অন্তর্বর্তী সরকারের আমলে শেয়ারবাজারে প্রথম চমক
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আজ সোমবার (০৭ জুলাই) দারুণ ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দীর্ঘ ১১ মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স-এ একটি উল্লেখযোগ্য উত্থান পরিলক্ষিত হয়েছে, যা বিনিয়োগকারীদের নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। আজ ডিএসইএক্স ৮২ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়েছে। এই উত্থানকে বাজারসংশ্লিষ্টরা একটি বড় চমক হিসেবে দেখছেন।
২০২৪ সালে ৭ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ডিএসই সূচকে দুটি উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছিল। পরদিন ৮ আগস্ট ডিএসইএক্স সূচক ৩০৬ পয়েন্ট বেড়ে লেনদেন হয়, যা ২০১৩ সালে সূচকটি চালু হওয়ার পর একক দিনে সর্বোচ্চ উত্থান। তিনদিন পর ১১ আগস্ট সূচক আরও ৯১ পয়েন্ট বৃদ্ধি পায়। তারপর থেকে ডিএসই সূচকে এমন বড় অঙ্কের উত্থান আর দেখা যায়নি। দীর্ঘ ১১ মাস পর আজ আবার শেয়ারবাজারে এই ধরনের একটি বড় উত্থান দেখা গেল, যা বাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থার প্রতি ইঙ্গিত প্রদান করছে।
সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনের চিত্রেও আজ ইতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে। এদিন ডিএসইতে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ৫ মে ডিএসইর লেনদেন ৫৮৪ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছিল। এটি বাজারের তারল্য বৃদ্ধির একটি সুস্পষ্ট ইঙ্গিত। এতে বোঝা যায়, বিনিয়োগকারীরা এখন সক্রিয়ভাবে বাজারে অংশ নিচ্ছেন এবং ভালো শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন।
আজকের এই বড় উত্থানের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ব্যাংক খাত। একসময় যে ব্যাংক খাতের শেয়ারে ক্রেতা সংকট ছিল, আজ সেখানে উল্টো চিত্র। অনেক ব্যাংকের শেয়ার বিক্রেতা সংকটে পড়ে 'হল্টেড' হয়ে গেছে, যার মধ্যে রূপালী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মতো আলোচিত দুর্বল ব্যাংকগুলোও রয়েছে। এই বিক্রেতা সংকট নির্দেশ করে, বিনিয়োগকারীরা ব্যাংক খাতের শেয়ার ধরে রাখতে আগ্রহী। কারণ তারা এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী।
সামগ্রিকভাবে আজকের এই উত্থান বাংলাদেশের শেয়ারবাজারের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বাজার যে ঘুরে দাঁড়াচ্ছে, এটি তারই একটি প্রমাণ। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং ব্যাংক খাতের শক্তিশালী পারফরম্যান্স আগামী দিনে বাজারের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮২.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৬.১৬ পয়েন্টে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৭ এপ্রিলে ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৯৯৫.৪৬ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৫.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১.১৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৬.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৩৭৮টির দর বেড়েছে, ৭৩টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ১৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৭ কোটি ২৭ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১২.২০ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই সূচক ৯৯.৬৫ পয়েন্ট বেড়েছিল।
মিজান/
পাঠকের মতামত:
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- ১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট
- আজ ১৩ সেপ্টেম্বর নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১৩ সেপ্টেম্বর ২০২৬
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- নিজের ইচ্ছায় নয়, কুকুরের নির্দেশেই করতেন খুন!
- ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা






.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)


