এসএসসি ফলাফল নিয়ে উদ্বেগ, পাসের হার রেকর্ড নিচে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় দেড় দশক ধরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় যে পাসের হার ক্রমাগত বাড়ছিল, চলতি বছর সেই ধারা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে ৬৮.৪৫ শতাংশ, যা ২০১০ সালের ৭৮.১৯ শতাংশের চেয়েও কম।
বৃহস্পতিবার (১০ জুলাই) নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠলেও, সার্বিক ফল বিশ্লেষণে দেখা গেছে এক ভিন্ন চিত্র। গত বছরের ৮৩.০৪ শতাংশ পাসের হারের চেয়ে এবার ১৪.৫৯ শতাংশ কম।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। ফলাফল বিশ্লেষণে তিনি তিনটি প্রধান কারণ উল্লেখ করেন: গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়া, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডের ফল বিপর্যয়, এবং কেন্দ্র ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ ও 'যথাযথভাবে' খাতা মূল্যায়নের উদ্যোগ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীরা বিশেষভাবে খারাপ করেছে। প্রায় ২৪ শতাংশ শিক্ষার্থী গণিতে পাস নম্বর তুলতে পারেনি। সব বোর্ড মিলিয়ে গণিতে পাসের হার ছিল মাত্র ৭৭.৪৬ শতাংশ। পাসের হারে পিছিয়ে থাকা বোর্ডগুলোর শিক্ষার্থীরাই গণিতে সবচেয়ে খারাপ করেছে।
গণিতে সর্বনিম্ন পাসের হার ছিল বরিশাল বোর্ডে, মাত্র ৬৪.৬২ শতাংশ। ময়মনসিংহ বোর্ডেও গণিতে পাসের হার ছিল ৬৪.২৭ শতাংশ। এই দুটি বোর্ডের গণিত এবং ইংরেজির ফল সামগ্রিক পাসের হারের ওপর বড় প্রভাব ফেলেছে। ইংরেজিতেও সবচেয়ে খারাপ করেছে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা, যেখানে পাসের হার ছিল মাত্র ৬৯.৬৬ শতাংশ। রাজশাহী বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডের শিক্ষার্থীরাই ইংরেজিতে সন্তোষজনক ফলাফল করতে পারেনি।
ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল কবির বলেন, "উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের পর যা এসেছে, সেটি উপস্থাপন করা হয়েছে। এতে আমাদের কোনো হাত নেই।"
প্রতিবারের মতো এবারও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করেছে, পাসের হার ৮৫.৬৮ শতাংশ। তবে, মানবিক ও বাণিজ্য বিভাগের ফল খুবই খারাপ হয়েছে। বাণিজ্য বিভাগে পাসের হার ৬৬.৩২ শতাংশ এবং মানবিকে মাত্র ৫৩.৪৭ শতাংশ। মানবিক বিভাগের শিক্ষার্থীরা গণিতেই সবচেয়ে বেশি খারাপ করেছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা বেশি। মোট ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন। অন্যদিকে, ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন। সব মিলিয়ে এবার ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা গত বছরের ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
সার্বিক ফল খারাপ হলেও, এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে। মেয়েদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছেলেদের ৬৫.৮৮ শতাংশ। গত বছর মেয়েদের পাসের হার ছিল ৮৪.৪৭ শতাংশ এবং ছেলেদের ৮১.৫৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও মেয়েরা এগিয়ে।
চলতি বছর দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, যা গত বছর ছিল ৫১টি। একইসঙ্গে, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এবার মোট ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে, যা গত বছর ছিল ২ হাজার ৯৬৮টি।
পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড, যেখানে ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে, ৫৬.৩৮ শতাংশ। বরিশালের চেয়ে সামান্য বেশি পাস করেছে ময়মনসিংহ বোর্ডে, ৫৮.২২ শতাংশ।
জিপিএ-৫-এ যথারীতি সবার ওপরে রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, যাদের ৩৭ হাজার ৬৮ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।
ফলাফলের সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান বলেন, করোনাসহ নানা কারণে শিক্ষার্থীরা দীর্ঘ সময় শিখন ঘাটতির সম্মুখীন হয়েছে। এসবের প্রভাব পড়েছে ফলাফলে। এই ফল বিশ্লেষণের জন্য একটি কমিটি করা প্রয়োজন।
মিজান/
পাঠকের মতামত:
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম













