×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গ্লোবাল ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীরা নিরাশ

২০২৫ আগস্ট ২১ ১৭:৪১:১৫
গ্লোবাল ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীরা নিরাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করেছেন।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, সভায় পরিচালনা পর্ষদ ‘নো ডিভিডেন্ড’-এর প্রস্তাব তুলে ধরে। এরপর আলোচনার মাধ্যমে শেয়ারহোল্ডাররা এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্যও ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, সর্বশেষ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২১ টাকা ৭৯ পয়সা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএ) নেতিবাচক ২১ টাকা ৭৭ পয়সায় দাঁড়িয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে