১৭ কোম্পানিতে বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন
নিজস্ব প্রতিবেদক: গত এক মাস যাবত দেশের শেয়ারবাজারের ইতিবাচক ধারায় চলছে। গত ৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৪ হাজার ৬৬৪.৭৯ পয়েন্ট, যা বৃহস্পতিবার (৩ জুলাই) বেড়ে ৪ হাজার ৮৯৪.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এই এক মাসে সূচক বেড়েছে ২২৯.২৭ পয়েন্ট, যা বাজারের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতাকে নির্দেশ করে।
বাজারের এই অনুকূল পরিস্থিতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭টি প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা ২০ শতাংশের বেশি মুনাফা অর্জন করেছেন, যা ডিএসইর বাজার পর্যালোচনায় উঠে এসেছে। এই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য মুনাফা সুযোগ তৈরি করেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে সূচক বাড়লেও বড় মূলধনী কোম্পানিগুলোর কারণে সূচক বেড়েছে। সার্বিকভাবে তালিকাভুক্ত কোম্পানির দাম তেমন একটা বাড়েনি। এমন পরিস্থিতিতে মাসের ব্যবধানে ২০ শতাংশ মুনাফা বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে।
বাম্পার রিটার্নের প্রতিষ্ঠানগুলো হলো- দেশ গার্মেন্টস, ইন্দোবাংলা ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ইসলামী ব্যাংক, রহিমা ফুডস, সাফকো স্পিনিং, লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী ব্যাংক, ন্যাশনাল টিউবস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা পেট, স্টাইল ক্র্যাফট, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ফান্ড ও প্রাইম টেক্সটাইল।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে দেশ গার্মেন্টসের শেয়ারে। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকা বা ৫৬.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৮ টাকা ৭০ পয়সা, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৭৫ টাকা ৮০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে ইন্দোবাংলা ফার্মার শেয়ারে। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৫২.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সা, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৯ টাকা ১০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ফার্মার শেয়ারে। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ১০ পয়সা বা ৪৫.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭০ পয়সা। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা এবং যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ দর ছিল ৩৯ টাকা ৯০ পয়সা ।
মুনাফা পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ৪ টাকা ৬০ পয়সা বা ৪৪.৬৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ১০ টাকা ৭০ পয়সা বা ৩২.০৪ শতাংশ, রহিমা ফুডসের ১৬ টাকা ৪০ পয়সা বা ২৪.৪০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২ টাকা ৩০ পয়সা বা ২৪.২১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১০ টাকা ৮০ পয়সা বা ২২.৮৩ শতাংশ, রূপালী ব্যাংকের ৩ টাকা ৯০ পয়সা বা ২২.৮১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ১৬ টাকা ২০ পয়সা বা ২২.৫৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ টাকা ৩০ পয়সা বা ২২.২৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯০ পয়সা বা ২১.৯৫ শতাংশ, মেঘনা পেটের ৪ টাকা ৫০ পয়সা বা ২১.৫৩ শতাংশ, স্টাইল ক্র্যাফটের ১০ টাকা ৮০ পয়সা বা ২১.৪৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪ টাকা ১০ পয়সা ২০.৮১ শতাংশ, এসইএমএল লেকচার ফান্ডের ২ টাকা ৩০ পয়সা বা ২০.৭২ শতাংশ এবং এবং প্রাইম টেক্সটাইলের ২ টাকা ৩০ পয়সা বা ২০.১৮ শতাংশ দর বেড়েছে।
যদিও সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা এবং কিছু কোম্পানির শেয়ারের উল্লেখযোগ্য দরবৃদ্ধি দেখা গেছে, বিনিয়োগকারীদের বৃহৎ অংশ এখনো লোকসানের বৃত্ত থেকে বের হতে পারেনি, তাদের মুখে হাসি ফোটেনি। ৩০-৪০ শতাংশ শেয়ার দর বাড়লেও বিগত সময়ের ব্যাপক লোকসানের পাল্লা এতই ভারী যে, অধিকাংশ বিনিয়োগকারী এখনো তাদের মূলধন ফিরে পাওয়ার প্রতীক্ষায় রয়েছেন।
তারা আশায় বুক বেঁধে আছেন, বাজারের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে এবং একদিন তাদের পোর্টফোলিও লোকসানের মাত্রা কাটিয়ে লাভের মুখে ফিরবে। বিনিয়োগকারীদের এই নীরব প্রত্যাশা বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মিজান/
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


