তিতাস গ্যাস গ্রাহকদের জন্য দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক : নানাবিধ ব্যয়ের চাপে জনজীবনে এমনিতেই নাভিশ্বাস দেখা দিয়েছে। মানুষের এই দুর্দশা কীভাবে কমানো যায় তা নিয়ে সরকার উদ্বিগ্ন। এর মধ্যেই গ্যাসের মিটারের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস।
গ্রাহকের পকেট কেটে মুনাফা আরও বাড়াতে চাইছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, তিতাস গ্যাস অনিয়মের চূড়ান্তে উঠেছে। তারা তুঘলকি কর্মকান্ডের স্মারক।
তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহকদের ৬ লাখ ৫০ হাজার প্রিপেইড মিটার দেওয়ার জন্য ২ হাজার ২৮৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
‘স্মার্ট মিটারিং এনার্জি এফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’ নামের প্রকল্পে প্রতি মাসে গ্রাহকের জন্য মিটার ভাড়া ধরা হয়েছে ২০০ টাকা। অথচ তিতাসেরই আরেক প্রকল্পে মিটার ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। নতুন ভাড়ায় আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন।
যদি ১০০ টাকা ভাড়া ধরা হয়, তাহলে এই প্রকল্পে সাড়ে ছয় লাখ মিটারে প্রতি মাসে ভাড়া আসবে ৬ কোটি ৫০ লাখ টাকা। ২০০ টাকা হলে ভাড়া আসবে ১৩ কোটি টাকা।
এতে বছরে ভাড়া আদায় হবে ১৫৬ কোটি টাকা। পুরোটাই যাবে গ্রাহকের পকেট থেকে।
মিটার ভাড়া দ্বিগুণ করার যুক্তি কী জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, ‘মিটারের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা। ১০ বছরের লাইফ। তাহলে কত ভাড়া ধরব? শুধু মিটারের চুক্তিমূল্যই হিসাব করা হয় না, এটার সার্ভারের চার্জ আছে, অন্য চার্জও আছে।’
প্রকল্পের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর। এ প্রকল্পের প্রি-পেইড মিটারের চুক্তিমূল্য ছিল ১৫ হাজার ৮৭৩ টাকা। তিতাসের প্রস্তাবিত প্রকল্পে মিটারের চুক্তিমূল্য ১০ শতাংশ বেশি ধরা হয়েছে।
এই ব্যাপারে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল আলম বলেন, ‘দেশে তুঘলকি কান্ড চলছে। এর আগে রাষ্ট্রপতি মিটারের ভাড়া বাড়ানোর অনুমোদন দিয়েছিলেন। এখন আবার পরিকল্পনা কমিশনের কাছে আবদার করা হয়েছে। রামরাজত্বেও এসব ঘটেনি।’
তিনি বলেন, ‘তিতাসের আর আয়ের দরকার নেই। তার আয় বেশি হয়ে গেছে। মন্ত্রণালয়, সচিবসহ সবাই তাদের মদদ দেয়। কারও কাছে তাদের কোনো জবাবদিহি নেই। আইন থাকুক আর না থাকুক, ভাড়া বাড়িয়ে তার আরও বেশি আয় করতে হবে। মন্ত্রণালয়ও হাত-পা গুটিয়ে রেখেছে।’
পরিকল্পনা কমিশন সূত্র বলছে, প্রস্তাবিত প্রকল্পটি মোট ২ হাজার ২৮৩ কোটি টাকার। এর মধ্যে সরকার দেবে ৩২৩ কোটি, বৈদেশিক ঋণ ১ হাজার ৯৪৫ কোটি ও নিজস্ব অর্থায়ন ১৫ কোটি টাকা।
এটি বাস্তবায়িত হবে ২০২৪ সালের জানুয়ারি থেকে থেকে ২০২৮ সালের ডিসেম্বর মেয়াদে। গত ২ আগস্ট প্রকল্পটির ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির সভা (পিইসি) হয়েছে।
পিইসি সভায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ব্যবস্থাপক প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘বিদ্যমান সিস্টেমে আবাসিক গ্রাহক পর্যায়ে বিভিন্নভাবে প্রাকৃতিক গ্যাসের অপচয় হচ্ছে। কিছু অসৎ গ্রাহক অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে অতিরিক্ত গ্যাস ব্যবহারের সঙ্গেও জড়িত। এটি গ্যাসের অপচয় ও সিস্টেম লসের গুরুত্বপূর্ণ কারণ। প্রিপেইড গ্যাস মিটার ব্যবহার করে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে আবাসিক খাতে গ্যাসের অপচয় রোধ করে সিস্টেম লস কমানো সম্ভব হবে।’
সভায় জানতে চাওয়া হয়, তিতাস অধিভুক্ত এলাকায় সিস্টেম লস কত শতাংশ। এ প্রকল্প বাস্তবায়ন হলে কী পরিমাণ সিস্টেম লস কমানো যাবে। এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি তিতাস।
প্রস্তাবিত প্রকল্পে গ্রাহক পর্যায়ে মাসিক মিটার ভাড়া ধরা হয়েছে ২০০ টাকা। পিইসি সভায় সিদ্ধান্ত হয়, চলমান অন্য প্রকল্পে ১০০ টাকা ভাড়া ধরা হয়েছিল, এ প্রকল্পেও তা-ই করতে হবে।
তিতাস কর্মকর্তারা জানিয়েছেন, তিতাসের গ্রাহক সংখ্যা প্রায় ২৬ লাখ ৬৩ হাজার। পর্যায়ক্রমে সব গ্রাহককেই মিটারিংয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও জাপানের জাইকার অর্থায়নে দুটি প্রকল্পে মিটারিং কাজ চলমান আছে।
এডিবির অর্থায়নে ইতিমধ্যে ৮ হাজার ৬০০টি ও জাইকার অর্থায়নে বসানো হয়েছে ৩ লাখ ২০ হাজার মিটার। জাইকার অর্থায়নে চলমান প্রকল্পের আওতায় আরও ১ লাখ প্রিপেইড মিটার স্থাপনের লক্ষ্যে প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদন হয়েছে। জাইকার অর্থায়নে আরও ১১ লাখ মিটার স্থাপন প্রক্রিয়াধীন।
কর্মকর্তারা আরও জানান, নতুন প্রস্তাবিত প্রকল্পটিতে মিটার স্থাপনের মাধ্যমে আবাসিক এলাকার ৮১ দশমিক ৭৯ শতাংশ গ্রাহককে প্রিপেইড মিটারিংয়ের আওতায় আনা সম্ভব হবে।
২০২২ সালের জুলাই মাসে প্রিপেইড মিটারের ভাড়া ৬০ থেকে ৪০ টাকা বাড়িয়ে এক লাফে ১০০ টাকা করেছিল তিতাস। বাসাবাড়িতে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন শুরু হয় ২০১৭ সালে। ২০১১ সালে পরীক্ষামূলকভাবে তা শুরু হয়েছিল। শুরুতে সরকারের গ্যাস বিতরণ কোম্পানিগুলোর বেশ আগ্রহ ছিল মিটার স্থাপনে; আস্তে আস্তে মিটার স্থাপনে দীর্ঘসূত্রতা শুরু হয়। এখন আবেদন করেও মিটার পায় না গ্রাহক।
প্রিপেইড মিটারে গ্যাসের অপচয় রোধ, গ্রাহকের খরচ কমে যাওয়াসহ বিভিন্ন সুবিধার কথা প্রায় প্রতিষ্ঠিত। এ কারণেই জাইকার সহায়তায় প্রিপেইড মিটার বসানো শুরু করে তিতাস গ্যাস।
শেয়ারনিউজ, ২২ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- তারপর মৃত্যুপুরীতে পরিণত হলো সাহারা মরুভূমি
- বিমানবন্দর এলাকায় নতুন কড়াকড়ি, আজ থেকেই ‘নীরব অঞ্চল’ ঘোষণা
- প্রশ্ন তুললেন ওসমান হাদির বোন মাসুমা
- গুলশানে স্পা সেন্টারে রত্না-ফারিয়াসহ গ্রেপ্তার ২৮
- শপথের ৩ দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ!
- ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ১৩১৫৭ কোটি টাকা
- যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া নিয়ে এলো নতুন কড়াকড়ি
- জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম
- লাইভে এসে বাবার সব অভিযোগ উড়িয়ে দিলেন কিশোরী
- ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
- ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শীর্ষ পদে উন্নীত পাঁচ কর্মকর্তা
- বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর জোর নতুন চেয়ারম্যানের
- প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি! অবশেষে ধরা
- সন্তানদের অবহেলায় মৃত্যু? অনুসন্ধানে বেরিয়ে এলো ভিন্ন চিত্র
- জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!
- ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
- ০৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন যারা
- ০৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপের বিবরণ দিয়ে বিদায় নিলেন বিএসইসি চেয়ারম্যান
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জীবন বাঁচাতে জেনে রাখুন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
- বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা
- জেমস বন্ড সাজে চমক দিলেন ট্রাম্প
- ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- ইসলামী ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান
- শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ













