ফাগুন হাওয়ার বৈশাখী আড্ডায় মাতল সিডনি
বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে ফাগুন হাওয়ার আয়োজনে ছিল বৈশাখী আড্ডা। ক্যামসির ওরিয়ন ফাংশন সেন্টারে ৫ মে দুপুর থেকে রাত অবধি আয়োজিত উৎসবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন।
ফাগুন হাওয়ার স্বপ্নদ্রষ্টা ও সংগঠনের সভাপতি তিশা তানিয়া নেতৃত্বে জমকালো বৈশাখী আড্ডা ছিল জমজমাট ও প্রাণবন্ত। জুঁই সেন পাল ও জুঁই চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বর্ণিল অনুষ্ঠানের প্রথমভাগে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনে মনোমুগ্ধকর নাচ, গান, ফ্যাশন শো ও র্যাফেল ড্র। এই পর্বে সঙ্গীত পরিবেশন করেন মারিয়া মুন, শেখ ইসলাম মিন্টু, চারু দলের আয়শা কলি, রোকসানা বেগম ও কিশলয় কচি কাঁচার শিশু–কিশোর শিল্পীরা।
আয়শা ইসলাম তন্নীর পরিচালনায় বাঙালির ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে ফ্যাশন শোতে অংশ নেন সিডনির স্থানীয় মডেলরা। মনোমুগ্ধকর নাচে অংশ নেয় দিহান, আদৃতা, মিশা ও তানকা। কবিতা আবৃত্তি করেন পলি ফরহাদ।
দ্বিতীয় পর্বের শুরুতে সংগঠনের সভাপতি তিশা তানিয়া স্বাগত বক্তব্য রাখেন। তিনি ফাগুন হাওয়ার সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদাকে সবসময় সহযোগিতার জন্য ও সংগঠনের সকল কাজের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী টনি বার্ক এমপি, ছায়ামন্ত্রী ডেমিয়েন টুডে হোপ এমএলসি, ছায়ামন্ত্রী মার্ক কোরে এমপি, মেয়র বিলাল এল হায়েক, ডেপুটি মেয়র রেচেল হ্যারিকা, ডেপুটি মেয়র কাউন্সিলর ইব্রাহিম খালিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর জর্জ জাকিয়া, কাউন্সিলর চারবেল আবু রাড, কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, কাউন্সিলর কার্ল সালেহ, সাবেক কাউন্সিলর মো. শাহে জামান টিটু ও সমাজকর্মী সুলতানা আক্তার।

সংগঠনের নেত্রী তিশা তানিয়া অনুষ্ঠানের সকল পৃষ্ঠপোষকদের বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন বাংলা চলচ্চিত্র ও ভার্চুয়াল জগতের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান, অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং এই প্রজন্মের প্রখ্যাত সংগীতশিল্পী ও হার্টথ্রব বাংলাদেশের প্রতীক হাসান (প্রয়াত খালিদ হাসান মিলুর ছেলে)।
এই পর্বের শুরুতে গায়ক প্রতীক হাসান তার মৌলিক গান ও বাবার গান গেয়ে সবার মন জয় করেন। তার কণ্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ সবাই। দর্শকদের উল্লাস আর আনন্দে মঞ্চে আসেন নুসরাত ফারিয়া। তার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রের গান পরিবেশন করেন এবং ঐতিহ্যবাহী গানে নাচেন।
সবশেষে জায়েদ খান তার বহুল প্রচলিত “কেউ সুখে টানে কেউ দুঃখে টানে” গানের সঙ্গে নাচ করতে করতে মঞ্চে আসেন। সেসময় উপস্থিত দর্শকদের ভেতর দারুণ উল্লাস ও আনন্দের পরিবেশ তৈরি হয়। জায়েদ খান শুধু নাচই পরিবেশন করেননি, দর্শকের অনুরোধে তাঁর ‘বিখ্যাত’ ডিগবাজিও দিয়েছেন। শুনিয়েছেন গানও।
জায়েদ খান বলেন, ‘এমন উচ্ছ্বসিত দর্শকদের পেয়ে আমি আপ্লুত। সিডনিতে এত ভক্তের দেখা পেয়ে আমার এই আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। ফাগুন হাওয়ার এই বৃহৎ বৈশাখী আড্ডার আয়োজনে আমাকে সহযোগিতার জন্য টিমের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ফাগুন হাওয়ার বৈশাখী আড্ডাকে সফল করতে সক্রিয়ভাবে কাজ করেছেন নাজমুল হক, জাহিদ হাসান, শুভ সাথী, কিশোয়ার আক্তার, মুসলিমা হাই, আয়শা ইসলাম তন্নী, জুঁই সেন পাল, সাবাবা সনি, মাহফুজ আহমেদ, মো এনামুল প্রমুখ।
তিশা তানিয়া সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের সুদৃশ্য ডেকোরেশেনে ছিলেন কানিতা’স ইভেন্ট সলিউশন, সাউন্ডে ছিলেন টাবু সঞ্জয়, ফটোগ্রাফিতে ছিলেন ফটোলিয়ার কে দে আকাশ। সার্বিক সহযোগিতায় ছিল ফাগুন হাওয়া টিম।
শেয়ারনিউজ, ০৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা












