দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক: দাঁত নিয়মিত ব্রাশ করেও অনেকের মুখ থেকে দুর্গন্ধ আসে। এটি শুধু বিব্রতকর নয়, আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। কথা বলার সময় মুখে দুর্গন্ধ থাকলে অনেকেই অস্বস্তি অনুভব করেন এবং সামাজিক পরিস্থিতিতে হীনমন্যতায় ভোগেন।
ভারতের একটি স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, কিছু ঘরোয়া উপায় মেনে চললে মুখের দুর্গন্ধ সহজেই দূর করা যায়। চলুন জেনে নিই মুখে দুর্গন্ধ হওয়ার কারণ ও তা থেকে রেহাই পাওয়ার পদ্ধতি।
মুখে দুর্গন্ধ হওয়ার কারণ:
1. জিহ্বায় জীবাণু জমা: দাঁত ব্রাশ করলেও অনেক সময় জিহ্বা পরিষ্কার না হলে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ হয়।
2. মুখ শুকিয়ে যাওয়া: লালার অভাবে মুখে ব্যাকটেরিয়া বাড়ে, ফলে দুর্গন্ধ তৈরি হয়।
3. দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা: খাবারের টুকরো দাঁতের ফাঁকে থেকে পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে।
4. হজমের সমস্যা: অ্যাসিডিটি বা গ্যাসের কারণে মুখে গন্ধ আসতে পারে।
5. ধূমপান বা অ্যালকোহল: এসব অভ্যাস মুখ শুকিয়ে দেয় এবং জীবাণুর মাত্রা বাড়িয়ে দেয়।
6. নাক, কান বা গলার সংক্রমণ: দীর্ঘমেয়াদী সংক্রমণের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে।
দুর্গন্ধ দূর করার ৬টি সহজ উপায়:
1. জিহ্বা পরিষ্কার রাখুন। প্রতিদিন টাং ক্লিনার ব্যবহার করুন।
2. লবণ-পানির গার্গল করুন। এটি জীবাণু কমাতে সাহায্য করে।
3. পুদিনা বা তুলসী পাতা চিবান। প্রাকৃতিকভাবে নিঃশ্বাস সতেজ রাখে।
4. লবঙ্গ বা দারুচিনি চিবান। মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে।
5. দিনে ৮-১০ গ্লাস পানি পান করুন। মুখের শুষ্কতা দূর হবে।
6. সুগার-ফ্রি মাউথওয়াশ ব্যবহার করুন। মুখের জীবাণু কমায়।
অতিরিক্ত কিছু পরামর্শ:
* প্রতিবার খাবার খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
* দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করুন, বিশেষ করে রাতে ঘুমানোর আগে।
* ধূমপান, কফি ও অ্যালকোহল পরিহার করুন।
* মাসে অন্তত একবার দন্ত চিকিৎসকের পরামর্শ নিন।
* সুগার-ফ্রি চুইংগাম চিবান, যা লালা উৎপাদন বাড়ায়।
মুখের দুর্গন্ধ এড়াতে নিয়মিত যত্নই সবচেয়ে কার্যকর উপায়। পরিচ্ছন্ন থাকুন, আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













