দুই বছরে প্রবাসী আয় বেড়েছে ৬৫০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : গত দুই দশকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী আয় বিপুল হারে বেড়েছে। ২০০০ সালে বৈশ্বিক প্রবাসী আয় ছিল ১২৮ বিলিয়ন ডলার, যা ২০২২ সালে বেড়ে হয়েছে ৮৩১ বিলিয়ন। এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬৫০ শতাংশ।
মঙ্গলবার (০৭ মে) প্রকাশিত বিশ্ব অভিবাসন প্রতিবেদন থেকে এই হিসাব পাওয়া গেছে। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রতিবেদনটি প্রকাশ করেছে।
আইওএমের বার্ষিক প্রতিবেদনে বৈশ্বিক অভিবাসনের গতিধারায় উল্লেখযোগ্য পরিবর্তন, রেকর্ডসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি ও বৈশ্বিক পরিসরে প্রবাসী আয়ের ঊর্ধ্বগতির মতো বিষয়গুলো উঠে এসেছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, আন্তর্জাতিক অভিবাসন এখনো মানব উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালক হিসেবে ভূমিকা রাখছে, সেই বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে প্রবাসী আয় ছিল ৮৩১ বিলিয়ন ডলার। এই আয়ের মধ্যে নিম্ন ও মধ্য আয়ের দেশের প্রবাসী আয়ের পরিমাণ ৬৪৭ বিলিয়ন মার্কিন ডলার।
প্রবাসী আয় এসব দেশের এবং বৈশ্বিক গড় প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এসব দেশের প্রবাসী আয় বৈদেশিক উন্নয়ন সহায়তা ও বৈদেশিক বিনিয়োগের চেয়ে অনেক বেশি বলে জানান তিনি।
এই প্রসংগে আইওএমের মহাপরিচালক বলেন, অনেক বিশ্লেষক আশঙ্কা করেছিলেন করোনা মহামারির কারণে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাবে। কিন্তু মহামারির পরও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি অব্যাহত ছিল।
তিনি বলেন, ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় ২৮ কোটি ১০ লাখ অভিবাসী রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা যথাক্রমে ১৪ কোটি ৬০ লাখ ও ১৩ কোটি ৫০ লাখ। আর শিশু অভিবাসীর সংখ্যা ২ কোটি ৮০ লাখ। ২০১৯ সালের হিসাব অনুযায়ী শ্রম অভিবাসীর সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ।
আইওএমের মহাপরিচালক আরও জানান, সংঘাত, সহিংসতা, দুর্যোগসহ নানা কারণে বাস্তুচ্যুতির সংখ্যা ১১ কোটি ৭০ লাখ। তাঁদের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ৭ কোটি ১২ লাখ, শরণার্থী ৩ কোটি ৫৩ লাখ। এই সংখ্যা অতীতের সব সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বাস্তুচ্যুতির এ সংকটকে এখনই মোকাবিলা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে দ্বিবার্ষিকভাবে প্রকাশ হয়ে আসা এই আন্তর্জাতিক প্রতিবেদন এবার প্রথম তাদের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভার বাইরে বাংলাদেশের রাজধানীতে আয়োজিত হলো।
প্রতিবেদনটি ঢাকা থেকে প্রকাশ প্রসঙ্গে অ্যামি পোপ বলেন, এটি বাংলাদেশে প্রকাশের মাধ্যমে শুধু ঝুঁকিতে থাকা অভিবাসী ও অভিবাসন খাতকে এগিয়ে নিতে শুধু বাংলাদেশের প্রচেষ্টাই নয়, পাশাপাশি বৈশ্বিক অভিবাসন প্রক্রিয়ার বিষয়ে আলোচনায় বাংলাদেশের অবস্থা ও নীতির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে আইওএম।
অ্যামি পোপ বলেন, অভিবাসন সমস্যা মোকাবিলা করা এবং অভিবাসীদের অধিকার রক্ষা নীতি বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং নিয়মিত অভিবাসন নিয়ে গ্লোবাল কমপ্যাক্ট-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ তার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছে।
তিনি বলেন, বাংলাদেশের এই সক্রিয় ভূমিকা আইওএমের কৌশলগত লক্ষ্যের সঙ্গে একই ধারায় রয়েছে। ফলে বাংলাদেশকে ২০২৪ সালের অভিবাসন প্রতিবেদন প্রকাশের আদর্শিক স্থান হিসেবে বেছে নেওয়ার কারণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে তাঁদের নিজ দেশে দ্রুততম সময়ে প্রত্যাবাসন এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারে তাদের আশ্রয় এলাকা মাদক ও অস্ত্র চোরাচালান এবং জঙ্গিবাদের ‘ব্রিডিং গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার শুধু দেশেরই নয় আন্তর্জাতিক সংকটে রূপ নিচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে আসা আইওএম মহাপরিচালককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আইওএম রোহিঙ্গা সংকট সমাধানে বড় ভূমিকা রাখবে।
সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইওএম-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আবদুস সাত্তার ইসোব, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ঢাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন প্রমুখ।
শেয়ারনিউজ, ০৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













