শেখ হাসিনার বিশ্বস্ত আমলারা
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেড় দশকের শাসনামলে ক্ষমতার গণ্ডিতে বিশাল পরিবর্তন এনেছিলেন। আইন প্রণয়ন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, সরকারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নিয়েছেন তার বিশ্বস্ত আমলারা। তাদের দেখানো পথে মন্ত্রীরা চলেছেন, সরকারের কার্য সম্পাদন করেছেন। ফলে আমলারা শেখ হাসিনার দলীয় বাহিনীতে পরিণত হয়েছিলেন। আর পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রেও তার বিশ্বস্ত আমলারাই পেয়েছেন অগ্রাধিকার।
হাসিনা সরকারের প্রতিটি সংকটে, নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমলারা ছিলেন অগ্রভাগে এবং রাজনীতিবিদরা ছিলেন তাদের পেছনে। আমলারা কেবল চূড়ান্ত সিদ্ধান্তই নেননি, সেই সিদ্ধান্তের বেশিরভাগের বাস্তবায়নও করেছেন। যদিও ঐতিহ্যগতভাবে তা করার কথা রাজনীতিবিদদের। এমনকি মহামারি চলাকালে লকডাউন দেয়া থেকে শুরু করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা ছাড়াই প্রায় সব সিদ্ধান্ত নিয়েছেন তার বিশ্বস্ত আমলারা।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশে আমলারা বিকল্প সরকার ব্যবস্থা হয়ে উঠেছিল। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে দুর্নীতি, ব্যাংক-বিদ্যুৎ খাতে লুটপাটসহ শেখ হাসিনা সরকারের অনেক অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা ছিলেন আমলারা। এসব আমলার বেশিরভাগেরই রয়েছে দেশের বাইরে প্রচুর সম্পত্তি ও দ্বিতীয় নাগরিকত্ব। ফলে চাকরি থেকে অবসরের পর অনেকেই দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করছেন।
তবে বিতর্কিত আমলাদের অনেকেই এখনও স্বপদে বহাল রয়েছেন। অন্তবর্তী সরকার কয়েকজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করলেও, শেখ হাসিনার বিশ্বস্ত বেশিরভাগ আমলাই এখনও বহাল তবিয়তে রয়েছেন। আবার অবসরে যাওয়া কেউ কেউ পাচ্ছেন নতুন করে চুক্তিও।
মুসলিম চৌধুরী
শেখ হাসিনা সরকারের অন্যতম বিশ্বস্ত আমলা মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি ছিলেন সাবেক অর্থ সচিব। এরপর তাকে প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) নিয়োগ করা হয়। গতকাল বুধবার অন্তবর্তী সরকার তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছেন। এর আগে তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর নিয়োগের জন্য সার্চ কমিটির প্রধান করা হয়। এতে মনে হচ্ছে, শেখ হাসিনার বিশ্বস্ত আমলাদের শাস্তির বদলে পুরস্কৃত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মুসলিম চৌধুরী যখন অর্থ সচিব তখন বহুল আলোচিত রিজার্ভ চুরি হয়। এছাড়া সিএজি হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না। অর্থাৎ শেখ হাসিনার সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেয়ার উদ্যোগ নেন এবং সর্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয়।
আহমদ কায়কাউস
শেখ হাসিনার আরেক বিশ্বস্ত আমলা আহমদ কায়কাউস, যিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেন। দরপত্র ছাড়া অর্ধশতাধিক বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স দেয়া এবং এসব লাইসেন্স দেয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হোতা ছিলেন তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশ্বস্ত এই সহচরকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টার মাইন্ডও বলা হয়। পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল।
যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী আহমদ কায়কাউস সর্বশেষ বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে তার অঢেল সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও, শেখ হাসিনার বিশ্বস্ত এই আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি।
শহীদুল হক
সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত। ২০১২ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০১৩ সালের ১০ জানুয়ারি তাকে বাংলাদেশের ২৫তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রথমে ভারপ্রাপ্ত সচিব করা হলেও, একই বছর ১৯ জুলাই সচিব পদে ও ২০১৮ সালের ৩০ জুলাই সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেয়।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও, সরকার তাকে আরও এক বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হলে তিনি অবসরে যান। শেখ হাসিনার বিশ্বস্ত এই পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টার মাইন্ড। ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার, নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাশুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরামর্শক পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান। এ সময় সরকারকে পররাষ্ট্র নীতিবিষয়ক বিভিন্ন পরামর্শও তিনি দিয়েছেন।
আবু হেনা মো. রহমাতুল মুনিম
শেখ হাসিনা সরকারের অন্যতম দাপটের আমলা আবু হেনা মো. রহমাতুল মুনিম। যিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অপসারিত হন। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিপিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
এনবিআরের চেয়ারম্যান হিসেবে ড. ইউনূসকে একের পর এক আয়কর মামলায় হয়রানি করেছেন এই মুনিম। এছাড়া সামিট, এস আলম, ইউনিক, বেক্সিমকোসহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎকেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অবকাশ সুবিধা দিয়েছেন। এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেয়া, টাকা পাচারে সহযোগিতা ও শুল্ককর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন মুনিম।
মো. জাহাঙ্গীর আলম
শেখ হাসিনা সরকারকে বৈধতা দেওয়ার অন্যতম কারিগর ছিলেন মো. জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশন (ইসি) সচিব হিসেবে জাতীয় নির্বাচনে কারচুপির সফল দায়িত্ব পালনের পুরস্কারস্বরূপ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়। সেখানে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০২২ সালের ২৭ অক্টোবর সচিব করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ছাত্র হত্যার প্রত্যক্ষ মদদের ভিডিও ভাইরাল হলেও, তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি।
কবির বিন আনোয়ার
শেখ হাসিনা সরকারের অসীম দাপটের আমলা ছিলেন কবির বিন আনোয়ার। সর্বশেষ তিনি শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। বিভিন্ন সময়ে তার নানা বিরুদ্ধে দুর্নীতি ও অসামাজিক অনিয়মের অভিযোগ উঠলেও, শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনোই শাস্তিমূলক ব্যবস্থা নেননি। আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে কজন আমলা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা, গাজীপুর, সেন্টমার্টিন, কক্সবাজার, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআইয়ের প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয়স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কবির বিন আনোয়ার। তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন।
আব্দুর রউফ তালুকদার
শেখ হাসিনা সরকারের আলোচিত অর্থ সচিব ছিলেন আব্দুর রউফ তালুকদার। এরপর বিশ্বস্ততার পুরস্কারস্বরূপ তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর নিযুক্ত হন। ছাত্র-জনতার দুর্বার আন্দোলনে সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
ঋণখেলাপিদের নানা সুযোগ দেয়া, কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা, রিজার্ভকে রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা, রিজার্ভের হিসাব নিয়ে লুকোচুরি, কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, বেসরকারি ব্যাংকগুলোয় নিরীক্ষা কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়াসহ নানা অভিযোগ রয়েছে এ আমলার বিরুদ্ধে।
হেলালুদ্দীন আহমদ
শেখ হাসিনা সরকারের ভোট কারচুপির অন্যতম সহযোগি ছিলেন হেলালুদ্দীন আহমদ। ইসি সচিব হিসেবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপিরর অন্যতম হোতা ছিলেন তিনি। এ দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কারস্বরূপ ২০১৯ সালে স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) সচিব করা হয়।
২০২০ সালে তাকে সিনিয়র সচিব করা হয়। ২০২২ সালে অবসরের পর তাকে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঁচ বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। বর্তমানে তিনি ওই পদেই বহাল আছেন।
মিজান/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত













