আরব দেশগুলোতে বিশেষ ভিসা সুবিধা
নিজস্ব প্রতিবেদক : নিজেদের মধ্যে ভিসা সুবিধা চালু করেছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসিভুক্ত ৬টি দেশ। এই সুবিধার আওতায় একটি মাত্র ভিসা দিয়েই জিসিসিভুক্ত দেশগুলো ভ্রমণ করা সম্ভব হবে।
এই সুবিধাকে তুলনা করছেন ইউরোপের শেংগেন অঞ্চলে চালু করা ভিসা সুবিধার সঙ্গে। এই ভিসা সুবিধা দেশগুলোর নাগরিককে ভ্রমণসহ নানা ধরনের বাণিজ্যিক সুবিধাও দেবে।
এই সুবিধার ফলে সদস্য দেশগুলো তো বটেই ভারতের সঙ্গেও উপসাগরীয় দেশগুলোর পর্যটন সম্পর্ক উন্নত হবে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমান বলছে, ভারতের অভিবাসীদের ৬৬ শতাংশই বাস করেন জিসিসিভুক্ত দেশগুলোতে।
কেন একে শেংগেনের সঙ্গে তুলনা করা হচ্ছে
জিসিসিভুক্ত দেশগুলো হলো—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
গত বছরের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত এক বৈঠকে এই ভিসা সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে জিসিসির শীর্ষ সম্মেলনে দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই সুবিধা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়।
ইউরোপের ২৬টি দেশে একটি মাত্র ভিসা দিয়ে ভ্রমণ করা সম্ভব। সেই সুবিধার সঙ্গে তুলনা করেই মূলত জিসিসিভুক্ত ৬ দেশে একটি মাত্র ভিসায় ভ্রমণের সুবিধাকে শেংগেন স্টাইল ভিসা বলা হচ্ছে।
আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল-মাররি সর্বপ্রথম জিসিসির ভিসা সুবিধাকে শেংগেনের সঙ্গে তুলনা করেন। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই উদ্যোগ জিসিসির ৬ সদস্যদেশ ভ্রমণের জন্য ব্যক্তির আলাদা আলাদা ভিসার প্রয়োজনীয়তা দূর করবে ও খরচ কমিয়ে দেবে।
বিশেষ করে শিল্পপতিদের আরও বেশি বেশি ভ্রমণের সুবিধার জন্য। দেশগুলোর মধ্যে ভ্রমণে কোনো বাধা না থাকায় সব সদস্য দেশই আর্থিকভাবে লাভবান হবে।
কারা পাবেন এই ভিসা সুবিধা
প্রথম দফায় এই ভিসা কেবল দেওয়া হবে পর্যটকদের। অন্য কাউকে এই সুবিধা প্রথম দিকে দেওয়া হবে না।
তবে পর্যায়ক্রমে এই ভিসা সুবিধার কারিগরি ও আইনি বিষয়গুলোর জটিলতা কাটিয়ে ওঠার পর এই ভিসা সুবিধা দেওয়া হবে ব্যবসায়ী ও শ্রমিকদের।
সব ধরনের বাধা দূর হয়ে যাওয়ার পর, শ্রমিকেরাও একটি মাত্র ভিসায় জিসিসিভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবেন এবং ৬টি দেশেই বাধাহীনভাবে চলাচল করতে পারবেন।
তবে মূলত পর্যটক বৃদ্ধির জন্য এই ভিসা সুবিধা চালু করা হয়েছে। জিসিসিভুক্ত দেশগুলোর আশা ২০৩০ সালের মধ্যে অঞ্চলটিতে পর্যটক সংখ্যা অন্তত ১২ কোটি ৮৭ লাখে উন্নীত করা সম্ভব হবে। পর্যটকদের আকৃষ্ট করতে এই দেশগুলো কমন মার্কেটিং, কমন টুরিস্ট প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ও অনলাইন বুকিংয়ের জন্য কমন ওয়েবসাইট চালুর ব্যাপারেও চিন্তাভাবনা করছে দেশগুলো।
বাড়তি কী সুবিধা দেবে নতুন এই উদ্যোগ
এই ভিসা সুবিধা সৌদি আরবে হজ ও ওমরাহ পালনকারী ব্যক্তিদেরও উপসাগরীয় দেশগুলোতে ভ্রমণের বাড়তি সুবিধা দেবে।
প্রথম পর্যায়ে লক্ষ্য হলো, জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত যার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ে দেশগুলো দক্ষ শ্রমিক বিনিময়কে সহজতর করবে।
একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকে সংযুক্ত করার প্রস্তাবিত রেল সংযোগের জন্যও এই ভিসা সুবিধা ব্যবহার করা সম্ভব হবে।
কখন বাস্তবায়িত হবে এই ভিসা সুবিধা
যদিও এই ভিসা সুবিধা কখন বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবে কিছু প্রতিবেদন ইঙ্গিত দেয় যে, চলতি বছরের মাঝামাঝি এটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে।
শেয়ারনিউজ, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













