১০ কোম্পানির পরিচালকদের ৬৭ কোটি টাকার শেয়ার বিক্রি
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তাদের নিজ নিজ কোম্পানির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে তারা তাদের ঘোষিত শেয়ার বিক্রি করেছেন অথবা বিক্রি করার প্রক্রিয়ায় রয়েছেন। এসব শেয়ারের মোট বিক্রির মূল্য দাঁড়াবে প্রায় ৬৭ কোটি ২৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
যে কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকরা শেয়ার বিক্রি করছেন, সেগুলো হলো: লাফার্জহোলসিম, সী পার্ল বীচ রিসোর্ট, কে অ্যান্ড কিউ, ই-জেনারেশন, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, মালেক স্পিনিং, জেএমআই হাসপাতাল, মুন্নু সিরামিকস, মুন্নু ফেব্রিক্স এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লাফার্জহোলসিম
লাফার্জহোলসিমের কর্পোরেট পরিচালক সিনহা ফ্যাশনস লিমিটেড ১৯ মার্চ কোম্পানিটির ২৬ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। বর্তমানে শেয়ারটি লেনদেন হচ্ছে ৪৫ টাকার ওপরে। সে হিসেবে ঘোষিত শেয়ারের বিক্রি মূল্য দাঁড়াবে ১১ কোটি ৮৫ লাখ টাকারও বেশি।
সী পার্ল বীচ রিসোর্ট
সী পার্ল বীচ রিসোর্টের ৫১ লাখ ২৩ হাজার ৪৩৬টি হাজার শেয়ার ২২ জানুয়ারি বিক্রির ঘোষণা দেয় বেঙ্গল ভ্যাকেশন ক্লাব লিমিটেড। বর্তমানে শেয়ারটি লেনদেন হচ্ছে প্রায় ৪০ টাকায়। সে হিসেবে বিক্রির জন্য ঘোষিত শেয়ারগুলোর মূল্য দাঁড়াবে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা।
কে অ্যান্ড কিউ
কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ৫৮ হাজার ৫৬০টি হাজার শেয়ার ১২ জানুয়ারি বিক্রির ঘোষণা দিয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। বর্তমানে শেয়ারটি লেনদেন হচ্ছে ২১০ টাকার আশেপাশে। সে হিসেবে বিক্রির জন্য ঘোষিত শেয়ারের মূল্য দাঁড়াবে ১ কোটি ২২ লাখ টাকার বেশি।
ই-জেনারেশন
ই-জেনারেশন লিমিটেডের স্পন্সর রাশেদ মাহমুদ ১৪ জানুয়ারি কোম্পানিটির ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫টি শেয়ার বিক্রি করার ঘোষণা দেন। এরপর ২৬ ফেব্রুয়ারির মধ্যে সেসব শেয়ার বিক্রি তিনি সম্পন্ন করেন। শেয়ারটির বাজার মূল্য ছিল প্রায় ২৪ টাকা। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে ২ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার
হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ ১১ ফেব্রুয়ারি কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দেন। তিনি ০৪ মার্চের মধ্যে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেন। ওই সময়ে শেয়ারটি লেনদেন হয়েছে ৬৬ টাকার আশেপাশে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে ৬৬ লাখ টাকা।
মালেক স্পিনিং মিল
মালেক স্পিনিং মিলসের স্বাধীন পরিচালক সুলতান হাফিজ রহমান ৩০ জানুয়ারি কোম্পানিটির ৪৮ হাজার ৪০০ শেয়ার বিক্রি করার ঘোষণা দেন। এই পরিচালক ৪ ফেব্রুয়ারি শেয়ার বিক্রি সম্পন্ন করেন। ওই সময়ে শেয়ারটির বাজার মূল্য ছিল ২৫ টাকার আশেপাশে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে ১২ লাখ টাকার ওপরে।
জেএমআই হসপিটাল
জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক মহিউদ্দিন আহমেদ ০৩ ফেব্রুয়ারি কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। ০৪ মার্চের মধ্যে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেন। ওই সময়ে শেয়ারটির বাজার মূল্য ছিল ৪৯ টাকার ওপরে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য হয়েছে ৪৯ লাখ টাকার বেশি।
মুন্নু সিরামিকস
মুন্নু সিরামিকসের কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ১৫ ফেব্রুয়ারি কোম্পানিটির ৯ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। যেসব শেয়ার ২০ ফেব্রুয়ারির মধ্যে বিক্রি করা হয়। ওই সময়ে শেয়ারটির ৮৫ টাকার আশেপাশে। সে হিসেবে ঘোষিত শেয়ারের বিক্রি মূল্য দাঁড়াবে ৭ কোটি ৬৫ লাখ টাকায়।
মুন্নু ফেব্রিক্স
মুন্নু ফেব্রিক্স লিমিটেডের কর্পোরেট পরিচালক মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ০১ জানুয়ারি মোট ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। শেয়ারগুলো ২০ ফেব্রুয়ারির মধ্যে বাজার দামে বিক্রি করা হয়। ওই সময়ে শেয়ারটি সাড়ে ১৬ টাকার ওপরে লেনদেন হয়েছে। সে হিসেবে ঘোষিত শেয়ারের মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৫৭ লাখ টাকা।
তসরিফা ইন্ডাষ্ট্রিজ
তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নাইম হাসান ০৮ জানুয়ারি কোম্পানিটির ১৬ লাখ ১৬ হাজার ৫৯১টি শেয়ার বিক্রি করার ঘোষণা দেন। ঘোষিত শেয়ার ০২ ফেব্রুয়ারির মধ্যে তিনি বিক্রি সম্পন্ন করেন। ওই সময়ে শেয়ারটির দাম সাড়ে ২৩ টাকার আশেপাশে ছিল। সে অনুযায়ী বিক্রি হওয়া শেয়ারের মোট মূল্য প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
