ইউরোপীয় দেশ থেকে বাণিজ্য ও বিনিয়োগ চায় বাংলাদেশ : বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবদেক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন এবং বাংলাদেশ এসব দেশের সাহায্য বা ঋণ নয়; বাণিজ্য অংশীদারিত্ব ও বিনিয়োগ চায়।
শুক্রবার (০৩ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার: পোটেনশিয়ালস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এমং বাংলাদেশ এন্ড দ্য ইউ কান্ট্রিস’ শীর্ষক একটি সামিট আয়োজন করা হয়।
বিএসইসি ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর যৌথ উদ্যোগে এর সামিটের আয়োজন করা হয়। স্থানীয় সময় সকাল ১০টায় সামিট আয়োজনটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। স্বাগত বক্তব্যের পর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপর একটি অডিও-ভিজুয়াল প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য ইউরোপীয় কমিশনের ডিরেক্টরেট-জেনারেল এর মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্যাসিফিক’র পরিচালক পিটারিস উস্তুবস বক্তব্য রাখেন।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অনুষ্ঠানে ‘৫০ ইয়ার্স অফ বাংলাদেশ: দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার’ শীর্ষক একটি উপস্থাপনা প্রদান করেন।
বিএসইসি চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতা লাভ এবং তার দেখানো সোনার বাংলার স্বপ্নের অনুসরণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার মাত্র পঞ্চাশ বছরের পেরিয়ে বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হওয়ার অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের সাথে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পারিক সহযোগিতার কথা তুলে ধরেন। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন এবং বাংলাদেশ সাহায্য(Aid) ও ঋণ(Loan) নয় বরং বাণিজ্য অংশীদারিত্ব(Trade partnership) ও বিনিয়োগ চায় বলে জানান তিনি।
বিএসইসি চেয়ারম্যান ভূরাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কৌশলগত গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক অবস্থানের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের তারুণ্যে উজ্জীবিত মানবসম্পদের সুযোগ-সম্ভাবনার কথা উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সামষ্টিক ও অর্থনৈতিক নানা সূচকে যেমনঃ জিডিপি প্রবৃদ্ধির উচ্চ হার, দারিদ্র্য হ্রাস, শিশুমৃত্যু হ্রাস, খাদ্য উৎপাদন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, বৃহৎ দেশীয় বাজার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, দক্ষ জনবল, রাজনৈতিক স্থিতিশীলতা প্রভৃতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতির চিত্র তুলে ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক শিবলী রুবাইয়াত প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারের দৃঢ় ও সম্ভাবনাময় অবস্থানের চিত্র তুলে ধরেন এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস করার জন্য ক্রমাগত উন্নয়নের নিমিত্ত বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি বাংলাদেশে বিনিয়োগের সুবিধাজনক দিকসমূহ তুলে ধরে বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান।
সামিট আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়। ভিডিও বার্তায় শেখ হাসিনা সামিটে অংশগ্রহণ করা সকলকে ধন্যবাদ জানান। তিনি বেলজিয়াম এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। মাত্র ১৫ বছরের ব্যবধানে বাংলাদেশ ৭০ বিলিয়ন ডলারের অর্থনীতি থেকে ৪৬৫ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছে এবং বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির উন্নত-স্মার্ট রাষ্ট্র হওয়ার পথে রয়েছে বলে জানান তিনি। দ্রুত শিল্পায়ন হতে থাকা বাংলাদেশের ট্রেডিং হাব বা বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠার জন্য ভালো সুযোগ-সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি তিনি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, প্রযুক্তি, জ্বালানী ও কৃষিসহ বাংলাদেশের সম্ভাবনাপূর্ণ ও গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যবসায় সম্প্রসারণ ও বিনিয়োগের আহ্বান জানান এবং বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের বিনিয়োগকারীদের বাংলাদেশে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দেন।
সামিট আয়োজনে ‘ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অপর্চুনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ‘সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)’ এর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল, ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’ এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। প্যানেল আলোচনায় আলোচকবৃন্দ বাংলাদেশের বিভ্ন্নি খাতে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা ও সম্ভাবনাসমুহ তুলে ধরেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআবি) এর এশিয়া ও প্যাাসিফিক ডিভিশনের প্রধান এডভার্ডস বুমস্টেইনাস। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং এসিআই লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে বেলজিয়ামের Honorary Consul আরিফ দৌলা বক্তব্য রাখেন।
আয়োজিত সামিটে ৪ টি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সেশনসমূহ যথা: সেশন -১: Advancing with textile and leather products, সেশন -২: Agriculture and Agro-processing, সেশন -৩: Towards Smart Bangladesh, সেশন -৪: Accelerating investment and trade – এ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির প্রসারের সুযোগ ও সম্ভাবনা এবং উন্নত বাংলাদেশ গড়ার নানা দিক নিয়ে আলোচনা হয়।
বেলজিয়ামের ব্রাসেলসে এই সফল সামিটটি আয়োজনের ফলশ্রুতিতে দেশের শেয়ারবাজারে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসবে বলে উপস্থিত বিশেষজ্ঞগণ আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ারনিউজ, ০৩ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত








