মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা, স্টেডিয়াম ভা-ঙচুর
স্পোর্টস ডেস্ক: ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ শীর্ষক আয়োজনে তিন দিনের সফরে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর সঙ্গে রয়েছেন স্বদেশি মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের সাবেক তারকা লুইস সুয়ারেজ। তবে সফরের প্রথম দিনেই কলকাতায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগে ইতোমধ্যে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে আটক করেছে পুলিশ। পুরো ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হাজারো দর্শক প্রিয় তারকাদের কাছ থেকে দেখার সুযোগ পাননি। অথচ তারা উচ্চমূল্যের টিকিট কেটে মাঠে হাজির হয়েছিলেন। জানা গেছে, মেসি ও সুয়ারেজরা সকাল ১১টার দিকে স্টেডিয়ামে এসে মাত্র ৫২ মিনিট অবস্থান করেন। গাড়ি থেকে নামার পরই বিভিন্ন ব্যক্তি তাঁদের ঘিরে ভিড় করেন। অভিযোগ রয়েছে, এই ভিড়ের বড় একটি অংশ ছিলেন প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তারা।
স্টেডিয়ামে পৌঁছানোর পর অন্তত ৭০ থেকে ৮০ জন মানুষ মেসিকে ঘিরে ধরেন। সারাক্ষণ এই বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকায় নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। মেসিরা মাঠ ছাড়ার পর ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এই ঘটনার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় এআইএফএফ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশ্ব ফুটবলের তারকা মেসি, সুয়ারেজ ও ডি পলকে দেখতে বিপুলসংখ্যক দর্শক জমায়েত হলেও এই আয়োজন ছিল একটি বেসরকারি পিআর এজেন্সির উদ্যোগ। পরিকল্পনা, অনুমোদন বা বাস্তবায়নের কোনো পর্যায়েই এআইএফএফ যুক্ত ছিল না।
এআইএফএফ আরও জানায়, আয়োজকরা ফেডারেশনকে এ সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য দেয়নি এবং কোনো ধরনের ছাড়পত্রও নেওয়া হয়নি। একই সঙ্গে তারা ফুটবলপ্রেমী ও সংশ্লিষ্ট সবার প্রতি শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছে, এই মুহূর্তে সকলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।
এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক জায়েদ শামিম জানিয়েছেন, ঘটনায় একটি এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে এবং কোন কোন ধারায় মামলা হবে তা পর্যালোচনা করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশৃঙ্খলার ঘটনা মূলত সল্টলেক এলাকায় সীমাবদ্ধ ছিল। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং কারা এই অব্যবস্থাপনার জন্য দায়ী তা শনাক্তে কাজ চলছে। আটক করা হয়েছে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে।
পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক রাজিব কুমার জানিয়েছেন, বর্তমানে সল্টলেক ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, দর্শকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজকদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রাজিব কুমারের ভাষ্য, এটি আয়োজক কমিটির চরম অব্যবস্থাপনার উদাহরণ। ক্ষতিগ্রস্ত দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে বলে প্রত্যাশা প্রকাশ করে তিনি সবাইকে সংযত থাকার অনুরোধ জানান।
এমজে/
পাঠকের মতামত:
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







