বিএনপিরই কিছু নেতাকর্মী আজ আমাকে ধাক্কা দিলো
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা সংক্রান্ত শুনানিতে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা।
শুনানিতে রুমিন ফারহানা নির্বাচন কমিশনের প্রস্তাবিত খসড়া সীমানার পক্ষে বক্তব্য রাখেন। অন্যদিকে, খসড়ার বিপক্ষে থাকা পক্ষগুলো বিজয়নগরের তিনটি ইউনিয়ন—বুধন্তী, চান্দুড়া ও হরষপুর—ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে বাদ দিয়ে আগের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাখার দাবি জানান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয়।
রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে ধাক্কা দেওয়া হয়েছে। তিনি বলেন,"আমি আশা করেছিলাম, ইসির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এসে কেউ গুন্ডামি করবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ২০-২৫ জন লোক নিয়ে এসে এখানে অশোভন আচরণ করলেন। আমি যখন বক্তব্য দিচ্ছিলাম, তারা চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করে। এমনকি একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়।"
তিনি আরও বলেন,"যাদের জন্য গত ১৫ বছর লড়েছি, সেই বিএনপিরই কিছু নেতাকর্মী আজ আমাকে ধাক্কা দিলো। ধাক্কার বদলে ধাক্কা তো আসবেই। আমি কোনো গুন্ডা নিয়ে আসিনি, আমি আইনের ভাষায় কথা বলতে এসেছিলাম।"
শুনানিতে ইসির পক্ষ থেকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি শুনানির শুরুতেই জানান, সীমানা নির্ধারণে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেছে। তবে হাতাহাতির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ইসি সচিব অনুষ্ঠান স্থগিত করেন এবং উভয় পক্ষকে শুনানিকক্ষ ত্যাগের অনুরোধ জানান।
পক্ষে-বিপক্ষে অবস্থান
পক্ষে: ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "২০০৮ সালের আগে যে সীমানা ছিল, সেখানেই ফিরে যাওয়া উচিত। সেটাই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা।"
বিপক্ষে: বিজয়নগরের তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ তে অন্তর্ভুক্ত করায় স্থানীয় প্রতিনিধিরা এর বিরোধিতা করেন। তারা বলেন,"আমরা আমাদের উপজেলার অখণ্ডতা চাই। আলাদা করে কাটা কোনো ইউনিয়ন আমাদের গ্রহণযোগ্য নয়।"
শেষ পর্যন্ত শুনানি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত ছিলেন ইসির কর্মকর্তারা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













