দুবাইয়ে চারাগাছ উৎপাদন করছেন বাংলাদেশিরা
পরবাস ডেস্ক : আরব আমিরাতের দুবাইয়ে চারাগাছ উৎপাদন করছেন বাংলাদেশিরা। সেখানের বিখ্যাত আল ওয়ার্সান নার্সারিতে একটি বনসাই গাছের চারা বিক্রি হয় প্রায় চার লাখ টাকায়।
এছাড়া, একটি জয়তুন গাছ বিক্রি হয় প্রায় দেড় থেকে দুই লাখ টাকায়। একটি ইনডোর লেমন চারা গাছের দাম ধরা হচ্ছে প্রায় ৯০ হাজার টাকা।
উচ্চতা ও পরিমাপের উপর নির্ভর করে চারার দাম ধরা হচ্ছে সেখানে। ফুট হিসেবে বিক্রি হচ্ছে, মূল্যবান ওয়াশিংটোনিয়া ও বাওবাব গাছের চারা। কোনো কোনো চারার এক ফুটের দামই আসছে বাংলাদেশি মূল্যে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা।
কোনো পর্যটক এই নার্সারিতে প্রথম এলে দাম শুনে অবাক হবেন। কিন্তু দেশটিতে যারা নিয়মিত চারাগাছ কেনাবেচা করেন তাদের কাছে এটি স্বাভাবিক ব্যাপার।
দুবাইয়ে আল ওয়ার্সান এলাকার বিশাল জায়গা দখল করে আছে এই নার্সারি। যেখানে প্রায় ৫০টি আলাদা ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বৃক্ষপ্রেমীদের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানগুলোতে রয়েছে মূল্যবান হাজারো প্রজাতির চারাগাছ।
স্থানীয়ভাবে উৎপাদন ছাড়াও বিভিন্ন দেশ থেকে চারা আমদানি করেন এখানকার বিক্রেতারা। কোনো কোনো প্রতিষ্ঠানে প্রতিদিন ফুল, ফল, ঔষধিসহ প্রায় তিন হাজার প্রজাতির গাছের চারা বেচাকেনা হয়।
ব্যবসায়ীরা বলছেন, গরম কমলে কিংবা শীতের শুরুতে নার্সারির বেচাবিক্রি বেড়ে যায়। ভিনদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে এখানে ব্যবসা করেন বাংলাদেশিরাও। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আতিকুর রহমান শিশু। প্রায় ৩০ বছর ধরে তিনি দেশটিতে নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত।
দুবাইয়ের আল ওয়ার্সান নার্সারিতে রয়েছে তার একটি বৃহৎ প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী জানান, দুবাই ছাড়াও আমিরাতের ফুজাইরাহ দিব্বা এলাকায় আছে তার আরও পাঁচটি প্রতিষ্ঠান। এসব নার্সারিতে কাজ করেন প্রায় ১৫০ জন শ্রমিক। বছর শেষে তার আয় হয় প্রায় ৪০ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।
শুধু ব্যবসা নয়, বিখ্যাত এই নার্সারিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন বহু প্রবাসী। এখানকার নার্সারিতে বেতনভুক্ত শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের কয়েক হাজার প্রবাসী।
১১ বছর ধরে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানে কাজ করছেন আরিফ সরকার বাবু। দীর্ঘদিন নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত থাকায় দেশি-বিদেশি হরেক রকম গাছের সঙ্গে পরিচিত হয়েছেন।
তিনি জানান, প্রতিদিন এই নার্সারিগুলো বৃক্ষপ্রেমীদের স্বাগত জানায়। অনেকে দেখতে এসেও কিনে নিয়ে যান পছন্দের চারাগাছ। ইনডোর ও আউটডোরে লাগানোর উপযোগী গাছের চারায় ভরপুর এই নার্সারিগুলো। গরমের মৌসুমে বিক্রি বাড়ে ইনডোর চারার আর শীতকালে আউটডোরে রোপন উপযোগী চারার চাহিদা বেড়ে যায়।
আরেক বাংলাদেশি আল আমিন প্রায় দুই বছর ধরে কাজ করছেন এখানে। মাসে বেতন পান এক হাজার ২০০ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার টাকা। তার মতো অনেকেই এখানে বেতনভুক্ত শ্রমিক হিসেবে কাজ করেন।
আল আমিন জানান, নতুন শ্রমিকরা ৯০০ থেকে এক হাজার আর পুরোনো শ্রমিকের ক্ষেত্রে বেতন ধরা হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ দিরহাম। এছাড়া প্রতিষ্ঠানগুলো তাদের খাওয়া ও থাকার বন্দোবস্ত করে।
গত পাঁচ বছরে এমন অনেক বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে এই নার্সারি ঘিরে। দিনে দিনে বাড়ছে আরও বাংলাদেশির নার্সারির সংখ্যা।
বাজার ঘুরে দেখা গেছে, চারা গাছের পাশাপাশি বাগান কিংবা বাসা-বাড়ির সৌন্দর্য বর্ধনের উপযোগী হরেক রকম পণ্যও বিক্রি হচ্ছে এসব প্রতিষ্ঠানে।
শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












