আলিফ ইন্ডাস্ট্রিজের ২০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব ফের প্রত্যাখ্যান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রুগ্ন প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে পুনরুজ্জীবিত করার আলিফ ইন্ডাস্ট্রিজের পরিকল্পনা আবারও ধাক্কা খেল। কোম্পানিটির পরিচালকদের কাছে শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা তহবিল সংগ্রহের আবেদনটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আবারও প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা এক নথিতে আলিফ ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, কমিশন তাদের মূলধন সংগ্রহের জন্য জমা দেওয়া পুনর্বিবেচনার আবেদনটি বাতিল করেছে।
গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর গঠিত নতুন কমিশন আলিফ ইন্ডাস্ট্রিজের তহবিল সংগ্রহের পূর্বের অনুমোদন বাতিল করেছিল। এর আগে পূর্ববর্তী বিএসইসি এই তহবিল সংগ্রহের উদ্যোগের অনুমোদন দিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ তহবিলসংগ্রহে ব্যর্থ হওয়ায় নতুন কমিশন সেটি বাতিল করে দেয়।
অনুমোদন বাতিলের পর গত বছরের অক্টোবরে কোম্পানিটি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে একটি পুনর্বিবেচনার আবেদন জমা দিয়েছিল, যা এবার আনুষ্ঠানিকভাবে পুনরায় প্রত্যাখ্যান করা হলো।
আলিফ ইন্ডাস্ট্রিজ প্রাথমিকভাবে রূপান্তরযোগ্য বন্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকা এবং বিদ্যমান পরিচালকদের কাছে নগদ অর্থ পরিশোধের মাধ্যমে শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছিল। এই তহবিলগুলি সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে ছিল, যেটি ঋণ কেলেঙ্কারির পর এর মালিকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।
পূর্ববর্তী কমিশনের অনুমোদন অনুযায়ী, আলিফকে বিদ্যমান পরিচালকদের কাছে প্রতি শেয়ার ২২ টাকা (প্রতি শেয়ারে ১২ টাকা প্রিমিয়াম সহ) মূল্যে ৯,০৯,০৯,০৯১টি সাধারণ শেয়ার ইস্যু করে ২০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছিল।
এই অনুমোদনের পর কোম্পানিটি সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে একীভূত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু উভয় মূলধন সংগ্রহের পদ্ধতি প্রত্যাখ্যানের পর কোম্পানিটি সিঅ্যান্ডএ টেক্সটাইলসের সাথে প্রস্তাবিত একীভূতকরণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আলিফ গ্রুপ ২০২১ সালে সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে অধিগ্রহণ করেছিল, যখন এটি বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। বিএসইসি এই অধিগ্রহণের অনুমোদন দিয়েছিল এই শর্তে যে, সিঅ্যান্ডএ টেক্সটাইলস উৎপাদন পুনরায় শুরু করবে। ২০২২ সালের আগস্টে একটি পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিল। সিঅ্যান্ডএ টেক্সটাইলস ২০০১ সালে অন্তর্ভুক্ত হয় এবং ২০০৩ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।
আলিফ ইন্ডাস্ট্রিজ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ শতাং রাজস্ব বৃদ্ধি অর্জন করেছে, যা ৮০ কোটি ১৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে (জুলাই থেকে মার্চ), এর নিট মুনাফা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ কোটি টাকা হয়েছে, যার শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৬ পয়সা।
কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২৩ সালে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে ডেরিভেটিভ চালুর প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে ডিএসইর পরামর্শ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না
- নতুন দায়িত্ব পেলেন শিমুল বিশ্বাস
- প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
- ওয়ান ইলেভেনের কুশীলবদের ধরতে পুলিশের নতুন অভিযান
- চট্টগ্রাম বোর্ডে ফের ফল জালিয়াতি, তদন্তে নতুন রহস্য
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই নতুন ষড়যন্ত্রের অভিযোগ
- ডিএসই থেকে ২০ অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার
- সাজ্জাদ বাহিনীর নেপথ্যে তিন প্রভাবশালী এমপির নাম
- ৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সূচকের কৃত্রিম উত্থানে কি বাজারের সংকট আড়াল হচ্ছে?
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ১০ টাকায় পার্সেল পাঠানোর সুবিধা
- কোম্পানির নিজস্ব শেয়ার কেনার সুযোগ চায় বিএসইসি, আসছে বড় পরিবর্তন
- ০৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শুধু আয়-সম্পদ নয়, রিটার্নে জানাতে হবে যেসব খরচের হিসাবও
- পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০%, নতুন পেনশন কাঠামোয় মিলবে বড় সুবিধা
- জনপ্রতি ঋণ কত টাকার? সংসদে হিসাব দিল সরকার
- বাস্তবে আবারও মা হলেন পরীমনি
- সিফাত হত্যা, সামনে এলো নেহার চাঞ্চল্যকর তথ্য
- সিভিওপিআরএলের কারখানা জরুরি রক্ষণাবেক্ষণে সাময়িক বন্ধ
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বড় পরিবর্তন, সংসদে পাস নতুন বিল
- সংসদে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- প্রবাসীদের পাসপোর্টে বড় পরিবর্তন, ৯ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
- মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
- কক্সবাজার ভ্রমণের ছবিতে ঝড় তুললেন দীঘি
- কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ, রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
- দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
- ইসলামী ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে ডেরিভেটিভ চালুর প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে ডিএসইর পরামর্শ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না
- ডিএসই থেকে ২০ অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার
- ৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন









