বিতর্কের মুখে হোয়াটসঅ্যাপ-সিগন্যালে নজরদারির আইন পাস
ডেস্ক রিপোর্ট: ব্যাপক বিতর্ক ও বিরোধিতার মুখে অস্ট্রিয়ার সংসদ হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো এনক্রিপ্টেড (গুপ্ত) বার্তাসেবা পর্যবেক্ষণের ক্ষমতা দিয়ে একটি নতুন আইন পাস করেছে।
বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে বিলটি পাস হয়। এর ফলে এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা বিভাগগুলো উচ্চ-ঝুঁকিপূর্ণ সন্দেহভাজনদের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার ওপর নজরদারি করতে পারবে।
বিলটির পক্ষে ১০৫ জন এবং বিপক্ষে ৭১ জন সংসদ সদস্য ভোট দেন। ক্ষমতাসীন জোটের শরিক উদারপন্থী নিওস দলের দুজন সদস্য ভোটদানে বিরত ছিলেন।
নতুন এই আইন অনুযায়ী, সুনির্দিষ্ট কিছু শর্তে অস্ট্রিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাগুলো সাধারণ নাগরিকদের গুপ্ত চ্যাট বার্তাসহ সব ধরনের যোগাযোগের বিষয়বস্তু পড়ার অনুমতি পাবে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য এই নজরদারির আদেশ দেওয়া যাবে এবং এর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
আইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই ব্যবস্থা শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাংবিধানিকভাবে হুমকিমূলক কার্যকলাপের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।
তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে গুপ্ত বার্তা পর্যবেক্ষণের জন্য নজরদারির সফটওয়্যার বা স্পাইওয়্যার ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে। বিরোধী দলের সমালোচকরা এই আইনের ব্যাপক অপব্যবহার এবং এর ফলে তৈরি হওয়া নিরাপত্তাত্রুটির বিষয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন।
ভোট গ্রহণ শেষে দেশটির বৃহত্তম বিরোধী দল ফ্রিডম পার্টি অব অস্ট্রিয়ার (এফপিও) নিরাপত্তা বিষয়ক মুখপাত্র গেরনট ডারমান গণমাধ্যমকে বলেন, এই আইনটি ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারির রঙিন কল্পনা’ এবং ‘নাগরিকদের ওপর নজরদারির জন্য অসাংবিধানিক সফটওয়্যার ব্যবহারের পাঁয়তারা’।
অন্যদিকে, গ্রিনস দলের নেত্রী ও সাবেক বিচারমন্ত্রী আলমা জাদিক জোর দিয়ে বলেন, এসপিও এবং নিওসের মতো নয়, বরং তার দল সরকারে থাকাকালীন পাঁচ বছর ধরে এই বার্তা নজরদারির সফলভাবে বিরোধিতা করে এসেছে।
তবে এই আইন পাসে স্বস্তি প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কারনার। ভোটের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ নিরাপত্তা, পুলিশ এবং সর্বোপরি সংবিধান রক্ষার জন্য একটি বিশেষ দিন।’
তিনি আরও যুক্তি দেখান, ‘নির্বাহী বিভাগকে আগে থেকেই চিঠি খোলা এবং সাধারণ টেলিফোন কথোপকথন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া আছে। কিন্তু সন্ত্রাসীরা এখন আর যোগাযোগের এসব মাধ্যম ব্যবহার করে না; তারা এর পরিবর্তে বার্তাসেবা ব্যবহার করে।’
মিরাজ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













