আইপিএল নিলামে ফিজের সম্ভাব্য ঠিকানা কোথায়?
স্পোর্টস ডেস্ক: আইপিএলের ২০১৬ মৌসুম থেকে প্রায় নিয়মিতভাবেই এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন বাংলাদেশি বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। যদিও সর্বশেষ আসরের নিলামে বাংলাদেশ থেকে কেউ দল পাননি, পরে বদলি ক্রিকেটার হিসেবে দিল্লি ক্যাপিটালস-এ সুযোগ পান তিনি। সামনে আইপিএলের আরেকটি মৌসুম, আর আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি নিলাম। তার আগেই ফের আলোচনার কেন্দ্রে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ।
২০২৬ আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। সর্বোচ্চ এই ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে তার সঙ্গে রয়েছেন আরও ৩৯ জন ক্রিকেটার। পাশাপাশি এবারের নিলামে নাম আছে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটারের—তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।
নিলাম সামনে রেখে কোন দল কাকে দলে নিতে পারে—এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও পূর্বাভাস। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্রিকবাজ তাদের বিশ্লেষণে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি ফ্র্যাঞ্চাইজির কথা উল্লেখ করেছে। দল দুটি হলো চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। এর আগে ২০২৪ আসরে চেন্নাই এবং সর্বশেষ মৌসুমসহ তিনবার দিল্লির জার্সিতে খেলেছেন ফিজ। ফলে এই দুই দলের যেকোনো একটিতে তার ফেরার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মিনি নিলামের আগে চেন্নাই তাদের গুরুত্বপূর্ণ পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে। ইনজুরির কারণে শ্রীলঙ্কান এই ‘মালিঙ্গা জুনিয়র’ দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। যদিও নিলাম থেকেই তাকে আবার দলে ফেরাতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকবাজের মতে, নাথান এলিসের সঙ্গে ডেথ ওভারে বোলিং করার জন্য আরও একজন অভিজ্ঞ পেসার প্রয়োজন চেন্নাইয়ের।
এ ছাড়া রবীন্দ্র জাদেজার রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরের কারণে স্পিন বিভাগেও বড় কোনো নাম যুক্ত করার কথা ভাবতে পারে তারা। যদিও রিজার্ভে রয়েছেন শ্রেয়াস গোপাল। এবারের নিলামে চেন্নাইয়ের স্কোয়াডে জায়গা ফাঁকা আছে মোট ৯টি, যার মধ্যে বিদেশি ক্রিকেটারের জন্য বরাদ্দ ৪টি। তাদের হাতে আছে ৪৩ কোটি ৪০ লাখ রুপি। গত মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে দ্রুত বিদায় নেওয়ায় এবার শক্তিশালী দল গড়তেই নিলামে নামবে চেন্নাই। সম্ভাব্য টার্গেট তালিকায় রয়েছেন মুস্তাফিজ ছাড়াও ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েল, প্রশান্ত ভির ও সানি সান্ধু।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আসরে লিগপর্বের শেষ দিকে যোগ দিয়ে তিনটি ম্যাচ খেলেন মুস্তাফিজ। দলটি শেষ পর্যন্ত টেবিলের পাঁচ নম্বরে থেকে সেমিফাইনাল খেলতে পারেনি। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লির হাতে এবারের নিলামে আছে ২১ কোটি ৮০ লাখ রুপি। এই অর্থে তারা সর্বোচ্চ আটজন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে পাঁচটি বিদেশি স্লট ফাঁকা।
গত মৌসুমে ডেথ ওভারে বোলিং সমস্যা ছিল দিল্লির বড় দুর্বলতা। পাশাপাশি স্থানীয় পেসার টি নাতারাজনের ফিটনেস নিয়েও শঙ্কা রয়েছে। মিচেল স্টার্কের সঙ্গে নির্ভরযোগ্য আরেকজন পেসার খুঁজছে দলটি। সে কারণে মুস্তাফিজ ছাড়াও তাদের নজরে আছেন পাথিরানা ও ম্যাট হেনরি। ব্যাটিং বিভাগে শক্তি বাড়াতে কুইন্টন ডি কক, পাথুম নিশাঙ্কা, জেমি স্মিথ ও জনি বেয়ারস্টোর মতো বিদেশি তারকাদের প্রতিও আগ্রহ দেখাতে পারে দিল্লি।
এমজে/
পাঠকের মতামত:
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







