রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকারের পক্ষ থেকে আরও আর্থিক প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক : সরকার আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিদ্যমান আর্থিক প্রণোদনার পাশাপাশি আর্থিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক দাতা সংস্থার পরামর্শে দেশের রিজার্ভ বাড়াতে প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা সরকারি চ্যানেলে আনতে সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে।
সাধারণত, একটি দেশকে তিন মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ বজায় রাখতে হয়। সারা বিশ্বে নানা ধরনের সংকট চলছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় অংশ আসে পোশাক রপ্তানি খাত থেকে। এরপর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স থেকে।
ব্যাংকিং চ্যানেলে নানা জটিলতা এবং হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে রেমিট্যান্সের বড় একটি অংশ তাদের কব্জায়। এই অবস্থায় রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য নতুন করে কী কী করা যায়, সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
গত ২৪ এপ্রিল দ্বাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর থেকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে।
প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গত প্রায় তিন দশক ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সময়ের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ওই সময়ে গড়ে প্রতি বছর বাংলাদেশের মোট আমদানি হয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলার।
একই সময়ে গড়ে প্রতি বছর প্রবাস আয় এসেছে ১৫.৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, এ সময়ে প্রতি বছর গড় আমদানি মূল্যের ৩৪.৩ শতাংশের সমপরিমাণ অংশই প্রবাসী আয় দিয়ে মেটানো হয়েছে।
এভাবে ধারাবাহিক উন্নতির ফলে ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় বৃদ্ধি পেয়ে ২১.৬১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০০৯-১০ অর্থবছরে ছিল ১০.৯৯ বিলিয়ন ডলার।
ফলশ্রুতিতে ২০২২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ বিশ্বে সব দেশের মধ্যে নবম প্রবাস আয় গ্রহণকারী দেশে উন্নীত হয়েছে। প্রবাস আয়ের এ বিপুল প্রবাহ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণেও ভূমিকা রাখছে।
বৈদেশিক কর্মসংস্থান এবং বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব বিবেচনায় দেশে প্রবাসী আয়ের প্রবাহকে আরও উৎসাহিত করতে ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মত ২ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তা পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারি মাসে ২.৫ শতাংশে উন্নীত করা হয়।
অত্যন্ত সময়োপযোগী এবং সুচিন্তিত এই নীতি-কৌশল অবলম্বনের ফলশ্রুতিতে কোভিড-১৯ অতিমারির প্রকোপ সত্বেও ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি প্রবাসী আয় অর্জিত হয়। ওই বছর বাংলাদেশের বার্ষিক প্রবাসী আয় প্রথমবারের মত ২০ বিলিয়ন ডলার অতিক্রম করে। বিগত তিন অর্থবছর ধরে এ ধারা অব্যাহত রয়েছে, যদিও সাম্প্রতিক সময়ে আয়ের প্রবৃদ্ধিও ক্ষেত্রে কিছুটা ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
অবৈধ পথে প্রবাসী আয় প্রেরণ তথা হুন্ডির প্রবণতা রোধের জন্য আর্থিক প্রণোদনা বা ক্যাশ ইনসেনটিভ দেওয়া হলেও হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। কারণ, হুন্ডি ব্যবসায়ীরা আরও উচ্চহার প্রদান করে থাকে।
এই প্রেক্ষিতে প্রবাসী আয় পাঠানোদের জন্য আর্থিক সুবিধা প্রদানের সঙ্গে নন-ফাইনান্সিয়াল সুবিধা প্রদান করলে তা আয় বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
এই বিষয়ে অর্থ বিভাগের মনিটরিং সেল বেশ কয়েকটি সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার জন্য সরকার কর্তৃক বর্তমানে আর্থিক প্রণোদনা প্রদান করা হচ্ছে।
২০১৯ সাল থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রণোদনার হার ছিল ২ শতাংশ। ২০১৯-২০ ২৬৪৮ কোটি ৩১ লাখ টাকা ও ২০২০-২১ অর্থবছরে এ খাতে সরকারের ব্যয় ছিল ৪০৭৫ কোটি ৪২ লাখ টাকা।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে রেমিট্যান্স প্রণোদনার হার বৃদ্ধি করে ২.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে অব্যাহত আছে। ২০২২-২৩ অর্থবছরে এখাতে ব্যয়ের পরিমাণ ছিল ৫ হাজার ৩০০ কোটি টাকা।
বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করার জন্য বর্তমানে দেওয়া হারে রেমিট্যান্স প্রণোদনা অব্যাহত রাখা যেতে পারে।
এ ছাড়া, বিদেশ থেকে বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স প্রেরণ উৎসাহিত করার জন্য অর্থ বিভাগের মনিটরিং সেল যে সব সুপারিশ করেছে সেগুলো হচ্ছে:
সেরা রেমিটেন্স পুরস্কার দেওয়া হতে পারে; রেমিটেন্স প্রেরকদের সন্তানদের জন্য সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোটা পদ্ধতি চালু করা যেতে পারে; রেমিট্যান্স প্রেরণকারী বাংলাদেশীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন ফি কমানো হতে পারে।
এছাড়া রেমিট্যান্স প্রেরণ ও গ্রহণের কাজে জড়িত ব্যাংক/এক্সচেঞ্জ হাউসের শাখাগুলোকে সাপ্তাহিক ছুটির দিনে খোলা রাখা, বিশেষ করে উৎসবকালীন লম্বা ছুটি থাকার সময়ে খোলা রাখার ব্যবস্থা গ্রহণ; পাসপোর্টসহ দূতাবাসে সেবা গ্রহণের ক্ষেত্রে রেমিট্যান্স কার্ডধারীদের অগ্রাধিকার প্রদান; রেমিট্যান্সপ্রাপ্তি সহজীকরণ (ডকুমেন্টেশন হ্রাসসহ); বিদেশে বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউস/ব্যাংকে বাংলা ভাষী কর্মকর্তা নিয়োগ এবং প্রবাসীদের জন্য সরকারের সেবাসমূহের প্রচার করা।
শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি













