শেয়ারবাজারমুখী বিনিয়োগকারীরা,বাড়ছে নতুন ইস্যুর চাপ
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে এক মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। দীর্ঘদিনের দরপতনে হতাশ বিনিয়োগকারীরা এখন আবার নতুন করে আস্থা ফিরে পাচ্ছেন। গত এক মাসেই প্রধান সূচক ৪৫২ পয়েন্ট বেড়েছে, আর দৈনিক শেয়ার কেনাবেচার পরিমাণ ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৭০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই ইতিবাচক ধারার মধ্যেও যদি বাজারে নতুন শেয়ারের জোগান না বাড়ে, তাহলে কিছু শেয়ারের দাম অতিমূল্যায়িত হতে পারে এবং বিনিয়োগকারীদের জন্য নতুন ঝুঁকি তৈরি হতে পারে বলে বাজার সংশ্লিষ্টরা নতুন উদ্বেগ প্রকাশ করেছেন।
এই উদ্বেগ নিরসনে এবং অবিলম্বে নতুন শেয়ারের জোগান বাড়ানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাতে বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম এবং ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং তিন কমিশনার মোহসীন চৌধুরী, আলী আকবর, এবং ফারজানা লালারুখও উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, "তাদের উদ্বেগের জায়গাটা বুঝি। সমস্যা হলো, আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আনার কাজ বিএসইসির নয়, এটা মার্চেন্ট ব্যাংকের কাজ।" তিনি আরও যোগ করেন, "আরেকটি সমস্যা হচ্ছে, আগে যেভাবে অতিরঞ্জিত অডিট রিপোর্ট দিয়ে আইপিও এসেছে, সে ধারা এখনও চলুক, এটা কেউ চাই না। ফলে আগে এর সমাধান বের করতে হবে। তা না হলে, শুধু শেয়ারের জোগান বাড়াতে যে কোনো কোম্পানি আনলে আগের মতোই বিপদ বয়ে আনবে।" ড. আনিসুজ্জামান স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন, যাতে বিনিয়োগকারীরা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান আশ্বস্ত করেছেন, শিগগির শেয়ারবাজার সংস্কারের কিছু উদ্যোগ দৃশ্যমান হবে। তিনি জানান, বিএসইসি সংস্কারের সুপারিশ প্রদানে যে টাস্কফোর্স করেছিল, তারা কিছু সুপারিশ দিয়েছে। এর বাইরে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে সংস্কারের সবচেয়ে ভালো উপায়টি খুঁজে পাওয়া যায়। বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃসমন্বয় বাড়াতেও কমিটি করা হয়েছে।
তিনি বলেন, "শেয়ারবাজারের মতো ইস্যুতে হুট করে সংস্কার করার ফল ভালো হবে না। আমরা সব দিক বিবেচনায় নিয়ে সংস্কার করার পরিকল্পনা করছি। এ সরকার সব সংস্কার করে যেতে পারবে না। তবে যতটা সম্ভব, শুরু করে যাবে।"
ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বৈঠকটিকে "ফলপ্রসূ" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "ডিবিএর পক্ষ থেকে শেয়ারবাজারের সার্বিক অবস্থা বিষয়ে মতামত দিয়েছি। সরকারের বেশ কিছু উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং বলেছি, বাজেটে সরকারের কিছু উদ্যোগ বিনিয়োগকারীরা ইতিবাচক হিসেবে নিয়েছেন, ফলে তারা বিনিয়োগে আসছেন।" তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, "এখন যেভাবে বিনিয়োগ আসছে, মানুষের আগ্রহ ধরে রাখতে ভালো শেয়ারের জোগান বাড়াতে হবে। অন্যথায় একই শেয়ার কেনাবেচা করতে গিয়ে দর অতিমূল্যায়িত হওয়ার ভয় আছে। অতিমূল্যায়িত বাজার কারও জন্য ভালো নয়। তাই সময় থাকতে নতুন শেয়ারের জোগান বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছি।"
সাইফুল ইসলাম আরও জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কোম্পানিগুলোর অডিট রিপোর্টের মান নিয়ে যে প্রশ্ন রয়েছে, তা সমাধানের উপায় জানতে চেয়েছেন। ডিবিএ সভাপতি জোর দিয়ে বলেন, "অডিট রিপোর্টের মান বাড়ানোর বিকল্প নেই। তবে সব কোম্পানিরই অডিট রিপোর্ট খারাপ নয়।" তিনি প্রস্তাব করেন যে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), বহুজাতিক কোম্পানি ইউনিলিভার, সরকারের প্রগতি ইন্ডাস্ট্রিজ সহ আরও বেশ কিছু কোম্পানিকে ‘ডিরেক্ট লিস্টিং’ বা সরাসরি তালিকাভুক্তি প্রক্রিয়ায় তালিকাভুক্ত করে শেয়ারের জোগান বাড়ানো সম্ভব।
ডিবিএ সভাপতি শেয়ারবাজার সংস্কারে ১০ মাস আগে টাস্কফোর্স গঠন হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার কাজ দেখা না যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও, কিছু মিউচুয়াল ফান্ড ম্যানেজারের অর্থ তছরুপ করার প্রমাণ পাওয়ার পর তাদের বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









