মনোনয়ন দাখিলে ইসির যত নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) মনোনয়নপত্র দাখিল, বাছাই, জামানত প্রদানের নিয়মাবলী ও প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা জানিয়ে পরিপত্র-২ জারি করেছে। জারিকৃত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে প্রার্থীরা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদ ও সংবিধানের ৬৬ অনুচ্ছেদের বিধান অনুসারে সরাসরি রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে ফরম-১ জমা দিতে পারবেন। এছাড়া প্রার্থী ছাড়া প্রস্তাবকারী বা সমর্থকরাও মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৯ ডিসেম্বর বিকাল ৫টার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।
মনোনয়নপত্র গ্রহণের সময় প্রার্থীর ক্রমিক নম্বর নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে ‘রিঅ-’ এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ‘সরিঅ-’ কোড ব্যবহার করে নম্বর প্রদান করা যেতে পারে। দাখিলকারীদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার রসিদ প্রদান করতে হবে, যেখানে বাছাইয়ের তারিখ, সময় ও স্থানও উল্লেখ থাকবে।
জামানতের ক্ষেত্রে প্রার্থীকে ৫০ হাজার টাকা নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট জমা দিতে হবে। একাধিক মনোনয়নপত্র থাকলেও শুধুমাত্র একটি জামানত প্রদান করা যাবে। অন্য মনোনয়নপত্রের সঙ্গে মূল চালানের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। জামানতের অর্থ নির্ধারিত কোডে বাংলাদেশ ব্যাংক বা সরকারি ট্রেজারিতে জমা দিতে হবে।
প্রস্তাবকারী ও সমর্থক অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হতে হবে এবং অন্য কোনো মনোনয়নপত্রে প্রস্তাবক বা সমর্থক হিসেবে স্বাক্ষর প্রদান করেননি এমন ব্যক্তি হতে হবে।
রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্র জমার সময় সভাপতি বা সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে। কোনো এলাকায় একাধিক প্রার্থী মনোনয়ন দিলে ২০ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং অফিসারকে জানাতে হবে। অন্য মনোনীত প্রার্থীদের প্রার্থিতা তখন স্থগিত গণ্য হবে।
মনোনীত প্রার্থী নিজে বা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত নোটিশে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। একবার নোটিশ দেওয়ার পর বা দল কর্তৃক চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর তা বাতিল করা যাবে না।
রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ সম্পন্ন করবেন। এই সময় প্রার্থী, নির্বাচনী এজেন্ট, প্রস্তাবকারী ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন। ছোটোখাটো ত্রুটি থাকলে তাৎক্ষণিকভাবে সংশোধন করা যাবে, তবে হলফনামা পরিবর্তন করা যাবে না।
প্রার্থীর নামসহ ভোটার তালিকার তথ্য ভিন্ন হলেও মনোনয়নপত্র বাতিল হবে না। প্রয়োজনে এসএসসি বা স্বীকৃত পরিচয়পত্র দেখে তথ্য যাচাই করতে হবে। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে সংক্ষুব্ধ প্রার্থী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ইসিতে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশন ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি মধ্যে আপিল নিষ্পত্তি করবে।
মনোনয়নপত্র দাখিলকারীদের ঋণ খেলাপী যাচাইয়ের জন্য তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পাঠানো হবে। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থী নির্ধারিত আচরণবিধি অনুযায়ী অঙ্গীকারনামা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে, এমনকি সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও।
এমজে/
পাঠকের মতামত:
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে













