বাংলাদেশিদের অভাবে কাঁদছে কলকাতা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কলকাতার পর্যটননির্ভর অর্থনীতিতে ভয়াবহ ধস নেমেছে। শুধু নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট—এই ‘মিনি বাংলাদেশ’খ্যাত এলাকাতেই আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপি। আর বৃহত্তর কলকাতা জুড়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার কোটি রুপিতে, জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই ধারাবাহিকতায় নয়াদিল্লি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম কার্যত স্থগিত করে দেয়। এখন কেবলমাত্র সীমিত কিছু জরুরি ক্যাটাগরিতে ভিসা ইস্যু করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় নগণ্য।
করোনার পরে কিছুটা ঘুরে দাঁড়ানো পর্যটন খাতের জন্য এ নিষেধাজ্ঞা হয়ে দাঁড়িয়েছে মরণঘাতী আঘাত।নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, বড়বাজার অঞ্চলে দৈনিক গড়ে প্রায় ৩ কোটি রুপি লেনদেন হতো পর্যটকদের আনাগোনার কারণে।‘ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন—“শুধু নিউ মার্কেট ও বড়বাজার অঞ্চল ধরলেও এই এক বছরে ক্ষতি ৫ হাজার কোটি ছাড়িয়ে গেছে।”
মারকুইস স্ট্রিটের কারেন্সি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক মোহাম্মদ ইন্তেজার বলেন—“আমরা বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল ছিলাম। এখন আমাদের ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।”
অনেক ছোট ও মাঝারি হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে।‘রাঁধুনি’ রেস্তোরাঁর মালিক এন. সি. ভৌমিক জানান—“আয়ের মাত্রা ২০ শতাংশে নেমে এসেছে। এই ধারা চলতে থাকলে আমাদের টিকে থাকাই অসম্ভব হয়ে পড়বে।”
হোটেল কর্মী, গাইড, গাড়িচালক, হোম-স্টে অপারেটরসহ পর্যটননির্ভর অনানুষ্ঠানিক খাতের হাজারো মানুষ উপার্জন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।এলিয়ট রোড এলাকার গাড়িচালক ফারহান রসুল বলেন—“কোভিড-পরবর্তী চাহিদা দেখে আমি দুটি গাড়িতে বিনিয়োগ করেছিলাম। এখন মাসে পাঁচ-ছয়ের বেশি বুকিং হয় না, অথচ আমাকে প্রতি মাসে দেড় লাখ কিস্তি দিতে হয়।”
কলকাতার ব্যবসায়ীরা বলছেন, মহামারি-পরবর্তী সংকট কাটিয়ে ওঠার আগেই নতুন করে কূটনৈতিক বিরোধ তাঁদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। তাঁরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ-ভারতের কূটনৈতিক টানাপোড়েন শুধু রাষ্ট্রীয় স্তরেই সীমাবদ্ধ থাকছে না, এর প্রভাব সরাসরি সাধারণ ব্যবসায়ী ও পর্যটননির্ভর মানুষের জীবন-জীবিকায় আঘাত হানছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













