২২৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রথম ধাপে মোট ২২৩টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিস নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব (আংশিক পিআর) এবং উচ্চকক্ষে পূর্ণ আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পূর্ণ পিআর) দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে।
দলীয় নেতারা বলেন, ‘একদলীয় একচ্ছত্র শাসনব্যবস্থা জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে ব্যর্থ। আনুপাতিক পদ্ধতিই পারে সব শ্রেণি ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে।’
মামুনুল হক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃখজনকভাবে ইদানীং দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেদের মধ্যেই একে-অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। এই পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদের দোসরদের উৎসাহিত করছে। তারা জুলাই-আগস্টের বিপ্লবীদের বিরুদ্ধেও হামলার দুঃসাহস দেখাচ্ছে। আমরা সবাই যদি সচেতন না হই, তবে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেবে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার।’
এসময় গোপালগঞ্জে এনসিপি আয়োজিত কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে শৈথিল্য দেখালেও সেনাবাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারীদের দ্রুত প্রতিহত করা হয়েছে, যা প্রশংসনীয়। প্রশাসনের প্রতি আহ্বান, এই হামলাকারী আওয়ামী লীগ দোসরদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন জেলা নয়; ইসলাম ও মুসলমানদের কল্যাণে এর রয়েছে এক গৌরবময় ঐতিহ্য। ইনশাআল্লাহ, এখানকার মানুষই এসব হামলাকারীদের প্রতিহত করবে।’
দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সংবাদ সম্মেলনে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান ও মাওলানা ছানাউল্লাহ আমিনী, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা মুহসিন বেলালী প্রমুখ উপস্থিত ছিলেন।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বিনিয়োগ শিক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- এসএস স্টিলের ঋণ জটিলতা স্পষ্ট করল ইস্টার্ন ব্যাংক
- প্রশ্নপত্র ফাঁসের পেছনে কারা—ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
- বাজার স্থিতিশীল রাখতে মার্জিন রুলসের সময় বাড়ানোর দাবি
- যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা ভেস্তে যেতেই বড় পদক্ষেপ পুতিনের
- ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক বাধ্যতামূলক ছুটিতে
- ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
- ভোজ্যতেল নিয়ে চূড়ান্ত খবর দিলেন বাণিজ্যমন্ত্রী
- বিএনপির নারী আসনে বড় সারপ্রাইজ—ছয় শিল্পী মাঠে
- পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে স্কুলছাত্রীর সঙ্গে, অতঃপর...
- গণভোট নিয়ে এবার যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ, দেশজুড়ে বিক্ষোভ
- শান্তি আলোচনা নিয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
- আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
- ডিএসইর দুই সিকিউরিটিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বে রদবদল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ প্রতিষ্ঠান
- পাকিস্তানি ব্যাংক কিনতে এজিএম করবে ব্যাংক এশিয়া
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- নির্বাচনের আগে আ.লীগ-বিএনপির ‘গোপন চুক্তি’!
- পার্সেল খুলতেই বের হলো কাফনের কাপড়
- বৈশ্বিক অস্থিরতার প্রভাবে মিশ্র সূচক, বাড়ল লেনদেন
- শেয়ারবাজারে আইপিও’র গতি ফেরাতে নীতিমালা পরিবর্তনের দাবি
- জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন
- ১২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম ঘোষণা
- যেভাবে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা!
- ঝালপ্রেমীদের জন্য বড় ঝুঁকি ফাঁস করলেন বিশেষজ্ঞরা
- টিকটক প্রেমে সব শেষ—স্বর্ণ-টাকা নিয়ে উধাও স্ত্রী
- দেশে আবারও ভূমিকম্প অনুভূত
- মনোনয়ন না পেয়ে বিস্ফোরক পোস্ট কনকচাঁপার
- যুক্তরাষ্ট্র ও ইরানকে বার্তা দিলো পাকিস্তান
- তালিকাভুক্ত ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ১৬ শতাংশ
- হঠাৎ অসুস্থ হয়ে পড়া মন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সমঝোতা ও চুক্তি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ওয়ালটনের প্রস্তাবিত একীভূতকরণের সময়সূচি ঘোষণা
- টিয়ার-টু বন্ড ইস্যুতে সবুজ সংকেত পেল সিটি ব্যাংক
- নেট দায় কমলেও বাড়তি ঘাটতিতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স
- ন্যাশনাল টিউবসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এডিটেড ছবি শেয়ার করতেই বড় শাস্তি; ছাত্রদল নেতার বহিষ্কার
- ২১ ঘণ্টার বৈঠক: আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে
- ভুয়া কলেই উধাও টাকা! অ্যাপলের জরুরি সতর্কবার্তা
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে














