তিন মাসে সর্বোচ্চ মুনাফা পাঁচ কোম্পানির শেয়ারে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শেষ তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা রমরমা ব্যবসা করেছে। তবে এসব শেয়ারে সাধারণ বিনিয়োগকারীরা খুব বেশি মুনাফা তুলতে পেরেছে বলে মনে হয় না। বরং সাধারণ বিনিয়োগকারীদের বেশিরভাগ চড়া দামে কিনে এখন লোকসানের কবলে রয়েছে। যারা কোম্পানিগুলোর শেয়ারের দাম তোলার পেছনে নেপথ্যে ভূমিকায় জড়িত, তারাই মূলত বড় মুনাফা হাতিয়ে নিয়েছে।
কোম্পানিগুলো হলো-এস আলম কোল্ড রোল্ড স্টিল, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, শাইনপুকুর সিরামিকস, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও এনার্জিপ্যাক পাওয়ার। তিন মাসের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে ৭০ শতাংশ থেকে ২০৭ শতাংশ পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এস আলম কোল্ড রোল্ড স্টিল
গত বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দাম ফেসভ্যালু অর্থাৎ ১০ টাকার নিচে কেনাবেচা হয়েছে। ২৯ অক্টোবর শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৯ টাকা ৭০ পয়সা। এরপর প্রায় ৩ মাস এ দামে শেয়ারটি ঘুরাফিরা করে।
গত ১৩ ফেব্রুয়ারি শেয়ারটি লেনদেন হয় ৯ টাকা ৮০ পয়সায়। তারপর থেকে শেয়ারটির দামে চমক দেখা যায়। গত ২০ মার্চ টানা দাম বৃদ্ধি পেয়ে শেয়ারটি ৩১ টাকা ৩৫ পয়সায় ওঠে। সর্বশেষ লেনদেন হয়েছে ২৯ টাকা ৫০ পয়সায়।
তবে দুই বছর আগে কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছিল। কোম্পানিটি ‘বি’ গ্রুপের শেয়ার। সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং
দুই বছর আগে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের শেয়ার ৯ টাকার নিচে কেনাবেচা হয়েছে। এরপর ২০২৩ সালের অক্টোবর মাসে দুর্বল মৌলের শেয়ারটি নিয়ে কারসাজি শুরু হয়। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি শেয়ারটির দাম ৫৭ টাকায় তোলা হয়। তারপর থেকে ধারাবাহিক পতন। যা গত বছরের ১২ ডিসেম্বর ৭ টাকা ২০ পয়সায় নামানো হয়। এরপর আবারও কারসাজির ছোঁয়া দেখা যায়। এক টানে ৪ ফেব্রুয়ারি তোলা হয় ৩৩ টাকা ২০ পয়সায়। বর্তমানে চলছে ফিডিং করার প্রক্রিয়া। উত্থান-পতনের খেলায় বিনিয়োগকারীদের কাঁধে ফেলার কৌশলে কারসাজিকারীরা। সর্বশেষ শেয়ারটি ২৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ‘জেড’ গ্রুপের শেয়ার। সর্বশেষ ২০২০ সালে ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তারপর থেকে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড থেকে বঞ্চিত রেখেছে। এমনকি বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হচ্ছে না।
শাইনপুকুর সিরামিকস
২০২৪ সালের ৩ এপ্রিল শাইনপুকুর সিরামিকসের শেয়ার ৪৫ টাকায় লেনদেন হয়েছে। এরপর ২৮ অক্টোবর ফেসভ্যালুর কাছাকাছি ১০ টাকা ৩০ পয়সায় নেমে যায়। তারপর নভেম্বরে ১৫ টাকা পর্যন্ত উঠা-নামা করে। এরপর আবারও ১১ টাকার ঘরে নেমে যায়।
গত ১৩ ফেব্রুয়ারি হঠাৎ করে শেয়ারটির দামে ঝলক দেখা যায়। ২৩ মার্চ শেয়ারটির দাম ২৭ টাকার ওপরে লেনদেন হয়। সর্বশেষ ক্লোজিং হয়েছে ২৬ টাকা ২০ পয়সায়।
বর্তমানে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে চাপানোর নানা গুঞ্জন ছড়ানো হচ্ছে। কোম্পানিটি ‘বি’ গ্রুপের শেয়ার। সর্বশেষ ২০২৪ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
২০২৩ সালে ২৮ জুন প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দাম ১০৭ টাকা পর্যন্ত লেনদেন হয়। এরপর ধারাবাহিক সংশোধনের পর ৭৩ টাকা ৩০ পয়সায় ফ্লোর প্রাইসে আটকা পড়ে। ফ্লোর তোলার পর ধারাবাহিক পতন হয়ে ২৪ অক্টোবর ৩২ টাকা ৩০ পয়সা পর্যন্ত নিচে নেমে যায়।
তারপর ওই ঘরে অনেকদিন লেনদেন হয়। চলতি বছরের ২৯ জানুয়ারি শেয়ারটি ৩২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। তারপর ধারাবাহিকভাবে ওপরে উঠতে থাকে। সর্বশেষ লেনদেন হয়েছে ৬৮ টাকা ১০ পয়সায়। বিদায়ী সপ্তাহে শেয়ারটি ডিএসইর সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় অন্তর্ভূক্ত ছিল।
কোম্পানিটি ‘বি’ গ্রুপের শেয়ার। সর্বশেষ ২০১৯ সালে ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। এরপর থেকে আর কোন ডিভিডেন্ড দেয়নি।
এনার্জিপ্যাক পাওয়ার
২০২৩ সালে ২৮ জুন এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দাম ৩৮ টাকা ৬০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এরপর সংশোধন হয়ে ৩৪ টাকা ৫০ পয়সার নিচে নেমে যায়। তারপর ফ্লোর প্রাইস আরোপিত হলে এর ফ্লোর প্রাইস নির্ধারিত হয় ৩৪ টাকা ৫০ পয়সায়।
ফ্লোর প্রাইসে দীর্ঘদিন আটকে থাকার পর ফ্লোর প্রত্যাহার হলে ধারাবাহিকভাবে পতনের বৃত্তে থাকে। সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হয়। তারপর ২৯ জানুয়ারি পর্যন্ত সেই ঘরে লেনদেন হয়। এরপর ওপরের দিকে যাত্রা শুরু করে। গত ১০ ফেব্রুয়ারি শেয়ারটির দাম ২৪ টাকা ওপরে লেনদেন হতে দেখা যায়। সর্বশেষ সংশোধন হয়ে ২১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
২০২১ সালে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তারপর ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ ও ২০২৩ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৪ সালে কোন ডিভিডেন্ড দেয়নি। এটি বর্তমানে ‘বি’ গ্রুপে লেনদেন করছে।
মামুন/
পাঠকের মতামত:
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়









