সিকিউরিটিজ মার্কেট শক্তিশালী করতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করতে এবং সরকারি ঋণের ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। অর্থ বিভাগ গত ৮ জুলাই নতুন ও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে প্রাইমারি ডিলারদের (পিডি) জন্য কঠোর শর্তাবলী আরোপ করা হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো একটি শক্তিশালী ও স্বচ্ছ সিকিউরিটিজ বাজার তৈরি করা, যা সরকারি অর্থায়নে সহায়তা করবে, বাজারে তারল্য বাড়াবে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণকে উৎসাহিত করবে।
দেশে কার্যরত ২৪টি প্রাইমারি ডিলারকে (সরকারি সিকিউরিটিজের অনুমোদিত ব্যবসায়ী) দ্বিতীয় স্তরের বাজারে এখন থেকে বছরে কমপক্ষে ৩ হাজার কোটি টাকার লেনদেন (টার্নওভার) নিশ্চিত করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত পরিমাণ অথবা তাদের বার্ষিক বিধিবদ্ধ তারল্য অনুপাত (SLR) এর অধীনে থাকা স্টকের পরিমাণ বেশি হলে সেই পরিমাণকেই টার্নওভারের লক্ষ্যমাত্রা হিসেবে ধরা হবে। এই টার্নওভারের কমপক্ষে ২৫ শতাংশ প্রতিটি ত্রৈমাসিকে পূরণ করা বাধ্যতামূলক।
উল্লেখ্য, SLR হলো ব্যাংকগুলোকে আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদ, সোনা বা সরকারি সিকিউরিটিজের মতো তরল সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হয়।
নতুন নির্দেশিকায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের সহায়ক সংস্থাগুলোর প্রাইমারি ডিলার হিসেবে যোগ্যতা অর্জন ও কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিস্তৃত কারিগরি, কর্মক্ষমতাগত এবং আর্থিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
পিডিদের প্রধান কাজ হবে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজ লেনদেনের ওপর মনোযোগ দেওয়া এবং প্রাথমিক ও দ্বিতীয় স্তরের উভয় বাজারেই বাজার নির্মাতা (Market Maker) হিসেবে কাজ করা। তাদের স্বাধীনভাবে কাজ করতে হবে এবং আমানত গ্রহণ বা অন্য কোনো ব্যাংকিং কার্যক্রমে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে। বাজারে সঠিক মূল্য নির্ধারণ (Price Discovery) সহজ করতে, পিডিদের প্রতি কর্মদিবসে তাদের ট্রেডিং উইন্ডো খোলা রাখতে হবে।
এছাড়াও, প্রাইমারি ডিলারদের প্রতিটি নিলাম থেকে কেনা সিকিউরিটিজের কমপক্ষে ১৫ শতাংশ 'হোল্ড-ফর-ট্রেডিং' (Held-for-Trading) ক্যাটাগরির অধীনে তিন মাস বা বিক্রি না হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটবে, অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্দিষ্ট করা পর্যন্ত, সংরক্ষণ করতে হবে।
এই 'হোল্ড-ফর-ট্রেডিং' পোর্টফোলিওর উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদী মূল্যের ওঠানামা থেকে মুনাফা অর্জন। বাজার তৈরির উদ্দেশ্যে, পিডিদের তাদের মোট সরকারি সিকিউরিটিজ ধারণের ত্রৈমাসিক গড় ৩০ শতাংশ বা তার বেশি এই 'হোল্ড-ফর-ট্রেডিং' পোর্টফোলিওতে রাখতে হবে।
প্রাইমারি ডিলারদের বিডিং বাধ্যবাধকতা দুটি ভাগে বিভক্ত করা হয়েছে: ৬০ শতাংশ বিডিং বাধ্যবাধকতা তাদের মোট চাহিদা ও সময় দায়বদ্ধতার ভিত্তিতে গণনা করা হবে এবং বাকি ৪০ শতাংশ সমস্ত পিডিদের মধ্যে সমানভাবে বন্টন করা হবে। পিডিদের তাদের বিডিং বাধ্যবাধকতার কমপক্ষে ৬০ শতাংশের ত্রৈমাসিক সফলতার অনুপাত বজায় রাখতে হবে।
প্রাথমিক বাজারে নিলামের দিন বাংলাদেশ ব্যাংকে রক্ষিত চলতি অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে হবে। একটি প্রাথমিক নিলামে একক বিডারের জন্য বিডিংয়ের পরিমাণ ইস্যুকৃত পরিমাণের ৭৫ শতাংশ পর্যন্ত অথবা অর্থ বিভাগ কর্তৃক নির্ধারিত পরিমাণ পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে।
পিডিদের তাদের প্রাইমারি ডিলার ব্যবসার জন্য আলাদা হিসাবের বই রাখতে হবে এবং সরকারি সিকিউরিটিজের বিনিয়োগকারীদের জন্য আলাদা একটি গ্রাহক সেবা উইন্ডো স্থাপন করতে হবে। তাদের বাংলাদেশ ব্যাংকের ট্রেডিং প্ল্যাটফর্মের পাশাপাশি স্টক এক্সচেঞ্জগুলোতেও সরকারি সিকিউরিটিজ লেনদেনে বিনিয়োগকারীদের সহায়তা করতে উৎসাহিত করা হয়েছে।
অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শ করে প্রাইমারি ডিলারদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন করবে এবং এই মূল্যায়ন ও নির্দেশিকা মেনে চলার ওপরই তাদের ব্যবসা চালিয়ে যাওয়া নির্ভর করবে। পিডিদের অর্থ বিভাগকে নিয়মিত বিবরণী ও ত্রৈমাসিক ভিত্তিতে তাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে হবে। নীতিমালার কোনো লঙ্ঘন, চলমান ভিত্তিতে কর্মক্ষমতার মানদণ্ড পূরণে ব্যর্থতা, অথবা বারবার অপ্রতিযোগিতামূলক বিড ও অফার প্রদানের জন্য অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শক্রমে একটি প্রাইমারি ডিলারশিপ স্থগিত বা বাতিল করতে পারে।
অর্থ বিভাগ প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শ করে স্বতন্ত্র প্রাইমারি ডিলার (Standalone Primary Dealer) প্রতিষ্ঠার জন্য নিয়ন্ত্রক নির্দেশিকা তৈরি করবে। এই ভবিষ্যৎ নির্দেশিকায় তাদের নির্বাচন, বাধ্যবাধকতা, ভূমিকা, দায়িত্ব এবং কর্মক্ষমতা মূল্যায়নের মানদণ্ড অন্তর্ভুক্ত থাকবে। বাজার চাহিদা, আবেদনকারীর উপযুক্ততা এবং সিস্টেমে যুক্ত মূল্যমানের মূল্যায়নের ভিত্তিতে প্রাইমারি ডিলার নিয়োগ বা আবেদন প্রত্যাখ্যান করার ক্ষমতা অর্থ বিভাগের হাতে থাকবে।
মিজান/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি











