ফেসবুকে ছড়াল হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয়
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর পরিচয় ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে তার নাম ও অতীত পরিচয় তুলে ধরলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে গুলিবর্ষণকারীর পরিচয় নিশ্চিত করেনি।
ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ খান ও দাউদ ফয়সাল নামেও পরিচিত। পোস্টগুলোতে বলা হয়, তিনি ওয়াশিউ ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং আদাবর শম্পা মার্কেটের পাশেই তার অফিস রয়েছে। রাজনৈতিক পরিচয়ের অংশ হিসেবে তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ফুটেজে দেখা যায় সন্দেহভাজন ব্যক্তি বাম হাতে গালে ভর দিয়ে বসে আছেন, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি বাঁহাতি। গুলিবর্ষণের সময় রিকশাটি তার বাম পাশে ছিল—এই তথ্য মিলিয়ে অনেকেই তাকে বাঁহাতি শুটার বলে অনুমান করছেন।
পোস্টে আরও দাবি করা হয়, ঘটনার আগের প্রায় এক সপ্তাহ ধরে ওই ব্যক্তি হাদির নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার নামে ইনকিলাব সেন্টারে নিয়মিত যাতায়াত করছিলেন। এমনকি তিনি সরাসরি নির্বাচনি জনসংযোগ কার্যক্রমেও যুক্ত ছিলেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
যদিও এসব তথ্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে—গুলিবর্ষণকারী ব্যক্তি মতিঝিল এলাকায় হাদির নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিল। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক ইউনিট মাঠে কাজ করছে এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও অভিযানে যুক্ত রয়েছেন।
এদিকে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্যা ডিডেন্ট’ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই হামলাকারী ঘটনার দিন শুক্রবার দুপুরে মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় মাস্ক পরা অবস্থায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিল।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গুলিবর্ষণকারী দুইজনের মধ্যে একজনের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট। অপরজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা। হামলার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিরাজ/
পাঠকের মতামত:
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে













