শেয়ারবাজারের ৫ শরিয়াভিত্তিক ব্যাংককে ২৮১ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ শরিয়াহভিত্তিক ব্যাংককে নগদ ও তারল্যের ন্যূনতম সীমা ধরে রাখতে না পারায় চলতি বছরের প্রথম ৬ মাসে ২৮১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে বেসরকারি খাতের সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে সর্বোচ্চ ১৬২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এরপর রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৬১ কোটি ৩০ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংককে ২০ কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংককে ৮ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, 'যেসব ব্যাংক সিআরআর ও এসএলআর ঘাটতিতে ভুগছে, তাদের নিয়ম অনুযায়ী জরিমানা করা হচ্ছে।'
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলোকে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ আমানত কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। একে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর)। এছাড়া গ্রাহকদের আমানতের ন্যূনতম শতাংশ নগদ, স্বর্ণ বা অন্যান্য সিকিউরিটিজ আকারে রাখতে হয়। একে সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) বলা হয়।
নিয়ম অনুযায়ী, ইসলামী ব্যাংকগুলোর জন্য ন্যূনতম সিআরআর প্রয়োজন নগদের ৪ শতাংশ এবং এসএলআর প্রয়োজন আমানতের ৫.৫০ শতাংশ।
সিআরআর ও এসএলআর বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিদিনের ঘাটতির পরিমাণের ওপর যথাক্রমে ৯ শতাংশ ও ৮.৫ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ইসলামী ব্যাংকের সিআরআর ঘাটতি ছিল ৩ হাজার ৯০০ কোটি টাকা। কিন্তু ব্যাংকটি এসএলআর সীমা ঠিক ছিল।
এদিকে, ৩০ জুন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) সিআরআর ঘাটতি ছিল ১ হাজার ৪০০ কোটি টাকা এবং এসএলআর ঘাটতি ছিল ৯০০ কোটি টাকা। এই ব্যাংকটির চেয়ারম্যান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।
ওইদিন সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সিআরআর ঘাটতি ছিল ৭০০ কোটি টাকা এবং এসএলআর ঘাটতি ছিল ১ হাজার ১০০ কোটি টাকা।
একইদিন ইউনিয়ন ব্যাংকের সিআরআর ঘাটতি ছিল ৬০০ কোটি টাকা এবং এসএলআর ঘাটতি ছিল ৪৬০ কোটি টাকা।
সবশেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের (জিআইবি) সিআরআর ঘাটতি ছিল ৩৬০ কোটি টাকা এবং এসএলআর ঘাটতি ছিল ৪৬০ কোটি টাকা।
এরপর সিআরআর ও এসএলআর ঘাটতির কারণে ৫টি ব্যাংককে ৫.৯ কোটি টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংককে ২ কোটি ৯০ লাখ টাকা, এফএসআইবিএলকে ১ কোটি ৩০ লাখ টাকা, এসআইবিএলকে ৭৯ লাখ টাকা, ইউনিয়ন ব্যাংককে ৫৪ লাখ টাকা এবং জিআইবিকে ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়।
তবে ব্যাংকগুলো বছরের প্রথমার্ধে ওই জরিমানা পরিশোধ করতে পারেনি এবং সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।
উল্লেখ্য, গত জুনে বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পাঁচটি ব্যাংকের নাম উল্লেখ করে বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতির উন্নতি করতে হবে।
তিনি বলেছিলেন, 'বিষয়টি নিয়ে আমরা ব্যাংকগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছি। আমরা তাদের সিআরআর ও এসএলআর ঘাটতির জন্য জরিমানা আরোপ করেছি, তবে এটি আমাদের অগ্রাধিকার নয়। আমরা চাই সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হোক।'
সেই লক্ষ্য পূরণে ইসলামী ব্যাংক ইতোমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে বলে মনে হচ্ছে। গত ১৯ জুন অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বড় ছেলে আহসানুল আলমকে সর্বসম্মতিক্রমে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ওই সভায় ইসলামী ব্যাংকের ঋণ কার্যক্রম কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামী ব্যাংকের একজন শীর্ষ নির্বাহী সংবাদ মাধ্যমকে বলেন, 'আমরা ইতোমধ্যে এসএলআর ঘাটতি পূরণ করেছি। তবে, এখন সিআরআর ঘাটতিতে আছি, যা শিশগির দূর হবে।'
আমানত প্রবাহ 'এখন ভালো', তাই বাংলাদেশ ব্যাংকের দেওয়া সময়সীমার মধ্যে তারল্য সংকটের অবসান হবে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ব্যাংকের রেমিট্যান্স প্রবাহও বেড়েছে।
এসআইবিএলের এমডি জাফর আলম বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিছু ঘাটতি আছে বলে স্বীকার করেন। তিনি বলেন, 'আমরা এসব সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমরা আমানত সংগ্রহের দিকে মনোনিবেশ করছি। এজন্য কিছু নতুন আমানত স্কিম চালু করা হয়েছে।'
এসআইবিএল বর্তমানে বড় ধরনের ঋণ দিচ্ছে না এবং কৃষি ঋণে বেশি মনোনিবেশ করছে। এই ব্যাংকটির চেয়ারম্যান বেলাল আহমেদ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের জামাতা।
ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী বলেন, ইউনিয়ন ব্যাংক ইতোমধ্যে ঘাটতি পূরণ করেছে এবং আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।
