প্রস্রাবের কোন রং শরীরের কী বার্তা দেয়?
নিজস্ব প্রতিবেদক : প্রস্রাবের রং সাধারণত পরিষ্কার থেকে নীল রঙের হয়ে থাকে। তবে পানি কম বা বেশি পান করার কারণে স্বাভাবিকভাবেই এই রং বদলায়। লাল, হলুদ, গোলাপী ও সবুজ— এমনকি, আপনার প্রস্রাব রংধনুও হতে পারে।
শুধু তাই নয়, আপনি অবাক হবেন, প্রস্রাবের রং বেগুনি, কমলা নীলও হতে পারে। আবার, এগুলোর পাশাপাশি কারও কারও প্রস্রাবের রং এমন কিছুও হতে পারে, যা ঠিক স্বাভাবিক বা পরিচিত কোনো রং না।
প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর তার বর্জ্য পদার্থ বের করে দেয়। অন্যভাবে বলা যায়, এই প্রক্রিয়ায় শরীর থেকে ময়লা-আবর্জনা বের করা হয়।
শরীরের প্রোটিন, লোহিত কণিকা, মাংসপেশী ভেঙ্গে নাইট্রোজেনাস বর্জ্য তৈরি হয়। ইউরিয়া ও ক্রিয়েটিনিন এই বর্জ্যর অন্যতম উপাদান।
এ ছাড়া আরও অনেক কিছু আছে যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। যেমন — আমরা যেসব ভিটামিন ও ওষুধ খেয়ে থাকি।
কিন্তু এমন অনেক জিনিস আছে, যা প্রস্রাবের মধ্যে থাকে এবং যখন আমরা ডাক্তারের কাছে উপস্থিত হয়, তখন তারা প্রায়ই আমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন, ‘আপনার প্রস্রাবের রং কী?’ এই প্রশ্নের উত্তর ডাক্তারকে রোগীর রোগ ও পরবর্তী চিকিৎসা সম্পর্কে জানতে সাহায্য করে।
লাল : কারো যদি প্রস্রাবের রং লাল হয়, তাহলে সাধারণত এর মানে হলো- এতে রক্ত আছে। মূত্রনালীর সাথে সম্পর্কিত যে কোনো সমস্যার কারণে এটি হতে পারে।
কিডনি, মূত্রাশয় ও প্রোস্টেট এবং মূত্রনালীর সাথে সংযোগকারী কোনো টিউব থেকে রক্তপাত হলে প্রস্রাব লাল হয়ে যেতে পারে।
প্রস্রাবের সাথে মিশে থাকা রক্তের পরিমাণ ও সতেজতার ওপর নির্ভর করে যে ওই রক্তের রং কী রকম হবে। এক্ষেত্রে প্রস্রাবের রং একেক সময় একেক রকম হতে পারে।
রক্তপাত যদি প্রবল মাত্রায় হয়, তাহলে প্রস্রাবের রং এত গাঢ় হতে পারে যে এটিকে রেড ওয়াইনের মতো দেখতে লাগতে পারে। এই ধরনের রক্তপাতের পেছনে অনেক কারণ থাকতে পারে।
যেমন— কিডনিতে পাথর, ক্যান্সার, ট্রমা কিংবা মূত্রনালীতে কোনো সংক্রমণ। আবার, হয়তো সাধারণভাবে অতিরিক্ত বিটরুট খেলেও প্রস্রাবের রং লাল হয়ে যেতে পারে।
কমলা ও হলুদ : আমি সবাই জানি যে সাধারণ অবস্থায় আমাদের প্রস্রাবের রং অনেকটা হলুদ থাকে। এখন এই হলুদের মাত্রা কতটুকু হবে, তা নির্ভর করবে যে আপনি দৈনিক কতটুকু পরিমাণ পানি পান করছেন। শরীরে পানির অভাব থাকলে প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাবে। আবার কখনও কখনও এটি কমলা রঙয়েরও হতে পারে।
আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন, তবে প্রস্রাবের রং হবে পাতলা এবং ফ্যাকাশে হলুদ। যে উপাদানটি প্রস্রাবকে হলুদ করে, তাকে বলে ইউরোবিলিন।
শরীরে উপস্থিত পুরোনো লোহিত রক্তকণিকাকে ভাঙ্গার মাধ্যমে ইউরোবিলিনের গঠন প্রক্রিয়া শুরু হয়। ওই রক্তকণিকাগুলো যথাযথ আকারে না থাকায় শরীর প্রস্রাবের মাধ্যমে সেগুলোকে সরিয়ে ফেলে।
এই প্রক্রিয়ায় শরীরে একটি যৌগ তৈরি হয়, যাকে বলা হয় বিলিরুবিন। এটি কিছু পরিমাণে প্রস্রাবের মাধ্যমে ও কিছুটা অন্ত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।
আমাদের লিভার বা যকৃত ওই বিলিরুবিন ব্যবহার করে পিত্তরস তৈরি করে। পিত্তরস হজম এবং শরীরের চর্বি ভেঙ্গে ফেলার জন্য গুরুত্বপূর্ণ। পিত্তরস অন্ত্রে থাকে এবং মলের মাধ্যমে বেরিয়ে যায়। এই পিত্তরসের কারণেই মলের রং বাদামী হয়ে থাকে।
কিন্তু অনেকসময় পিত্তথলির পাথর কিংবা ক্যান্সারের কারণে পিত্তনালী বন্ধ হয়ে যায় এবং তখন পিত্তরস অন্ত্রে পৌঁছাতে পারে না। ওইসময় বিলিরুবিন রক্তনালীতে ফিরে যায় এবং প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়। এই কারণে প্রস্রাবের রং গাঢ় হতে শুরু করে - কমলা বা বাদামী।
প্রস্রাবে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে ত্বকের রংও হলুদ হতে শুরু করে। এই অবস্থাকে বলা হয় ‘অবস্ট্রাকটিভ জন্ডিস’, যা এক ধরনের জন্ডিস। তবে কিছু ওষুধ আছে, যেগুলোর কারণে প্রস্রাব কমলা রঙা হয়ে যেতে পারে।
সবুজ ও নীল : সবুজ এবং নীল রংয়ের প্রস্রাব হওয়ার ঘটনা খুব বিরল। প্রস্রাব করার পর আপনি যদি দেখেন যে তার রং সবুজ বা নীল, আপনি নিশ্চিতভাবেই অবাক হয়ে যাবেন।
টয়লেটে কোনো কিছুর উপস্থিতি যদি প্রস্রাবের রং পরিবর্তন না করে, তাহলে শরীর অন্য কোনো কারণে সবুজ বা নীল রংয়ের প্রস্রাব তৈরি করতে পারে। যদি কোনো খাদ্যদ্রব্যে নীল বা সবুজ রং ব্যবহার করা হয়, তাহলে প্রস্রাবের রং সবুজ বা নীল হতে পারে।
তবে এটি তখনই ঘটবে, যখন ওই খাবার অনেক বেশি পরিমাণে খাওয়া হয়। চেতনানাশক, ভিটামিন, অ্যান্টিহিস্টামিনের মতো কিছু ওষুধ খাওয়ার কারণেও প্রস্রাবের রঙ সবুজ বা নীল হয়ে যেতে পারে।
একটি মজার তথ্য হলো যে, কিছু ব্যাকটেরিয়া আছে, যেগুলো এমন যৌগ তৈরি করে যে তা সবুজ বর্ণের হয়। সিউডোমোনাস অ্যারুগিনোসা নামক ব্যাকটেরিয়া নীল ও সবুজ রঙের পাইওসায়ানিন যৌগ তৈরি করে।
এটি মূত্রনালীর সংক্রমণের একটি বিরল কারণ। এটি হলে একজন ব্যক্তিকে প্রস্রাব করার সময় জ্বালাপোড়া এবং ব্যথার মধ্য দিয়ে যেতে হয়।
বেগুনি : প্রস্রাব বেগুনি মানে ইন্ডিগো বা পার্পল বা ভায়োলেট রং ধারণ করার ঘটনাও খুব বিরল। এর একটি সম্ভাব্য কারণ হলো পোরফাইরিয়া। এটি এক ধরণের জেনেটিক রোগ, যা ত্বক এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এটি আরেকটি কারণেও হতে পারে। ‘পার্পল ইউরিন ব্যাগ সিনড্রোম’ নামক একটি বিরল রোগ আছে, যা ইউরিনারি ইনফেকশন বা সংক্রমণের কারণে হয়ে থাকে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রস্রাব নির্গমনের জন্য ক্যাথিটার থাকলে এক্ষেত্রে তাতে পার্পল রংয়ের দাগ দেখা যায়।
বেগুনি বা গোলাপী : এখানে আরও একবার রক্ত ও বিটরুটের সম্পর্ক প্রসঙ্গে বলতে হবে। অল্প পরিমাণে বিটরুট খেলে প্রস্রাবের রং গাঢ় লালের বদলে গোলাপি হতে পারে। যখন এটি ঘটে, তখন ডাক্তাররা এটিকে রোজ ওয়াইনের সাথে তুলনা করেন।
অন্যান্য রং : তবে প্রস্রাবের আরও কিছু রং হতে পারে, যা রংধনুর সাত রঙে নেই। কখনও কখনও প্রস্রাব অতিরিক্ত গাঢ়, মানে বাদামী বা কালো রঙের হতে পারে। ডাক্তাররা এটিকে কোকা-কোলার সাথে তুলনা করতে পারেন।
গুরুতর রোগ র্যাবডোমাইলাইসিসের ক্ষেত্রে এমনটা ঘটতে পারে। এটি অত্যধিক পরিশ্রম বা কিছু ওষুধ ব্যবহারের কারণেও হতে পারে। আবার, এটি বিলিরুবিন থেকেও আসতে পারে। বিলিরুবিন প্রস্রাবকে এতটাই গাঢ় করে তোলে যে এটি কমলার পরিবর্তে বাদামী দেখায়।
তবে এটি প্রস্রাবে রক্তের কারণেও হতে পারে। কিডনির প্রদাহ থেকেও রক্তপাত হতে পারে। এই কিডনির সমস্যায় মূত্রনালীর মধ্য দিয়ে যাওয়ার সময় প্রস্রাব লাল থেকে বাদামী হয়ে যায়।
কিন্তু এই শেষ নয়; বর্ণহীন প্রস্রাবও আছে। প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হওয়া উচিত নয়। এবং খুব পাতলা প্রস্রাবও কিছু রোগ নির্দেশ করতে পারে, তা ডায়াবেটিস হোক বা অতিরিক্ত অ্যালকোহল সেবন।
প্রস্রাবের রং স্বাভাবিক না হলে প্রথমেই ভেবে দেখুন এর সঙ্গে পানি বা খাবারের কোনো সম্পর্ক আছে কি না। একটি নতুন ওষুধ শুরু করার পরে প্রস্রাবের রঙ পরিবর্তন হয় কিনা তাও লক্ষ্য করুন। সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করাই ভালো।
তবে, যদি এমন কোন সাধারণ কারণ পাওয়া না যায়, অন্তর্নিহিত রোগটি যত তাড়াতাড়ি সম্ভব নির্ণয় করা উচিত। তাই এটি একটি ডাক্তারের সাথে পরামর্শ করার সুপারিশ করা হয়।সূত্র: বিবিসি বাংলা
মামুন/
পাঠকের মতামত:
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদত্যাগের পর ককরোচ পার্টির নেতাদের নতুন ঘোষণা
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, জানা গেল পরবর্তী পরিকল্পনা
- দায়িত্ব নিয়েই শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন নতুন মন্ত্রী
- সতীর্থদের চমকে দিতে মেসির বিশেষ উপহার, ব্যাগ খুলতেই মিলল যা
- কথা বলতে গিয়ে হঠাৎ চড়, সাবেক মন্ত্রীর মেয়ের কাণ্ডে মামলা
- এসএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে নতুন খবর, জানা গেল সম্ভাব্য দিন
- স্বর্ণের দামে স্বস্তি, আজ থেকেই কার্যকর নতুন দাম
- তেলের দাম বাড়ছে হু হু করে, এবার জ্বালানি সংকট!
- পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী, বহাল থাকল যাদের নিরাপত্তা
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- মিউচুয়্যাল ফান্ডে প্রযুক্তিনির্ভর কাস্টডিয়ান সেবায় নতুন উদ্যোগ
- রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা নিয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা
- রান্না করা গরুর মাংস সবুজ হওয়ার সম্ভাব্য কারণ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১১ দলীয় ঐক্য থেকে সরে গেল খেলাফত মজলিস, জানাল কারণ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
- সেলফি ভিডিও দিলেই মিলবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ!
- সৌদির দুই অঞ্চলে ‘বিপদের’ সতর্কতা, কয়েক মিনিট পরই প্রত্যাহার
- ২৪ জুলাই স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- একসঙ্গে বার্তা দিতে নতুন কৌশলে নেপালের প্রধানমন্ত্রী
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশের জন্য খুলছে নতুন সুযোগ
- ১২ বিএনপি নেতা পেলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ পদ
- বঙ্গভবন থেকে গুলশান, সাহাবুদ্দিনের নতুন ঠিকানা নিয়ে চাঞ্চল্য
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্রে মিলল বিস্তারিত ব্যাখ্যা
- ‘আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’—বড় ঘোষণা
- রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুলের বার্তা
- পদত্যাগের পর যেখানে থাকবেন রাষ্ট্রপতি, সামনে এলো নতুন তথ্য
- দাঁত সুস্থ রাখতে টুথব্রাশ বদলানোর সঠিক সময় জেনে নিন
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির
- আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, পদত্যাগপত্র প্রস্তুত!
- দেশে ফিরেই রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার
- রেকর্ডের পথে স্বর্ণ, ভরির নতুন দাম জানাল বাজুস
- ৬৫ এমপির অনুরোধে অনশন ভাঙলেন ওয়াংচুক
- বিক্ষোভে চাপে মোদি, দিলেন বড় সিদ্ধান্তের ইঙ্গিত
- পদত্যাগের গুঞ্জনের মাঝেই রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে নতুন আপডেট
- ভারতের আমন্ত্রণে নতুন বার্তা, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মেসিদের জার্সিতে বড় পরিবর্তন, সরছে বিশেষ ব্যাজ
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে













