দেড় মাস ধরে লাপাত্তা বিশ্ববিদ্যালয়ের ভিসি
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার দুর্বার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য ড. মো. আবু নঈম শেখকে কর্মস্থলে দেখা যায়নি।
দুই বছরের বেশি সময় আগে নিয়োগ পাওয়া এ উপাচার্যের মোবাইল ফোওেন গত এক সপ্তাহ ধরে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া মিলছে না।
ড. আবু নঈম শেখ বেশিরভাগ সময়ই ঢাকায় অবস্থান করতেন। কয়েক মাস পরপর দুয়েক দিনের জন্য সুনামগঞ্জ যেতেন। তার উদাসীনতা ও অনিয়মের কারণেই প্রতিষ্ঠার চার বছর পরও এখনো স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি। গতি পায়নি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও।
বিশ্ববিদ্যালয়টি তথ্যমতে, ২০২২ সালের ১৪ জুন সুবিপ্রবির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পান তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির আস্থাভাজন ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।
ভিসি হিসাবে নিয়োগের পর থেকে ড. আবু নঈম শেখের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠা শুরু হয়। উপাচার্য হওয়ার পর তিনি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হন।
একজন উপাচার্য হয়েও তিনি সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের বাসায় দলীয় নেতাকর্মীর মতো বসে থাকতেন। সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও গড়ে তোলেন সখ্যতা।
এলাকায় জনশ্রুতি রয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু নঈম হলেও সবকিছু চলত সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের এপিএস ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের ইশারায়।
বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগ থেকে শুরু থেকে ঠিকাদারি কিংবা স্থায়ী ক্যাম্পাসের জায়গা দখল পর্যন্ত সবকিছুতেই হাসনাতের পরামর্শ মেনে চলতেন উপাচার্য। তার চাপেই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় শুরু থেকেই অনিয়মের আশ্রয় নেন অধ্যাপক আবু নঈম।
২০২৩ সালের ২৩ আগস্ট একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, সুবিপ্রবিতে ১০-১৫ লাখ টাকার বিনিময়ে চাকরি দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, যেখানে উপাচার্যেরও সায় আছে। ওই প্রতিবেদনের কোনো প্রতিবাদ জানাননি উপাচার্য কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক আবু নঈমের সব অনিয়মে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার জিএম শহিদুল আলম। রেজিস্ট্রার নিয়োগে যোগ্যতার চেয়ে নিজের প্রতি আনুগত্য থাকা ব্যক্তিকে বেছে নেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর পদে লোকবল নিয়োগের জন্য চলতি বছর ১৯ জানুয়ারি এক চিঠিতি নিয়োগ পরীক্ষার ভেন্যু ঠিক করা হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। এ নিয়ে মানববন্ধনসহ নানা আন্দোলন করে জেলার সচেতন মহল।
পরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি কলেজে নেওয়া হয় সেই পরীক্ষা। তবে ওই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আবার ডুয়েটে ডাকা হয়।
এ পরীক্ষায় হিসাবরক্ষক পদে নিয়োগ পান হাসনাত হোসেনের সহোদর মনোয়ার হোসেন। নিয়মবহির্ভূতভাবে লিখিত পরীক্ষা ছাড়াই মনোয়ারকে নিয়োগ দেন উপাচার্য।
শুধু তাই নয়, নিয়োগ পরীক্ষায় যাদের চাকরি হয় তাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ ছিল হাসনাত ও উপাচার্যের। এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় যে নিয়োগ পরীক্ষা হয়েছে, তা হয়েছে কখনো ঢাকায়, কখনো গাজীপুরে আবার কখনো সিলেটে।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যে কয়টি পদে লোক নিয়োগ করা হয়েছে, সেখানেই তিনি করেছেন স্বজনপ্রীতি।
মামুন/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

