জুলাই ঘোষণাপত্রে ক্ষোভে ফুঁসছেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, "প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র, তার প্রস্তুতির পদ্ধতি এবং একটি মাত্র দলের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা— এসবই ইসলামপন্থিদের মতামত, আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকার প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। এটি শুধু দুঃখজনক নয়, গণতন্ত্র, ইতিহাস ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিও এক ধরনের অবহেলা।"
বুধবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক অভিযোগ করেন, “জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন, আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু ঘোষণাপত্রে তাদের কোনো স্বীকৃতি নেই। এমনকি ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, কিংবা পিলখানা ট্র্যাজেডির মতো গুরুত্বপূর্ণ ইতিহাসেরও উল্লেখ নেই। এসব উপেক্ষা ইতিহাসের প্রতি চরম অবিচার।”
তিনি আরও বলেন, “বিগত দেড় দশক ধরে যারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন এবং জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন— মূলধারার ইসলামী নেতৃত্বের কেউই ৫ আগস্টের মঞ্চে স্থান পাননি। বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীর মতের ভিত্তিতেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
জাতীয় নির্বাচনের সময় ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা যৌক্তিক হলেও এটি কোনো জাতীয় সংলাপ বা সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে নয়, বরং একটি দলের চাপের মুখে সরকারের আত্মসমর্পণ বলেই প্রতীয়মান হচ্ছে। এতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির বিষয়ে আমরা গভীরভাবে শঙ্কিত।”
বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরে মামুনুল হক বলেন, “আমরা মনে করি— প্রকৃত রাজনৈতিক সংস্কার, ফ্যাসিবাদী শাসনের বিচার, জাতীয় ঐক্য এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
শেষে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি অধ্যাদেশ জারি করে ‘জুলাই সনদ’ বা ‘ঘোষণাপত্র’-কে আইনি ভিত্তি দিতে হবে এবং তাতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। অন্যথায় ঘোষণাপত্র, অন্তর্বর্তীকালীন সরকার এবং আসন্ন নির্বাচন— সবই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।”
জাহিদ/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













