বর্ষায় ‘বিষ’ এই ৫ সবজিতে!
নিজস্ব প্রতিবেদক: বর্ষাকাল মানেই মনোরম আবহাওয়া। গরম থেকে স্বস্তি মেলে।তবে এই ঋতুতে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। কারণ এটি এমন একটি ঋতু যখন কী খাবেন, আর কী খাবেন না, তা ভেবেচিন্তে বেছে নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে আর্দ্রতা ও তাপমাত্রার ওঠানামার কারণে ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়। যার ফলে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। এই কারণেই বর্ষায় খাদ্যে বিষক্রিয়া, ডায়রিয়া এবং পেটের নানা রোগের ঘটনা দ্রুত বৃদ্ধি পায়।
পুষ্টিবিদদের মতে, এই ঋতুতে কিছু অত্যন্ত সাধারণ সবজি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। অনেক সময় মানুষ এগুলোকে প্রতিদিনের খাদ্যতালিকার অংশ ভেবে খেতে থাকেন, কিন্তু বর্ষাকালে এগুলো খাওয়া শরীরের জন্য বিষের সমান হতে পারে।
ভারতীয় পুষ্টিবিদ কিরণ কুকরেজার জানিয়েছেন এমন ৫টি সবজির কথা, যা বর্ষাকালে এড়িয়ে চলা উচিত। না হলে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে।
১. সবুজ শাকসবজি
সবুজ শাকসবজি পুষ্টিগুণে সমৃদ্ধ। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কিন্তু বর্ষাকালে পালং শাক এবং মেথির মতো শাকসবজি খাওয়া এড়িয়ে চলা উচিত।কারণ শাকসবজি দ্রুত আর্দ্রতা ও ময়লা শোষণ করে। একইসঙ্গে বর্ষাকালে ব্যাকটেরিয়া এবং পোকামাকড়ের ঝুঁকি বেশি থাকে। এই পরিস্থিতিতে, যে যতই ভালোভাবে সবুজ শাকসবজি ধুয়ে ফেলুন না কেন, কিছু কণা তার উপর থেকে যায়। তা খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে।
২. বেগুন– বেগুন এমন একটি সবজি যা দ্রুত নষ্ট হয়ে যায়। বর্ষাকালে বেগুনে প্রায়শই পোকামাকড় আক্রমণ করে। এই পরিস্থিতিতে না দেখে বর্ষাকালে বেগুন খেলে ফোলাভাব, পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।
৩. বাঁধাকপি/ফুলকপি– বর্ষাকালে ফুলকপি এবং বাঁধাকপি খাওয়া উচিত নয়। এই সবজিগুলো ওই সময় আর্দ্র থাকে। তার ভেতরে পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে। এছাড়া এতে ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে। তাই এগুলো খেলে পেটের অনেক সমস্যা দেখা দিতে পারে।
৪. মাশরুম মাশরুম এমনিতেই আর্দ্র পরিবেশে জন্মায়। বর্ষাকালে এগুলো দ্রুত নষ্ট হয়। বাজারে পাওয়া মাশরুম যদি সামান্য কালো বা নরম দেখায়, তা হলে সেগুলো কেনা উচিত নয়।
কারণ মাশরুম যদি সামান্য নষ্ট হয় এবং তা খাওয়া হয়, তা হলে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়। এর সঙ্গে পেটের সমস্যাও দেখা দিতে পারে।
৫. অঙ্কুরিত আলু অনেকে শুনে অবাক হতে পারেন যে এই তালিকায় আলুও অন্তর্ভুক্ত। যদি আলুতে অঙ্কুরোদগম হয়, তা হলে বর্ষাকালে সেগুলো খাওয়া এড়িয়ে চলা উচিত।
কারণ, অঙ্কুরিত আলু সোলানিন তৈরি করে। যা এক ধরনের বিষাক্ত যৌগ, এটি খেলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে।
এবার প্রশ্ন হলো, সাধারণ এত সবজি বর্ষাকালে যদি বাদ দিতে হয় খাবারের পাত থেকে তা হলে কোন সবজি খাওয়া উচিত?
পুষ্টিবিদ কিরণ কুকরেজা জানান, বর্ষাকালে লাউ খাওয়া খুবই ভালো। এছাড়াও পটল এবং বিনসও খেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই সবজিগুলোতে আর্দ্রতার পরিমাণ কম থাকে। তাই বর্ষাকালে খাওয়া নিরাপদ।
মুসআব/
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













