বছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ বাড়ল ১১৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশে বিদেশি বিনিয়োগে ১১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে ৮৬ কোটি ৪৬ লাখ ডলারের নিট সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) এসেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ৭৬ শতাংশ বেশি।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে মোট বিদেশি বিনিয়োগ এসেছে ১৫৭ কোটি ৬১ লাখ ডলার। তবে এর মধ্যে মুনাফা বিতরণ, আন্তঃকোম্পানি ঋণ পরিশোধসহ বিভিন্ন মাধ্যমে ৭১ কোটি ১৫ লাখ ডলার দেশ থেকে চলে গেছে। ফলে নিট বিনিয়োগ দাঁড়ায় ৮৬ কোটি ডলার।
গত বছরের একই সময়ে নিট এফডিআই ছিল ৪০ কোটি ৩৪ লাখ ডলার। অর্থাৎ বছরে ব্যবধানে ১১৪.৩১% বৃদ্ধি। অর্থনীতিবিদরা বলছেন, এটি বিদেশি আস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চ ২০২৫ শেষে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০৪.৭৬ বিলিয়ন ডলারে, যা দেশীয় মুদ্রায় প্রায় ১২.৮৮ লাখ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর আগের প্রান্তিকে (ডিসেম্বর ২০২৪) ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৩৭৪ কোটি ডলার।
সরকারি খাতের ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৮,৪৮৯ কোটি ডলারে, যেখানে বেসরকারি খাতে ঋণ কিছুটা বেড়ে ১,৯৮৭ কোটি ডলারে পৌঁছেছে।
বর্তমান অন্তর্বর্তী সরকার উচ্চ সুদের বাণিজ্যিক ঋণ কমিয়ে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও এআইআইবি-র মতো আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ গ্রহণে মনোযোগী হয়েছে। গত মাসেই আইএমএফের দুটি কিস্তিতে ১৩৪ কোটি ডলার এবং অন্যান্য সংস্থা থেকে ৪ বিলিয়ন ডলারের বেশি ঋণ এসেছে।
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩১.৭২ বিলিয়ন ডলারে, যা ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। আইএমএফের হিসাব অনুযায়ী (BPM6) এই রিজার্ভ ২৬.৬৯ বিলিয়ন ডলার।
তবে আকু (Asian Clearing Union) পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে এখন গ্রস রিজার্ভ ২৯.৫৩ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুসারে ২৪.৪৬ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, নতুন সরকারের অধীনে বিনিয়োগবান্ধব নীতিমালা, জমির প্রাপ্যতা, সেবা গ্রহণের সহজীকরণ প্রক্রিয়াসহ সংস্কারমূলক পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাচ্ছে।
তবে তাঁরা এটাও বলেন, যদি রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা আরও হ্রাস পেত, তাহলে এই প্রবৃদ্ধি আরও উল্লেখযোগ্য হতে পারত।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













