ছয় মাসে মূলধনের বেশি লোকসান ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০২৫ সালের প্রথমার্ধে (জানুয়ারি–জুন) ১ হাজার ৬৯২ কোটি টাকা সমন্বিত লোকসান হয়েছে। অথচ গত বছর একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৯০ কোটি ২২ লাখ টাকা। ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১২০৮ কোটি ১৪ লাখ টাকা।
ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল লোকসানের কারণে শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ১৪ টাকা ০১ পয়সা। এছাড়া, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৮৯ শতাংশ কমে মাত্র ২ টাকা ৬০ পয়সায় নেমে এসেছে, যা ২০২৪ সালে ছিল ২১ টাকা ৪৪ পয়সা।
অপারেটিং নগদ অর্থের সংকট
ছয় মাস মেয়াদে ব্যাংকটির সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক ২ হাজার ৬৬৬ কোটি টাকা ছিল, যা তাদের নগদ অর্থের তীব্র সংকট নির্দেশ করে। শুধু এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি ১ হাজার ১১৬ কোটি টাকা লোকসান করেছে, যেখানে গত বছর একই সময়ে তাদের ৫৩ কোটি টাকা মুনাফা ছিল।
ব্যাংকটি জানায়, এই বিশাল লোকসানের প্রধান কারণ হলো শ্রেণিকৃত বিনিয়োগের পরিমাণ বেড়ে যাওয়া। এর ফলে গত বছরের তুলনায় নিট বিনিয়োগ আয় ১ হাজার ৯৭৭ কোটি টাকা কমেছে।
শেয়ারে নেতিবাচক প্রভাব
বড় লোকসানের কারণে ব্যাংকের ধরে রাখা মুনাফা (retained earnings) ১ হাজার ৬৯২ কোটি টাকা কমে ঋণাত্মক ২ হাজার১৬৬ কোটি টাকায় পরিণত হয়েছে। এতে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনিএভি) ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
এছাড়াও, গ্রাহকদের আমানত এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ ৪ হাজার ১১৩ কোটি টাকা কমে যাওয়ায় সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়েছে।
বিপুল অঙ্কের খেলাপি ঋণ এবং কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ
ব্যাংকের অর্ধ-বার্ষিক প্রতিবেদনে খেলাপি ঋণের তথ্য না থাকলেও ২০২৪ সালের নিরীক্ষিত প্রতিবেদনে বলা হয়েছে যে, তাদের মোট খেলাপি ঋণ ৫৫ হাজার ৯২০ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের ৯২ শতাংশ।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির ৪৭ হাজার ৮৬২ কোটি টাকার প্রভিশন ঘাটতি ছিল, যার কারণে পরিচালনা পর্ষদ ঐ বছরের জন্য কোনো ডিভেডেন্ড ঘোষণা করেনি।
উল্লেখ্য, গত বছর আগস্টে বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পাঁচ সদস্যের পর্ষদ গঠন করে। বলা হয়, এস আলম গ্রুপ, যারা ব্যাংকটির নিয়ন্ত্রক ছিল, তারা নিয়োগ ও ঋণ বিতরণে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক পর্ষদ ভেঙে দেয়।
মামুন/
পাঠকের মতামত:
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক









