পুরনো ছবি দিয়ে নতুন ষড়যন্ত্র যা বলছে প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা নিয়ে ‘ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (১৬ জুলাই) প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক ইউনিট তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট থেকে সংঘর্ষের ঘটনায় মিথ্যা ও মনগড়া তথ্য ছড়ানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, একটি সংঘবদ্ধ প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগপন্থিরা সংঘর্ষের সঙ্গে সম্পর্কহীন ও পুরনো বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন যা ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করছে। এর মাধ্যমে ১৬ জুলাইয়ের সহিংসতা নিয়ে একটি কৃত্রিম বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির হোসেন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনসহ কয়েকজন ব্যক্তি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেন, 'ইউনূস গ্যাং' ও বিরোধীদলীয় কর্মীরা সাধারণ মানুষকে আক্রমণ করেছে।
একটি ছবিতে দেখা যায়, পেছনে আগুন জ্বলছে, সামনে একজন কিশোরকে আহত অবস্থায় বহন করা হচ্ছে। ছবিটি গোপালগঞ্জের সংঘর্ষের বলে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে এটি ১০ আগস্ট ২০২৪ সালের অন্য এক ঘটনার ছবি।
অন্য একটি পোস্টে দেখা যায়, ডিবি পুলিশের এক কর্মকর্তা গুলি ছুড়ছেন—এটিও গোপালগঞ্জের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়। তবে বাস্তবে ছবিটি ৮ ডিসেম্বর ২০২২ সালের নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ চলাকালীন তোলা হয়, যেখানে ডিবি কর্মকর্তা কনককে গুলি ছুঁড়তে দেখা গিয়েছিল।
আরও একটি ছবি ব্যবহার করে দাবি করা হয়, গোপালগঞ্জে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। অথচ প্রেস উইং জানায়, এটি ২০ মার্চ ২০২৩ সালের এক ভিন্ন ঘটনার ছবি।
এক শিশুকে লাঠি হাতে দেখানো একটি ছবিও ছড়ানো হয়, দাবি করা হয় এটি ১৬ জুলাই গোপালগঞ্জে তোলা। কিন্তু প্রেস উইংয়ের ভাষ্যমতে, ছবিটি আসলে গাজীপুরের সফিপুরে ধারণ করা একটি পুরনো ভিডিওর স্ক্রিনশট, যা ২০২৩ সালের আগস্টে সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল। ছবিটির একটি ডিজিটালি সম্পাদিত সংস্করণ (সম্ভবত AI-নির্মিত) শেয়ার করেন আওয়ামী লীগঘনিষ্ঠ প্রোপাগান্ডিস্ট নিঝুম মজুমদার।
প্রেস উইং অভিযোগ করে, এসব ভুয়া প্রচারের পাশাপাশি আওয়ামী লীগপন্থি অ্যাকাউন্টগুলো ভিত্তিহীনভাবে দাবি করেছে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এটি জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে বলে মন্তব্য করা হয়।
প্রেস উইংয়ের তথ্যমতে, গোপালগঞ্জ শহরে ১৬ জুলাই এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) কেন্দ্রীয় নেতাদের একটি সমাবেশ শেষে তাদের বহরকে আক্রমণ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা। মুহূর্তেই তা সহিংসতায় রূপ নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আ.লীগপন্থি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন।
প্রেস উইং দাবি করে, মাঠের বাস্তবতা আড়াল করতে আওয়ামী লীগঘনিষ্ঠ চক্র পরিকল্পিতভাবে ভুয়া ও প্রাসঙ্গিকতাবর্জিত ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন













