আর্থিক ঝুঁকিতে শেয়ারবাজারের তিন তেল বিপনন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপনন কোম্পানি—যমুনা অয়েল, পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম—তাদের আর্থিক অবস্থান নিয়ে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংকে রাখা মোট ২ হাজার ৩৪০ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) আটকে যাওয়ায় কোম্পানিগুলোর নিরীক্ষকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ২০২৪-২৫ অর্থবছরের অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন এফডিআরের মেয়াদ শেষ হলেও ব্যাংকগুলোর তীব্র তারল্য সংকটের কারণে অর্থ ছাড় করা সম্ভব হচ্ছে না।
এফডিআরগুলো আটকে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে—যেগুলো সম্প্রতি একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে কার্যক্রম শুরু করেছে। সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে যমুনা অয়েল, যার আটকে থাকা অর্থের পরিমাণ ১ হাজার ৪৬০ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৭২০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৪৩২ কোটি, ইউনিয়ন ব্যাংকে ২৮৯ কোটি এবং অন্যান্য ব্যাংকে আরও কিছু অঙ্ক আটকে আছে। মেঘনা পেট্রোলিয়ামের আটকে থাকা অর্থ ৫৪০ কোটি টাকা এবং পদ্মা অয়েলের ৩৩৯ কোটি টাকা।
১০ থেকে ১২.৫ শতাংশ সুদে এসব এফডিআর এতদিন কোম্পানিগুলোর লাভজনক অ-পরিচালন আয়ের প্রধান উৎস ছিল। এখন তা বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পরিণত হয়েছে। বিভিন্ন শীর্ষ অডিট ফার্মের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকগুলো গুরুতর তারল্য সংকটের কারণে একীভূত হয়েছে, তবুও তেল কোম্পানিগুলোর এফডিআরের মূল টাকা এখনো ফেরত দেওয়ার কোনো বাস্তব অগ্রগতি নেই। অডিটররা সতর্ক করে বলেছেন, এই বিনিয়োগ এখন উচ্চ ঝুঁকির তালিকায় পড়ে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান অনুযায়ী ক্রেডিট লস বরাদ্দ না রাখলে কোম্পানিগুলোর সম্পদ অতিমূল্যায়িত হিসেবে প্রদর্শিত হতে পারে।
যমুনা, মেঘনা ও পদ্মা অয়েলের আটকে থাকা অর্থের তালিকায় দেখা যায়—যমুনার ১ হাজার ৪৬০ কোটি, মেঘনার ৫৪০ কোটি এবং পদ্মা অয়েলের ৩৩৯ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে উদ্ধার-অনিশ্চয়তায় রয়েছে। কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু সংশ্লিষ্ট সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো এখন সরকারের অধীনে একীভূত হয়েছে, তাই তহবিল উদ্ধারে সরকারের সিদ্ধান্তই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তারা আরও বলেন, পূর্ববর্তী ব্যবস্থাপনা রাজনৈতিক প্রভাব ও লবিংয়ের কারণে এসব ব্যাংকে বিপুল অঙ্কের এফডিআর রেখেছিল, যার দায় বর্তমান ব্যবস্থাপনাকে বহন করতে হচ্ছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো মূল ব্যবসার পরিবর্তে সুদের আয়ে বেশি নির্ভরশীল হয়ে পড়েছে, যা দুর্বল ও ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক মডেল তৈরি করেছে। ঝুঁকি মূল্যায়ন না করেই বিপুল পরিমাণ আমানত উচ্চঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখার কারণে ভবিষ্যতে আয় ও ডিভিডেন্ড প্রদানের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে, একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার এবং অবশিষ্ট ১৫ হাজার কোটি আসছে ডিপোজিটকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিপোজিটরদের অর্থ সুরক্ষিত থাকবে এবং ডিপোজিট প্রটেকশন অর্ডিন্যান্স অনুযায়ী প্রথম ধাপে ২ লাখ টাকা পর্যন্ত নিরাপদ। তবে তেল কোম্পানিগুলোর আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ কখন পাওয়া যাবে—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


