শেয়ারবাজারে তিন শেয়ারের অবিশ্বাস্য উত্থান
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সাম্প্রতিক সময়ে কিছু নির্দিষ্ট কোম্পানির শেয়ারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এস আলম কোল্ড রোল্ড স্টিল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং শাইনপুকুর সিরামিকস—এই তিনটি কোম্পানির শেয়ারে মাত্র দুই মাসেরও কম সময়ে দ্বিগুণের বেশি মুনাফা হয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির পেছনে মৌলিক কোন কারণ বা মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই। বরং কিছু বড় বিনিয়োগকারীর শেয়ার দাম বৃদ্ধির কৌশলই মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছে।
এস আলম কোল্ড রোল্ড স্টিল
গত বছরের অক্টোবরে শেষ সপ্তাহ থেকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দাম ফেসভ্যালু অর্থাৎ ১০ টাকার নিচে লেনদেন হচ্ছিল। ২৯ অক্টোবর শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৯ টাকা ৭০ পয়সা, এবং এরপর প্রায় ৩ মাস একই দামে শেয়ারটি কেনাবেচা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি শেয়ারটি ৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। তারপর থেকে শেয়ারটির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করে। গত ২০ মার্চ শেয়ারটির দাম উঠে ৩১ টাকা ৩৫ পয়সায় পৌঁছে, অর্থাৎ এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে দাম প্রায় আড়াই গুণ বেড়ে যায়। সর্বশেষ শেয়ারটি ২৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছিল এবং বর্তমানে এটি ফিডিং প্রক্রিয়াধীন।
দুই বছর আগে কোম্পানির শেয়ার ৩৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছিল। এটি ‘বি’ গ্রুপের শেয়ার এবং সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং
দুই বছর আগে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের শেয়ার মূল্য ৯ টাকার নিচে লেনদেন হয়েছিল। তারপর ২০২৩ সালের অক্টোবর মাসে শেয়ারটি নিয়ে কারসাজির খেলাধুলা শুরু হয়। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারির মধ্যে শেয়ারটির দাম বেড়ে ৫৭ টাকায় পৌঁছে। কিন্তু এরপর থেকে শেয়ারটির দাম ধারাবাহিকভাবে পতনের পথে যায়, এবং গত বছরের ১২ ডিসেম্বর শেয়ারটি ৭ টাকা ২০ পয়সায় নেমে আসে।
এরপর আবারও কারসাজির আভাস দেখা দেয়, যখন ৪ ফেব্রুয়ারিতে শেয়ারটি ৮ টাকার নিচ থেকে এক লাফে ৩৩ টাকা ২০ পয়সায় উঠানো হয়। অর্থাৎ, দুই মাসের কম সময়ের মধ্যে শেয়ারটির দাম প্রায় তিনগুণ বৃদ্ধি পায়। বর্তমানে এই শেয়ারটির ফিডিং প্রক্রিয়া চলছে। বাজারের অস্থিরতার ফলে বিনিয়োগকারীদের ওপর চাপ ধরে রাখতে কারসাজিকারীরা নানা কৌশল অবলম্বন করছে। সর্বশেষ, শেয়ারটির লেনদেন দাম ২৫ টাকা ৯০ পয়সা।
এই কোম্পানিটি ‘জেড’ গ্রুপের শেয়ার এবং সর্বশেষ ২০২০ সালে মাত্র ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এর পর থেকে বিনিয়োগকারীরা ডিভিডেন্ড থেকে বঞ্চিত রয়েছেন। এমনকি কোম্পানির আর্থিক প্রতিবেদনও দীর্ঘ দিন ধরে প্রকাশ করা হচ্ছে না।
শাইনপুকুর সিরামিকস
২০২৪ সালের ৩ এপ্রিল শাইনপুকুর সিরামিকসের শেয়ার ৪৫ টাকায় লেনদেন হয়েছিল। তবে এরপর ২৮ অক্টোবর শেয়ারটির দাম ফেসভ্যালুর কাছাকাছি ১০ টাকা ৩০ পয়সায় নেমে আসে। নভেম্বরে শেয়ারটির দাম ১৫ টাকায় ওঠানামা করতে থাকে, পরে পুনরায় ১১ টাকার ঘরেও চলে যায়।
এরপর গত ১৩ ফেব্রুয়ারি শেয়ারটির দামে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। ২৩ মার্চ শেয়ারটি ২৭ টাকার ওপরে লেনদেন হয় এবং সর্বশেষ ক্লোজিং ২৬ টাকা ২০ পয়সায় হয়েছে।
বর্তমানে, শেয়ারটি নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ানো হচ্ছে যে এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। বাজারে কিছু জল্পনা আছে যে বিএনপি ঘরানার সাবেক একটি সংসদ সদস্য কোম্পানিটি কিনে নিচ্ছেন এবং তিনিই শেয়ারটির দাম বৃদ্ধির পেছনে মূল প্রভাব ফেলছেন।
এই কোম্পানিটি ‘বি’ গ্রুপের একটি শেয়ার এবং সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করেছে।
মামুন/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে







