মেলায় আসছে আমিরাত প্রবাসীদের লেখা বই ‘প্রবাসের ছিন্নপত্র’
প্রবাসডেস্ক : অমর একুশে বইমেলায় প্রকাশিত হবে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৫২ জন প্রবাসীর লেখা চিঠির সংকলন ‘প্রবাসের ছিন্নপত্র’। অর্ধশতাধিক প্রবাসীর লেখা প্রকাশের এ উদ্যোগ নেয় দেশটিতে থাকা বই পড়ুয়াদের সংগঠন আরবান রিডার্স।
বইটির সম্পাদনা করেন সাংবাদিক কামরুল হাসান জনি। ফ্ল্যাপ লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। বইটি প্রকাশ করছে ঢাকার সাহিত্যদেশ প্রকাশনী। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
আরবান রিডার্সের মুখপাত্র মোহাম্মদ নওশের আলী জানান, সংযুক্ত আরব আমিরাতে কয়েক বছর ধরে প্রবাসীদের বই পড়ার পাশাপাশি লেখালেখিতে উৎসাহ দিয়ে আসছে আরবান রিডার্স। দুবাইয়ের প্রথম ও দ্বিতীয় বাংলাদেশ বইমেলায় আরবান রিডার্স সক্রিয় অংশগ্রহণ করে একাধিক বই প্রকাশ করেছে।
তারই ধারাবাহিকতায় এবার অমর একুশে বইমেলা উপলক্ষ্যে ‘প্রবাসে ছিন্নপত্র’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। এ বইয়ে প্রবাসীদের মধ্যে ৫২ জন লেখক অংশগ্রহণ করেছেন। এর মধ্যে নারী ১২ জন, পুরুষ ৪০ জন। বইটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে।
কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন বইয়ের ফ্ল্যাপে লিখেছেন, প্রবাসের ছিন্নপত্র বইটি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা বিভিন্ন স্তরের বাঙালির এক মর্মকথার দলিল। একসময় পত্রসাহিত্য খুব জনপ্রিয় ছিল বাংলা ভাষায়। আজকাল আর সেই চর্চাটি নেই। চিঠিপত্র লিখতেই ভুলে গেছে মানুষ। এ পরিস্থিতিতে প্রবাসের কঠোর কঠিন কর্মময় বাস্তবতার মধ্যে থেকেও বায়ান্নজন বাঙালি এ গ্রন্থটি রচনা করেছেন ভেবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তারা সাহিত্যের চর্চাটি অব্যাহত রাখবেন আশা করি।
এটি প্রবাসীদের চিঠিপত্রের সংকলন জানিয়ে বইটির সম্পাদক কামরুল হাসান জনি বলেন, যাতে হারিয়ে যাওয়া চিঠির রেওয়াজ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এ বইয়ের জন্য প্রবাসীদের ৮০টির বেশি চিঠি জমা হয়। সেখান থেকে নির্বাচন করা হয় ৫২টি চিঠি। মূলত অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বইটি প্রকাশের উদ্যোগ নেওয়ায় চিঠি নির্বাচনের এমন সংখ্যা নির্ধারণ করা হয়।
তিনি বলেন, বাংলা ভাষার সাক্ষী হয়ে আছে ‘একুশ’, আর এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ‘বায়ান্ন’। তাই বইটির জন্য বায়ান্নটি চিঠি নির্বাচন করা হয়। বইয়ে স্থান পাওয়া চিঠির ভাষায় এতটাই আবেগ জড়িত, যা অনায়াসে যে কাউকে নিয়ে যাবে সেই চিঠির যুগে। চিঠিগুলো প্রত্যেক পাঠকের অনুভূতি ছুঁয়ে যাবে।
বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার সাহিত্যদেশের ৩৪০-৩৪১ নম্বর স্টলে। এ ছাড়া অনলাইনে রকমারি.কম-এ অর্ডার করেও বইটি সংগ্রহ করা যাবে।
শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












