কোম্পানির শেয়ার দামে অস্বাভাবিক উল্লম্ফন, কারসাজির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন দেখা যাচ্ছে। কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই গত তিন মাসে কোম্পানিটির শেয়ারের দাম ৪৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ মে শেয়ার প্রতি ১৯০ টাকা ৯০ পয়সা থেকে দাম বেড়ে আজ রোববার ৩৬৮ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। যার ফলে কোম্পানিটির শেয়ারের পিই রেশিও ৭৪.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে, যা যেকোন বিবেচনায় অস্বাভাবিক ঝুঁকির মধ্যে রয়েছে।
কোম্পানিটির শেয়ারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়ে গত ২৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে একটি চিঠি পাঠায়। এর জবাবে কেঅ্যান্ডকিউ জানায় যে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, শেয়ারটির মূল্যবৃদ্ধি ঘটতে পারে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) তাদের রাজস্ব কিছুটা কমেছে। এই সময়ে রাজস্ব এসেছে ১৬ কোটি ২৩ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের ১৮ কোটি ৮৫ লাখ টাকা থেকে কম। তবে রাজস্ব কমলেও অর্থবছরের নয় মাসে কোম্পানিটির মুনাফা বেড়েছে। এই নয় মাসে মুনাফা হয়েছে ৩ টাকা ৬৯ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৪৫ পয়সা থেকে বেশি।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত কে অ্যান্ড কিউ একসময় কার্বন রড, কোল টার এবং কীটনাশক তৈরি করত। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে এসব উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে হয়। বর্তমানে কোম্পানিটি সিএনজি ফিলিং স্টেশন পরিচালনা, বোল্ডার ব্যবসা এবং তাদের কারখানার জমি ভাড়া দিয়ে আয় করছে।
মুনাফা বাড়ানোর লক্ষ্যে ২০২৩ সালে কেঅ্যান্ডকিউ একটি আইটি ফার্ম, মাল্টিসোর্সিং লিমিটেডের সাথে একীভূত হয়। এর মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক মডেলকে আরও বৈচিত্র্যময় এবং টেকসই করার দিকে মনোনিবেশ করেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মূল্যবৃদ্ধি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং একটি পরিকল্পিত কারসাজির অংশ হতে পারে। তাদের মতে, কিছু অসাধু চক্র কৃত্রিমভাবে শেয়ারের চাহিদা তৈরি করে এর দাম বাড়াচ্ছে, যাতে উচ্চমূল্যে শেয়ার বিক্রি করে তারা লাভ তুলে নিতে পারে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রায়শই এমন কারসাজির শিকার হন, কারণ তারা শেয়ারের এই ধরনের আকস্মিক উত্থান দেখে প্রভাবিত হন এবং লাভের আশায় বিনিয়োগ করে বসেন। কিন্তু যখন শেয়ারের দাম হঠাৎ করেই পড়ে যায়, তখন তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েন। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা মনে করছেন, যাতে শেয়ারবাজারে স্বচ্ছতা এবং স্থিতিশীলতা বজায় থাকে।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- রামিসার পর এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষ/ণ
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে বড় ধাক্কা; নতুন নিয়মে দেশে ফিরতে হবে
- ভারত পেরিয়ে এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী লীগ’!
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন চাঞ্চল্য
- সরকারি কর্মচারীদের জন্য সুখবর
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিল দিল্লি
- বিএনপি-ছাত্রদলকে দায়ী করে সরব হাসনাত-সারজিস
- বাংলাদেশি অভিবাসীদের জন্য বড় সুখবর দিল স্পেন
- যেভাবে নামকরণ হলো ‘ককরোচ জনতা পার্টি’র
- বিদেশে স্বামী, দেশে প্রেমিক—শেষে কোটি টাকার কেলেঙ্কারি
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষমতায় এসেই বিতর্কে অভিনেতা বিজয়
- টানা কমার পর হঠাৎ স্বর্ণের দামে বড় উল্লম্ফন
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি





