যে ৫ অভ্যাসে ওজন বাড়ে
নিজস্ব প্রতিবেদক : ওজন বাড়ার পেছনে মূলত দায়ী আমাদের দৈনন্দিন জীবনযাপন ও খাদ্যাভ্যাস। অনেকেই বাইরের খাবার এড়িয়ে ঘরের স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করেন, কিন্তু দেখা যায় তারপরও ওজন কমে না, বরং বাড়তে থাকে। এর পেছনে রয়েছে কিছু সাধারণ অথচ গুরুত্বপূর্ণ ভুল অভ্যাস, যা আমাদের অজান্তেই ওজন বাড়িয়ে দেয়।
প্রথমত অতিরিক্ত খাওয়ার অভ্যাস। ঘরে তৈরি খাবার স্বাস্থ্যকর হলেও আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি। এতে ক্যালরি অতিরিক্ত গ্রহণ হয়, আর তা সরাসরি ওজন বৃদ্ধিতে প্রভাব ফেলে। প্রতিদিন কতটুকু খাচ্ছেন, তা নিয়ন্ত্রণে রাখতে একটি চার্টে লিখে রাখা যেতে পারে।
দ্বিতীয়ত খাবারের ফাঁকে বারবার কিছু না কিছু খাওয়ার অভ্যাস। যেমন বিস্কুট, চিপস, নোনতা, নুডলস বা সিঙ্গারা। এগুলো ক্যালরি বাড়িয়ে দেয় এবং শরীরে চর্বি জমাতে সাহায্য করে।
তৃতীয়ত ক্যালরি ডেফিসিট না বুঝে ডায়েট করা। অনেকে ইনফ্লুয়েন্সারদের ডায়েট ফলো করে নিজের শরীরের উপযোগী না বুঝেই খাবার কমিয়ে দেন। ফলে প্রয়োজনীয় পুষ্টি না পেয়ে ওজন কমার বদলে বিপরীত প্রভাব পড়ে। তাই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি।
চতুর্থত বিঞ্জ ইটিং বা একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেলার প্রবণতা। যেমন বাদাম বা ডার্ক চকোলেট নিয়মিত খেলে ওজন বাড়তে পারে। মাঝে মাঝে খাওয়া ঠিক হলেও নিয়মিত হলে তা বিপজ্জনক।
পঞ্চমত খাবারে অতিরিক্ত তেল বা ঘি ব্যবহার। অনেকেই মনে করেন ঘরের খাবার মানেই স্বাস্থ্যকর, কিন্তু বেশি তেলে ভাজা পরোটা বা সবজি খেলে ক্যালরি বেড়ে যায় এবং ওজন বাড়ে। তাই তেল কমিয়ে রান্না করাও গুরুত্বপূর্ণ।
অনেকে ওজন কমানোর চেষ্টা করতে গিয়ে শরীরের পুষ্টির অভাব ঘটিয়ে ফেলেন। কম খাওয়ার ফলে শুধু ওজন বাড়ে না, বরং শরীর দুর্বলও হয়ে পড়ে। তাই পুষ্টি ও ক্যালরির ভারসাম্য রেখে খাবার খাওয়া জরুরি।
সুস্থভাবে ওজন কমাতে চাইলে অবশ্যই সঠিক ডায়েট প্ল্যান মেনে চলতে হবে এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে।
কেএইচ/
পাঠকের মতামত:
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি













