যেসব কারণে মনিটাইজেশন পাওয়া যায় না
নিজস্ব প্রতিবেদক: নিয়মিত গুগল সার্চ করে দেখুন, কেউ আপনার কনটেন্ট চুরি করছে কি না।কনটেন্ট ক্রিয়েটরসহ সাধারণ মানুষের জন্য আয়ের একটি বড় উৎস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।কিন্তু বিভিন্ন কারণে অনেকে সেখানে মনিটাইজেশন সুবিধা পাচ্ছেন না। এ থেকে প্রতিভাবান ক্রিয়েটররা তাদের উপযুক্ত পারিশ্রমিক বঞ্চিত হচ্ছেন।
আমাদের দেশের হাজার হাজার মানুষ ফেসবুকে কনটেন্ট তৈরি করে অর্থ উপার্জন করতে চায়। কিন্তু বেশির ভাগ মানুষ তা করতে পারে না।
এর কারণ হিসেবে মেটা নিজেরাই সম্প্রতি (এপ্রিল, ২০২৫) জানিয়েছে, স্প্যামি কনটেন্ট, অ্যালগরিদমের জটিলতা, ফেক এনগেজমেন্ট এবং কপিরাইট ইস্যু- এ চারটি ফেসবুক মনিটাইজেশনের প্রধান বাধা।
যারা সত্যিই ভালো কনটেন্ট তৈরি করতে চান, তাদের এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে।
স্প্যামি কনটেন্ট ও অ্যালগরিদম ম্যানিপুলেশন
ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে, কিছু অ্যাকাউন্ট মনিটাইজেশনের সুবিধা নিতে গিয়ে দীর্ঘ, অপ্রাসঙ্গিক ক্যাপশন, অতিরিক্ত হ্যাশট্যাগ এবং ফেক এনগেজমেন্ট ব্যবহার করে।
এর ফলে স্প্যামি কনটেন্ট ফিডে ভরাট হয়ে যায়, যা আসল ক্রিয়েটরদের কনটেন্টকে পিছিয়ে দেয়।
আশার কথা হলো, ফেসবুক এখন এমন অ্যাকাউন্টগুলোর রিচ কমিয়ে দিয়ে তাদের মনিটাইজেশনের অযোগ্য ঘোষণা করছে।
তারা জানিয়েছে, গত বছর তারা স্ক্রিপ্টেড ফলোয়ার, ফেক পেজ এবং ‘কো-অর্ডিনেটেড ফেক এনগেজমেন্ট’-এ জড়িত ১০০ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট অপসারণ করেছে।
অর্থাৎ, দীর্ঘ ও অপ্রাসঙ্গিক ক্যাপশন, অতিরিক্ত হ্যাশট্যাগ এবং ফেক এনগেজমেন্ট ব্যবহারের ফলে ভবিষ্যতে মনিটাইজেশন পাওয়া যাবে না।
নকল অ্যাকাউন্ট ও পরিচয় চুরি
অনেক ক্রিয়েটরের নাম ও কনটেন্ট চুরি হয়ে যাচ্ছে। অর্থাৎ, কোনো রকম ক্রেডিট না দিয়ে অন্যরা তাদের তৈরি করা জনপ্রিয় কনটেন্ট ব্যবহার করছেন নিজেদের পেজ বা অ্যাকাউন্টে, মূল পেজ বা অ্যাকাউন্টের ব্র্যান্ড নাম নকল করে।
ফেসবুকের তথ্য অনুসারে, ২০২৪ সালে ২৩ মিলিয়ন নকল প্রোফাইল ডিলিট করা হয়েছে। এই ছদ্মবেশী অ্যাকাউন্ট ও পেজগুলোর জন্য মূল ক্রিয়েটররা মনিটাইজেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
ফেসবুক এই চুরি ঠেকাতে মডারেশন অ্যাসিস্ট টুলে নতুন ফিচার যোগ করেছে, যা নকল আইডি থেকে মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলবে বা হাইড করবে।
ক্রিয়েটররা এখন মন্তব্যের ঘর থেকে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন।
অর্থাৎ, অন্যের কনটেন্ট নিয়ে নিজের নামে চালানো বা জনপ্রিয় কোনো পেজ কিংবা অ্যাকাউন্টের নাম ব্যবহার করে পেজ খুললেও আর মনিটাইজেশন পাওয়া যাবে না। উপরন্তু, মূল পেজ বা কনটেন্টের মালিক রিপোর্ট করলে নকল পেজ সরিয়ে নেবে ফেসবুক।
কপিরাইট ও কনটেন্টের পুনর্ব্যবহার
অনেকে ক্রিয়েটরদের অনুমতি ছাড়া সেগুলো ব্যবহার করে। এতে মূল ক্রিয়েটরদের আয়ে বাধা তৈরি হয়। এ সমস্যা সমাধানে ফেসবুক রাইটস ম্যানেজার টুল আপগ্রেড করেছে। এতে কনটেন্টের মূল ক্রিয়েটররা অননুমোদিত ব্যবহার ট্র্যাক করতে পারেন। এ ছাড়া ফেসবুক তাদের মনিটাইজেশন গাইডলাইন আরও কঠোর করেছে। সেখানে শুধু প্রকৃত কনটেন্ট ক্রিয়েটরদের জন্যই অ্যাড রেভিনিউ রাখা আছে।
মনিটাইজেশনের বাধা কাটিয়ে উঠতে যা করবেন
নিজস্ব মজাদার কনটেন্ট তৈরি করুন।
অন্যের জনপ্রিয় কনটেন্ট চুরি না করে নিজস্ব চিন্তাভাবনা থেকে নতুন ও মজাদার কনটেন্ট তৈরি করুন।
অতিরিক্ত হ্যাশট্যাগ, ক্লিকবেইট টাইটেল এড়িয়ে চলুন।
দর্শকদের সঙ্গে গুণগত সংযোগ বাড়ান।
নকল অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকুন
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন।
নিয়মিত গুগল সার্চ করে দেখুন, কেউ আপনার কনটেন্ট চুরি করছে কি না।
ফেসবুকের মনিটাইজেশন টুলস ব্যবহার করুন
রাইটস ম্যানেজার দিয়ে কনটেন্ট নিরাপদ করুন।
সমস্যা হলে ফেসবুকের ক্রিয়েটর সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন।
ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। কিন্তু স্প্যাম, নকল অ্যাকাউন্ট এবং কপিরাইট ইস্যুর কারণে অনেকে সেই সুবিধা থেকে বঞ্চিত।
ফেসবুকের নতুন পলিসি এবং টুলস (যেমন রাইটস ম্যানেজার, মডারেশন অ্যাসিস্ট) এই সমস্যা কমাতে সাহায্য করছে। ফেসবুক ক্রিয়েটরদেরও সচেতন হয়ে অরিজিনাল কনটেন্ট তৈরি এবং তাদের গাইডলাইন অনুসরণ করতে উৎসাহিত করেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













