ভারতে ফের ক্ষমতায় আসতে পারেন মোদি: সমীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সাত দফায় আগামী ১৯ এপ্রিল থেকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। মনে করা হচ্ছে, এই নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন বিজেপির নরেন্দ্র মোদি সহজেই জয়ী হবেন।
বেকারত্ব ও মুদ্রাস্ফীতি ভারতীয় ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়। তবে মোদির নেতৃত্ব এবং ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা সম্ভবত মোদিকে পুনর্নির্বাচনের দৌড়ে সহায়তা করবে। একটি সমীক্ষায় এমনটিই উঠে এসেছে।
২৮টি রাজ্যের মধ্যে ১৯টি রাজ্যে ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটির (সিএসডিএস) লোকনীতি জরিপে দেখা গেছে, বেকারত্বই ছিল ভারতের প্রাথমিক উদ্বেগ।
জরিপে অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬২ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদির দ্বিতীয় মেয়াদে (গত পাঁচ বছরে) চাকরি পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।
২২ শতাংশ মানুষ বলছেন, মোদি সরকারের সবচেয়ে ভালো পদক্ষেপ হলো মুসলমানদের বিরোধপূর্ণ স্থানে রাম মন্দির নির্মাণ। ৮ শতাংশ বলেছেন, এটি তাদের জন্য উদ্বেগের বিষয়।
যদিও ভারত বিশ্বের এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতি, তবে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি দেশটির সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, মোদি ক্ষমতায় আসার ঠিক আগে (২০১৩/১৪ সালে) ৪ দশমিক ৯ শতাংশ থেকে ২০২২/২৩ সালে বেকারত্বের হার বেড়ে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে। ১৫-২৯ বছর বয়সী শহুরে যুবকদের প্রায় ১৬ শতাংশ মানসম্পন্ন চাকরির অভাবের কারণে বেকার রয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন মোদি।
জরিপে অংশ নেওয়া ২২ শতাংশ মানুষ বলেছেন, মোদি সরকারের করা বিভিন্ন কাজের মধ্যে এটা তাদের পছন্দের শীর্ষে। ভারতের সংখ্যালঘু মুসলমানের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে।
জরিপে অংশ নেওয়া ৮ শতাংশ ভোটার বিতর্কিত জায়গায় রাম মন্দির তৈরি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভোটের বছরে রাম মন্দির উদ্বোধন করে মোদি সরকার ভারতের সংখ্যাগুরু হিন্দু ভোটারদের মন জয় করতে চাইছেন বলে মত বিরোধীদের।
জরিপে বিশাল সংখ্যাগরিষ্ঠ (৭৯ শতাংশ) লোক বলছেন যে, ভারত কেবল হিন্দু নয়, সমস্ত ধর্মের নাগরিকদের জন্য সমান। আর ৪৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, রাম মন্দির হিন্দু পরিচয়কে সুসংহত করবে।
আন্তর্জাতিক দরবারে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বও মোদির পক্ষে ভোটারদের আকৃষ্ট করেছে। যার মধ্যে আছে- গত বছর জি২০ সম্মেলনে ভারতের সভাপতিত্ব এবং সেপ্টেম্বরে দিল্লিতে জি২০ সম্মেলনের আয়োজন করার বিষয়টি।
৮ শতাংশ ভোটার বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ইমেজ আরো ভালো করার যে চেষ্টা মোদী সরকার করছে, তারা সেটা পছন্দ করেন। সূত্র: এনডিটিভি
শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













