হাসিনার মামলায় মুখ খুললেন সাবেক আইজিপি
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার এই আবেদন মঞ্জুর করে তাকে রাজসাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
এই মামলায় অভিযোগ গঠন করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধান মামুনের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলন দমনে হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনসহ নানা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।
আদালতে চৌধুরী মামুন বলেন,"আমি আদালতকে সহায়তা করতে চাই। আন্দোলন চলাকালে যা কিছু ঘটেছে, তার সত্যবিবরণ আমি জানাতে প্রস্তুত। আমি যা জানি, সব নিরপেক্ষভাবে প্রকাশ করব।"
আইনের ভাষায়, কোনো অভিযুক্ত ব্যক্তি যদি আদালতের অনুমতিক্রমে নিজের দায় স্বীকার করে মামলার মূল তথ্য উদঘাটনে রাষ্ট্রপক্ষকে সহায়তা করেন, তবে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। এই পরিস্থিতিতে তিনি সাধারণত বিচারাধীন আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন,"তিনি তার দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যদি সত্য উন্মোচিত হয়, তবে আদালত চাইলে তাকে ক্ষমা করতে পারেন, কিংবা অন্য যেকোনো রায় দিতে পারেন।"
তবে তিনি স্পষ্ট করে দেন, "সর্বশেষ সিদ্ধান্ত একান্তভাবেই আদালতের বিবেচনার বিষয়।"
রাজসাক্ষী ঘোষণার পর মামুনের পক্ষ থেকে আদালতে নিরাপত্তার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এই মামলায় সূচনা বক্তব্যের জন্য ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এই মামলায় মামুন এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে নিম্ন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। রাজসাক্ষী হওয়ার ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম।
এখন দেখার বিষয়, সাবেক এই পুলিশপ্রধান আদতে কী তথ্য প্রকাশ করেন এবং তার পরিণাম কী হয়।
মুসআব/
পাঠকের মতামত:
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত













