টাকা ছাড়া ঢোকা যাবে না ইউরোপের যে শহরে
প্রবাস ডেস্ক : ইউরোপের উদারপন্থী দেশ হিসাবে পরিচিত ইতালির ভেনিস শহরে ঘুরতে গেলে আপনাকে প্রবেশ ফি দিতে হবে। অর্থাৎ টিকিট কেটে ঢুকতে হবে।
দেশটির ঐতিহাসিক এই শহরে ঢুকতে হলে এখন থেকে ৫ ইউরোর প্রবেশ ফি পরিশোধ করতে হবে। এমনকি, এই ফি না দিলে গুনতে হবে জরিমানাও। মূলত পর্যটকদের লাগাম টানতেই এই উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ।
ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ম শুধু সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের বাইরে কোনো ফি দিতে হবে না।
অর্থাৎ শুধু দিনে ভ্রমণকারীদের জন্যই এই ফি বাধ্যতামূলক। সন্ধ্যা বা রাতের জন্য এই ফি দিতে হবে না। তবে নিয়ম ভঙ্গকারীদের ৫০ ইউরো থেকে সর্বোচ্চ ৩০০ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে ২৯ দিনের জন্য পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করেছে শহর কর্তৃপক্ষ। এরই মধ্যে শহরটির মূল রেল স্টেশন থেকে শুরু করে প্রধান প্রবেশপথগুলোতে ফি জমা দেওয়ার পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
প্রায় ২০০ জনকে প্রশিক্ষিত করা হয়েছে ভ্রমণকারীদের কাছে যাওয়ার এবং বিনয়ের সাথে জিজ্ঞাসা করার জন্য যে তারা ফি প্রদান করেছে কিনা। তাছাড়া, এই কর্মীরা একটি কিউর কোড ডাউনলোড করতে সাহায্য করবে, যার মাধ্যমে ফি প্রদান করা যাবে।
আবার, সেই কিউআর কোডের সাহায্যে স্থানীয় আধিকারিকরা চেক করতে পারেন যে কোনও ভ্রমণকারী যে কোনও সময় ফি পরিশোধ করেছেন কিনা। আর যাদের স্মার্টফোন নেই তাদের জন্য একটি কিয়স্ক স্থাপন করা হয়েছে।
কেন ভেনিস এই নিয়ম চালু করলো?
গত বছর ইউনেস্কোর বিপদ তালিকা থেকে অল্পের জন্য রক্ষা পায় ভেনিস। আর এর প্রধান কারণ ছিল পর্যটকদের অতিরিক্ত চাপ। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ভেনিস কর্তৃপক্ষ এই কর ব্যবস্থা চালু করে।
ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, এই ফি আমাদের জন্য অতিরিক্ত রাজস্ব আনার চেষ্টা নয়। বরং, পর্যটকদের প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং বিশ্বের অন্যতম দর্শনীয় গন্তব্যে বসবাসের উপযোগী শহর গঠন করা। এই চার্জের উদ্দেশ্য হলো- দর্শণার্থীদের শুধু ছুটির দিনে নয়, অন্যান্য দিনেও আসতে উৎসাহিত করা।
শহরের শীর্ষ পর্যটন আধিকারিক সিমোন ভেনটুরিনি বলেছেন, যখন দর্শনার্থীর সংখ্যা দিনে ৩০,০০০ থেকে ৪০,০০০ ছুঁয়েছে, তখন শহরটি চাপের মধ্যে ছিল।
এটির সংকীর্ণ গলি ও জলপথগুলো মানুষ ও ওয়াটার ট্যাক্সিতে ভরে যায়, যা স্থানীয় বাসিন্দাদের কাছে অসহনীয় হয়ে ওঠে। আমাদের অবশ্যই সবার আগে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও নির্দিষ্ট কিছু দিনে ভ্রমণকারীর আগমনকে নিরুৎসাহিত করতে হবে।
শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













