প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধান: চীনা রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট নিরসনে প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তবে তিনি মনে করেন, বর্তমান বাস্তবতায় এই প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আরাকান রাজ্যের স্থল পরিস্থিতি এখনও অনুকূল নয় বলে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যাবাসনের পথ সুগম করতে মিয়ানমারের ভেতরে কার্যকর যুদ্ধবিরতি জরুরি।
রোববার (১৪ ডিসেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর–এর সঙ্গে রোহিঙ্গাদের জন্য ২৫ লাখ মার্কিন ডলার সহায়তা সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কবে শুরু হবে বা কত সময় লাগবে—এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা বা নিশ্চয়তা দিতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়া শুধু বাংলাদেশের ওপর নির্ভরশীল নয়; বরং আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় আর বিলম্ব হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, নিরাপদ, স্বেচ্ছাসেবী ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একাধিক শর্ত পূরণ করতে হবে। এজন্য চীন ছাড়াও আন্তর্জাতিক সংস্থা, প্রতিবেশী দেশ, আসিয়ানভুক্ত রাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সবাইকে একই লক্ষ্য সামনে রেখে একযোগে কাজ করতে হবে।
রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, প্রত্যাবাসন শুধু চীনের অবস্থান নয়—বাংলাদেশসহ অন্যান্য দেশের দৃষ্টিভঙ্গিও একই। তার মতে, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় ইস্যু নয়; এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। এ কারণে ত্রিপক্ষীয় ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায় এই ইস্যুতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। প্রত্যাবাসনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে অনুকূল পরিবেশ তৈরির জন্য যা যা করা সম্ভব, চীন তা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে, ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীনের দেওয়া ২৫ লাখ ডলারের সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে। এতে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে, পাশাপাশি ক্যাম্পের আশপাশের বনভূমি রক্ষা পাবে এবং শরণার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নত হবে।
বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, বৈশ্বিক অর্থসহায়তা কমে যাওয়ার এই সংকটময় সময়ে চীনের এই অনুদান অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, অনেক জীবনরক্ষাকারী কর্মসূচি বর্তমানে অর্থসংকটে রয়েছে, এমন পরিস্থিতিতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, এই সহায়তা শুধু রান্নার গ্যাস সরবরাহেই সীমাবদ্ধ নয়; বরং এটি শরণার্থীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতেও সহায়ক। এতে স্পষ্ট হয়, আন্তর্জাতিক সম্প্রদায় এখনও রোহিঙ্গা শরণার্থীদের পাশে রয়েছে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিশ্বব্যাপী মানবিক সহায়তার তহবিল কমে আসায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন আরও কঠিন হয়ে উঠছে। বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও বিশ্বস্ত বন্ধু হিসেবে চীন তার মানবিক সহায়তা আরও বিস্তৃত করছে।
তিনি জানান, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চীন, ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকার ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা দ্রুত এর সুফল পেতে পারেন।
এমজে/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে












.jpg&w=50&h=35)
