ঢাকার শেয়ারবাজারে বিরল ঘটনা
নিজস্ব প্রতিবেদক: টানা সাত কর্মদিবসের পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ২২২ পয়েন্ট। এরপর উভয় বাজার উত্থানের ধারায় ফেরে। সেই ধারায় টানা তিনদিন উত্থানে প্রধান ডিএসই প্রধান সূচক ফিরেছে ১০৫ পয়েন্ট। তবে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মুনাফা তোলার চাপে সূচক আবারও নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। এদিন ডিএসইর সূচক কমেছে ৯ পয়েন্ট।
কিন্তু সূচকের এমন পতনের মাঝেই বাজারে দেখা গেছে এক অন্যন্য দৃষ্টান্ত। ডিএসইতে আজ মোট ৪০০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টির দাম বেড়েছে, ১৬৪টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। সূচক কমলেও সমান সংখ্যক শেয়ারদরের উত্থান-পতন শেয়ারবাজারে সচরাচর দেখা যায় না। বিশ্লেষকরা বলছেন, এটি বাজারের একটি বিরল ঘটনাপ্রবাহ।
এই ধরনের পরিস্থিতিতে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকে মনে করছেন, সূচক সামান্য কমলেও বাজারে মূলত স্থিতিশীলতা বজায় রয়েছে, কারণ সমান সংখ্যক শেয়ারের দাম ওঠানামা করেছে। আবার অন্য একদল বিনিয়োগকারীর মতে, এই সমতা বাজারে অনিশ্চয়তার প্রতিফলন। তারা মনে করছেন, বিনিয়োগকারীরা দোদুল্যমান অবস্থায় রয়েছেন—কেউ আস্থা নিয়ে শেয়ার কিনছেন, আবার কেউ নিরাপদে মুনাফা তুলে নিচ্ছেন।
বাজার বিশ্লেষকরা বলছেন, সমান সংখ্যক শেয়ারের উত্থান ও পতন বাজারের এক ধরণের ভারসাম্যকে তুলে ধরে। এটি ইঙ্গিত দিচ্ছে যে বাজারে আতঙ্ক নেই। বরং বিনিয়োগকারীরা খাতভিত্তিক বাছাই করে লেনদেন করছেন। অর্থাৎ যারা সম্ভাবনাময় মনে করছেন, সেসব শেয়ারের দিকে ঝুঁকছেন, আর দুর্বল শেয়ার থেকে বেরিয়ে যাচ্ছেন।
তবে বাজারে সূচক পতনের মধ্যেই এই ধরনের সমতা আরেকটি বাস্তবতাও তুলে ধরে—সেটি হলো, বাজারে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। বিনিয়োগকারীরা মূলত অনিশ্চয়তার মধ্যে লেনদেন করছেন। একদিকে উত্থান হওয়া কোম্পানিগুলোয় আস্থা তৈরি হলেও অন্যদিকে পতন হওয়া কোম্পানিগুলোতে আস্থার সংকট রয়ে গেছে। ফলে বাজারের প্রকৃত পুনরুদ্ধার এখনও হয়নি বলে অনেকে মনে করছেন।
ডিএসইর দীর্ঘদিনের রেকর্ড ঘেঁটে দেখা যায়, সূচক পতনের দিনে দাম বাড়া এবং কমা শেয়ারের সংখ্যা সমান হওয়া বিরল ঘটনা। সাধারণত সূচক কমলে বাজারজুড়ে পতনের স্রোত বয়ে যায়। আবার সূচক বাড়লে শেয়ারদরের সামগ্রিক ঊর্ধ্বমুখিতা দেখা যায়। কিন্তু আজ মঙ্গলবারের ঘটনাটি সেই চিত্রকে ভেঙে দিয়ে বাজারে অন্যন্য নজির তৈরি করেছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, এই নজির বাজারের জন্য ইতিবাচক সংকেতও হতে পারে। কারণ এটি প্রমাণ করে, সব শেয়ারে একই রকম প্রভাব পড়ছে না। খাতভিত্তিক কোম্পানির ভিন্নতর পারফরম্যান্স বিনিয়োগকারীরা খেয়াল করছেন। তবে টেকসই ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে বাজারে আরও আস্থা সৃষ্টির উদ্যোগ প্রয়োজন।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে











