ফলের স্বাদ কেমন- আমার ছেলেটা জানে না
নিজস্ব প্রতিবেদক: “গত পাঁচ মাসে আমরা কোনো আমিষ খাইনি। আমার ছোট ছেলের বয়স চার বছর। সে জানেই না ফলমূল বা সবজি দেখতে কেমন, খেতে কেমন।”—গাজা শহরের এক মা, রীম তৌফিক খাদারের কথায় উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র।
জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে গাজার কিছু অঞ্চলে "সম্পূর্ণ মানবসৃষ্ট দুর্ভিক্ষ" ঘোষণা করা হয়েছে। এর পরই ক্ষুধা ও অপুষ্টিতে জর্জরিত গাজাবাসীদের অভিজ্ঞতা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
জাতিসংঘ সমর্থিত Integrated Food Security Phase Classification (IPC) জানায়, গাজার প্রায় ৫ লাখ মানুষ এখন ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যুর হুমকিতে রয়েছে।
ইসরায়েলি বাধার কারণে খাদ্য, চিকিৎসা ও সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে যাচ্ছে।
২৯ বছর বয়সী রিদা হিজেহ জানান, তার পাঁচ বছরের মেয়ে লামিয়ার ওজন ১৯ কেজি থেকে কমে হয়েছে সাড়ে ১০ কেজি। “ও এখন হাঁটতে পারে না, স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। চুল পড়ছে। ডাক্তাররা বলেছে, সে অপুষ্টিতে ভুগছে। কিন্তু কেউ কিছু দেয়নি, না চিকিৎসা, না সহায়তা।”
‘ইউকে-মেড’ সংস্থার হয়ে কাজ করা নার্স ম্যান্ডি ব্ল্যাকম্যান জানান, গাজায় মাতৃত্বকালীন অবস্থায় থাকা ৭০ শতাংশ নারী ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। এর প্রভাব পড়ছে নবজাতকদের ওপরও—“তারা জন্ম নিচ্ছে ছোট ও দুর্বল হয়ে।”
আসল নামের এক নারী বলেন, “আমার ওজন পাঁচ মাসে ৫৬ কেজি থেকে কমে ৪৬ কেজি হয়েছে। মাসের পর মাস ফল-মাংস খাইনি। এখন কোনো খাদ্য মজুদও নেই, শুধু প্রতিদিনের জন্য সংগ্রাম।” তার ননদ এক মাস বয়সী শিশুর জন্য গুঁড়া দুধ খুঁজছেন, যার এক ক্যানের দাম ১৮০ শেকেল (৩৯ ইউরো), যা অনেকেরই নাগালের বাইরে।
সেভ দ্য চিলড্রেন-এর মিডিয়া ম্যানেজার শাইমা আল-ওবাইদি জানান, গাজায় অবস্থানকালে তিনি দেখেছেন মানুষ ঘাস ও পাতা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। তিনি বলেন, “শিশুরা বলে তারা মরতে চায়, যেন বেহেশতে গিয়ে খাবার পায়।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে অন্তত ২৭১ জন দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন—যাদের মধ্যে ১১২ জন শিশু।
গাজা যেন এখন এক জীবন্ত দুঃস্বপ্ন। আর সেই দুঃস্বপ্নের ভয়াবহ চিত্র তুলে ধরছে সেখানকার মা-বোন-শিশুদের আর্তনাদ।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













