গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগ রবি ও বাংলালিংকের
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রির মাধ্যমে বাজার দখলের অভিযোগ এনেছে প্রতিদ্বন্দ্বী অপারেটর রবি ও বাংলালিংক। এ বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করেছে তারা।
কমিশন সূত্রে জানা গেছে, রবির অভিযোগের তদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এ সংক্রান্ত মামলা শিগগিরই দায়ের হতে পারে। তবে গ্রামীণফোন তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বর্তমানে দেশের মোবাইল বাজারে চারটি অপারেটর সক্রিয় রয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় ৮ কোটি ৬৫ লাখ, যা মোট ১৮ কোটি ৮৪ লাখ মোবাইল ব্যবহারকারীর বড় একটি অংশ। গ্রাহক সংখ্যার পাশাপাশি প্রায় ৩২ হাজার কোটি টাকার বাজারের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে গ্রামীণফোন। ফলে ২০১৯ সালে বিটিআরসি প্রতিষ্ঠানটিকে ‘বাজারে আধিপত্যকারী’ (Significant Market Power – SMP) অপারেটর হিসেবে ঘোষণা করে এবং কিছু বিধিনিষেধ আরোপ করে।
সম্প্রতি রবি ও বাংলালিংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গ্রামীণফোন তাদের SMP অবস্থান থাকা সত্ত্বেও অস্বাভাবিকভাবে কম দামে সিম বিক্রি করে বাজারে প্রভাব বিস্তার করছে।
বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন,"গ্রামীণফোনের এ ধরনের কার্যকলাপ প্রতিযোগিতাকে হুমকির মুখে ফেলছে। বিষয়টি নিয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।"
নথি অনুসারে, যদিও সরকার প্রতিটি সিমের উপর ৩০০ টাকা কর নির্ধারণ করেছে, তবুও অপারেটররা বাজারে টিকে থাকার জন্য ভর্তুকি দিয়ে সিম বিক্রি করছে। রবি সিম বিক্রি করেছে ১৯৯ টাকায়, যেখানে গ্রামীণফোনের বিক্রয়মূল্য ছিল ১৬৯ টাকা। এ ছাড়া গ্রামীণফোন প্রতিটি সিম বিক্রির বিপরীতে বিক্রেতাদের ১২২ টাকা কমিশন দিয়েছে, যা রবির সর্বোচ্চ কমিশন ৮৯ টাকার চেয়ে অনেক বেশি।
এই হিসাবে, গ্রামীণফোনের সিমের প্রকৃত মূল্য দাঁড়ায় মাত্র ৪৭ টাকা—রবির তুলনায় যা প্রায় ৫৭ শতাংশ কম। রবির করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন,"এই প্রক্রিয়াটি সরাসরি প্রতিযোগিতা আইন লঙ্ঘনের শামিল। বাধ্য হয়ে আমরাও একই পথে হাঁটছি। কমিশনের এখনই হস্তক্ষেপ প্রয়োজন।"
অন্যদিকে, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ সব অভিযোগ অস্বীকার করে জানান,"আমরা সকল নিয়ম-কানুন মেনেই ব্যবসা পরিচালনা করছি। কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রশ্নই ওঠে না।"
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান জানান, রবির দায়ের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে কমিশনে জমা পড়েছে এবং গ্রামীণফোনকে শুনানির জন্য শিগগিরই ডাকা হবে। বাংলালিংকের অভিযোগ নিয়েও তদন্ত শুরু হবে বলে তিনি জানান।
জাহিদ/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













