বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক: বিদেশি বিনিয়োগকারীদের কাছে জুলাই মাসে সবচেয়ে আকর্ষণীয় শেয়ার ছিল পাঁচ কোম্পানির শেয়ার। এরমধ্যে সবচেয়ে বেশি আগ্রহে ছিল ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, এই সময়ে নিট বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ প্রায় ২৫০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। মোট ১৪৫টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ ছিল, যেখানে ২৪টির বিনিয়োগ বেড়েছে এবং ২৭টির কমেছে।
বিদেশিরা সবচেয়ে বেশি শেয়ার কিনেছেন প্রাইম ব্যাংকের। এরপরের ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, ম্যারিকো এবং উত্তরা ব্যাংক। ব্র্যাক ব্যাংকে ২৩৩ কোটি টাকা, প্রাইম ব্যাংকে ৭৮ কোটি টাকা, আইডিএলসি ফাইন্যান্সে ১৯ কোটি টাকা, ম্যারিকোতে ১১ কোটি টাকা এবং উত্তরা ব্যাংকে ৩.৯২ কোটি টাকার শেয়ার কেনা হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত শক্তিশালী ব্যবসায়িক সম্ভাবনা এবং সুশাসনসম্পন্ন কোম্পানিকে পছন্দ করেন। তবে দেশের বাজারে ‘জাঙ্ক স্টক’ বেশি থাকায় বিনিয়োগ তাদের হাতে গোনা কিছু কোম্পানিতে সীমাবদ্ধ থাকে। এছাড়া সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা, দুর্বল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকে প্রভাবিত করতে পারে।
মার্কেট সূচক সরবরাহকারী এমএসসিআই জানিয়েছে, জুন ২০২৫ পর্যালোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস তুলে নিলেও দুটি কোম্পানির শেয়ারে তা এখনও রয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রার স্বল্পতার কারণে বিনিয়োগকারীরা মূলধন ফেরত পেতে বিলম্বের মুখোমুখি হচ্ছেন। এমএসসিআই ‘বিশেষ ব্যবস্থা’ অব্যাহত রাখবে, যা সূচকে সম্ভাব্য পরিবর্তন কমাবে। একইভাবে, এফটিএসই রাসেল গত বছরের সেপ্টেম্বরে পর্যালোচনায় জানিয়েছে যে দুটি কোম্পানি ছাড়া সব শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় তারা অন্যান্য বাংলাদেশি সিকিউরিটিজের যোগ্যতাকে মূল্যায়ন করবে।
গত ১৩ আগস্ট ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’-এ প্রধান উপদেষ্টা অর্থনৈতিক বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সংকটে পড়েনি। তিনি আরও বলেন, ‘বৈশ্বিক স্টক মার্কেটের উত্থানের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে, যা আমাদের অর্থনীতির স্থিতিশীলতার প্রমাণ। এখন বাংলাদেশে বিনিয়োগের ভালো সময়। আমাদের শেয়ারবাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত।’
কনটেক্সিওয়েল এনভেস্টমেন্ট এলএলসি’র ব্যবস্থাপনা পরিচালক টাকাও হিরোসে বলেন, দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ অপরিহার্য। তিনি আরও বলেন, “আমরা দ্রুত সিদ্ধান্ত নেব এবং আক্রমণাত্মক বিনিয়োগ করি, তবে অস্থিরতায় সহনশীল নই। যদি পরিস্থিতি অস্থিতিশীল হয়, আমরা আমাদের মূলধন ফিরিয়ে নেব। অনুগ্রহ করে কোনো সহিংসতা করবেন না; আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সবকিছু পর্যবেক্ষণ করছে।”
এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টস লিমিটেডের ফান্ড ম্যানেজার রুচির দেশাই উল্লেখ করেছেন, দেশের রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে আগামী পাঁচ-ছয় বছরে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার পথে কোনো বাধা থাকবে না। তিনি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করে বলেন, “দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো নিয়ন্ত্রক সংস্থার সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। বর্তমানে নিয়ন্ত্রক সংস্থা বাজারের দৈনন্দিন কার্যক্রমে আর হস্তক্ষেপ করে না। বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগ বিবেচনা করে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলোও করা হয়েছে।”
মামুন/
পাঠকের মতামত:
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