ইউনিয়ন ব্যাংকের পরিচালক পদে আছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের দুই ভাই ওসমান গনি ও রাশেদুল আলম।
গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত বলেন, 'আমানতের ক্ষেত্রে আমরা সবসময়ই ভালো অবস্থানে ছিলাম, কিন্তু কিছু প্রতিবেদনের কারণে আমাদের আমানতের ওপর বিরূপ প্রভাব পড়েছে।'
গ্লোবাল ইসলামী ব্যাংক আগে এনআরবি গ্লোবাল ব্যাংক হিসেবে পরিচিত ছিল এবং অর্থপাচার ও আত্মসাতের মামলায় বিচারের অপেক্ষায় থাকা পি কে হালদার এর সাবেক এমডি। তিনি বর্তমানে কলকাতার কারাগারে আছেন।
সৈয়দ হাবিব হাসনাত বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর গ্রাহকরা খুব কম সময়ের মধ্যে ১ হাজার ৭০০ কোটি টাকা তুলে নিয়েছেন।
গ্লোবাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারপারসন মাইমুনা খানম এস আলম গ্রুপের চেয়ারম্যানের মেয়ে।
সৈয়দ হাবিব হাসনাত আরও বলেন, 'আমরা ঋণদানের সব কার্যক্রম স্থগিত করেছি এবং যারা টাকা উত্তোলন করে নিয়েছেন তাদের আবার ফিরে আসার অনুরোধ করছি।'
এই বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তার বক্তব্য জানা যায়নি।
শেয়ারনিউজ, ১১ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মোহাম্মদ আশরাফুল
- ভুল করে নিজের দেশেই বো/মা ফেলল ইসরায়েল
- ব্যবসায়ীদের জন্য জরুরি বার্তা; কঠোর সিদ্ধান্তে সরকার
- প্রধানমন্ত্রীর দেশে ফেরা থেকে রাষ্ট্র পরিচালনায় প্রশ্ন তুললেন হাসনাত
- এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- নবীজির রওজায় সবুজ গম্বুজ যেভাবে এলো
- ছেলে না হওয়ায় ক্ষোভ: যমজ কন্যাকে কূপে ফেলে হত্যা বাবার
- প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক, যা যা চাইলেন
- যেসব শিশুকে এখনই হামের টিকা না দেওয়ার পরামর্শ
- ড. ইউনূসকে রাস্তায় নামার আহ্বান; রাজনীতিতে নতুন ঝড়
- সন্ধ্যার পর লাইট-ফ্যান বন্ধের খবর নিয়ে মুখ খুললো বিএনপি
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- যে সময় ও অবস্থায় নামাজ আদায় মাকরুহ
- প্রস্রাব দেখেই বোঝা সম্ভব ৫টি বড় রোগ
- যে ৩০ উপজেলা দিয়ে শুরু হচ্ছে হামের টিকাদান
- রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক
- স্বামীর মুখে দুর্গন্ধ, সহ্য করতে না পেরে যা করলেন স্ত্রী
- প্রধানমন্ত্রী সম্পর্কিত আপত্তিকর পোস্ট; যুবক গ্রে/ফতার
- স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
- মহামারিতে রূপ নিতে পারে হাম
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা
- ইসলামি ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি তহবিল সমস্যা সমাধানে নতুন বাজার
- ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৯৪ শিশু
- বাস বা গাড়িতে বমি ভাব কমানোর ৮টি সহজ উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন
- ঢাকাসহ ৯ জেলায় বড় সতর্কবার্তা
- আগামী ২ মাস নিয়ে বড় সতর্কবার্তা প্রকাশ করেছেন হুইপ নিজান
- ইরান-যুক্তরাষ্ট্র সংঘা/তে নতুন মোড়, বিশেষ বাহিনীর অভিযান
- অস্ট্রেলিয়া ভিসা নিয়ে নতুন আপডেট
- সৌদিতে হঠাৎ সতর্কতা! হামলার শঙ্কায় আতঙ্ক, তারপর যা হলো…
- দোকান খোলা-বন্ধের সময়সূচি পুনর্বিবেচনার
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৬ সংবাদ
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
- ঋণের ভারে ডুবতে বসেছে মার্কিন অর্থনীতি
- ইরানের হামলায় তছনছ মধ্য ইসরায়েল
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে বড় সংস্কারের ইঙ্গিত অর্থমন্ত্রীর
- জনশক্তি রপ্তানিতে দুই মন্ত্রীর বাইরে সিন্ডিকেটে আরও প্রভাবশালী মুখ
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ তাসনিম জারা
- প্রফেসর ইউনূসকে যে পরামর্শ দিয়েছিলেন আন্দালিব পার্থ
- পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
- শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- মন্তব্যে ঝড়, আমির হামজার ব্যাখ্যায় নতুন প্রশ্ন
- শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট
- কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃ/ত্যু
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট
- হঠাৎ জরুরি অবস্থা; সব ছুটি বাতিল করল অধিদপ্তর
- ৩ মাসে বড় কাটছাঁট, যা যা বন্ধ করল সরকার
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- শেয়ারবাজারের নতুন দায়িত্ব পেলেন তানভীর গনি
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আরও এক কোম্পানি
- টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার গড়ার প্রতিশ্রুতি বিএসইসি চেয়ারম্যানের
- শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তিন প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি : শিগগরিই সুখবর দিতে আসছে তালিকাভুক্ত ব্যাংক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৬ সংবাদ





.jpg&w=50&h=35)






