শেয়ারবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআই সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, শেয়ারবাজারের টেকসই উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই)-কে অর্থায়নের সুযোগ করে দিতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গুলশানে ডিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তিতে ডিএসই-এর পক্ষে চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ডিসিসিআই-এর পক্ষে প্রেসিডেন্ট তাসকিন আহমেদ স্বাক্ষর করেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে শেয়ারবাজারের উন্নয়ন, স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে অর্থায়ন, এসএমই কোম্পানির তালিকাভুক্তিকরণ, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং নতুন আর্থিক পণ্য উদ্ভাবনের বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্য হয়।
অনুষ্ঠানে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান চ্যালেঞ্জের ওপর জোর দেন। তিনি বলেন, দেশের অর্থনীতি এখনো মূলত ব্যাংকনির্ভর এবং এই অতিরিক্ত নির্ভরতা ব্যাংকিং খাত ও শেয়ারবাজার—উভয়ের টেকসই উন্নয়নে বাধা সৃষ্টি করছে। শেয়ারবাজারে ভারসাম্য আনতে হলে বাজারের গভীরতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, শেয়ারবাজারকে গতিশীল করতে হলে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ও মান বৃদ্ধি, ডেরিভেটিভসের মতো নতুন বিনিয়োগ পণ্য প্রবর্তন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা অত্যাবশ্যক। ডিএসই বর্তমানে একটি সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলছে, যেখানে সকল স্টেকহোল্ডার কার্যকরভাবে সংযুক্ত থাকতে পারবে। তিনি ডিএসই এটিবি (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতালিকাভুক্ত কোম্পানিগুলোকে স্বচ্ছভাবে লেনদেনের সুযোগ দেওয়ার কথাও জানান।
ডিসিসিআই-এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ এই চুক্তিকে একটি যৌথ প্রতিশ্রুতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "আজকের এই চুক্তি দেশের বেসরকারি খাতকে আরও গতিশীল করবে এবং জ্ঞান ও উদ্ভাবনের আদান-প্রদান বাড়াবে।" তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই আর্থিক ভিত্তি গড়ে তোলা সম্ভব, যেখানে বেসরকারি খাত ও শেয়ারবাজার পরস্পরকে পরিপূরক করবে।
তিনি উল্লেখ করেন, ঢাকা চেম্বার দীর্ঘদিন ধরে এমএসএমই উন্নয়ন ও গবেষণায় কাজ করছে। এই সমঝোতা ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ বাড়ানোর একটি নতুন দিগন্ত খুলে দেবে।
ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস জানান, শেয়ারবাজার উন্নয়নে যৌথ প্রচেষ্টার নতুন অধ্যায় সূচনা হবে এই এমওইউ-এর মাধ্যমে। তিনি নিশ্চিত করেন যে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শেয়ারবাজারে সম্পৃক্ত করতে ডিএসই থেকে একটি ডেডিকেটেড টিম ডিসিসিআই-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।
ডিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিব এইচ চৌধুরী এই উদ্যোগকে একটি 'মাইলস্টোন ও স্টার্টআপ পর্যায়ের পদক্ষেপ' হিসেবে দেখেন, যা মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর (SMEs) জন্য। তিনি দ্রুত ও সহজলভ্য লেনদেনের ওপর গুরুত্ব দেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইংল্যান্ডের মতো অ্যাপ-ভিত্তিক ট্রেডিংয়ের সুযোগ তৈরি করার আগ্রহ প্রকাশ করেন।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, দেশের জিডিপি ও বাজার মূলধনের অনুপাত এখনো নিম্নমানের, যার প্রধান কারণ—অনেক প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করা যায়নি। তিনি আশা করেন, আগামী পাঁচ বছরে এমন একটি নতুন বাজার দেখা যাবে, যা গত তিন দশকে দেখা যায়নি।
অন্যদিকে, ডিএসইর পরিচালক রিচার্ড ডি রোজারিও বাজারের টেকসই উন্নয়নে মানসম্মত ও ফান্ডামেন্টাল শক্তিশালী কোম্পানির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, ডিসিসিআই তাদের সদস্য কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবস্থাপনা দক্ষতা সম্পর্কে মতামত দিয়ে ডিএসইকে সহযোগিতা করতে পারে।
ভবিষ্যৎ কার্যক্রম ও তদারকি কমিটিসমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় প্রতিষ্ঠান এখন যৌথভাবে নিম্নলিখিত উদ্যোগগুলো গ্রহণ করবে:
• গবেষণা ও উন্নয়ন, নীতি প্রস্তাবনা প্রণয়ণ।
• সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন।
• যৌথ সেমিনার ও কর্মশালা আয়োজন।
• ডিএসই লিস্টিং সংক্রান্ত কারিগরি সহায়তা ও নীতি সহায়তা প্রদান।
• ডিসিসিআই তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে অংশগ্রহণে উৎসাহিত করা।
সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি যৌথ কার্যকরী কমিটিগঠন করা হবে। এই কমিটি নিয়মিত বৈঠক করে কর্মপরিকল্পনা প্রণয়ন ও অগ্রগতি পর্যালোচনা করবে।
অনুষ্ঠানে ডিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিব এইচ চৌধুরীসহ পরিচালনা পষদের সকল সদস্যবৃন্দ এবং ডিএসই ও ডিসিসিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









