জার্মানিতে দক্ষ কর্মীর চরম সংকট, সুযোগ বাংলাদেশিদের!
প্রবাস ডেস্ক : জার্মানিতে বছর পাঁচেক আগে কর্মক্ষেত্রে দক্ষ কর্মীর তেমন অভাব ছিল না। প্রায় সব ক্ষেত্রেই পর্যাপ্ত কাজের লোক ছিল। ভিনদেশ থেকেও চাকরি করতে জার্মানিতে পাড়ি দিতেন বহু মানুষ।
কিন্তু ২০২০ সালের পরে সে ছবি আচমকা পাল্টে যেতে থাকে। হঠাৎ করেই জার্মানি ছাড়ার হিড়িক পড়ে যায়। এই মুহূর্তে জার্মানির আর্থিক অবস্থাও ভালো না। দক্ষ শ্রমিকের অভাবে থমকে গেছে দেশটির শিল্পোৎপাদন।
দক্ষ শ্রমিকের এই সংকট কাটাতে মরিয়া হয়ে উঠেছে দেশটি। দক্ষ বিদেশি কর্মীদের সংখ্যা বাড়াতে উদ্যোগী হচ্ছে জার্মান সরকার। নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলে এই সুযোগ নিতে পারে বাংলাদেশিরাও।
জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার ও শ্রমমন্ত্রী হুবার্টাস হেইল বর্তমানে ভিয়েতনাম সফরে রয়েছেন। সে দেশের সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তারা।
এই সফরে কিছু চুক্তিও সই করেছেন। উদ্দেশ্য একটাই, জার্মানিতে কাজ করতে যাওয়ার জন্য সে দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করা।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের (ডিডব্লিউ) প্রতিবেদন অনুযায়ী, ভিয়েতনামি-জার্মান বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় সেখানকার শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন ফ্রাঙ্ক-ওয়াল্টার।
অনেকেই নাকি জার্মান সংস্থায় কাজ করার জন্য উৎসাহ দেখিয়েছেন। তাছাড়া ভিয়েতনামে প্রতি বছর বহু তরুণ-তরুণী জার্মান ভাষা শিখছেন বলেও জানিয়েছেন ওয়াল্টার।
২০২৩ সালের শেষদিকে জার্মান সরকার নতুন অভিবাসন আইন প্রণয়ন করেছে। ফলে সহজেই জার্মানির নাগরিকত্ব পাবেন অভিবাসীরা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষ বিদেশি কর্মীর অভাব মেটাতেই অভিবাসন আইনে পরিবর্তন এনেছে দেশটি।
নতুন অভিবাসন আইনের অধীনে জার্মানিতে পাঁচ বছর বসবাস করলেই জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বিদেশিরা। এমনকি, ইন্টিগ্রেশন বা জার্মান সমাজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ‘অসাধারণ যোগ্যতা’ অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব অর্জনের সুযোগ রাখা হয়েছে।
ডয়েচ ভেলে জানায়, শুধু ভিয়েতনাম নয়, মরক্কো, ফিলিপিন্স, ভারতের মতো দেশগুলোতেও সফরে যাচ্ছেন জার্মানের বিভিন্ন মন্ত্রী, আমলারা। জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির তথ্যানুসারে, সে দেশে বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে ১৭ লাখেরও বেশি শূন্যপদ রয়েছে।
সমীক্ষা বলছে, এখন যে পরিস্থিতি তাতে, জার্মানিতে প্রতি বছর প্রায় ৪ লাখ কর্মীর প্রয়োজন। সম্প্রতি দেশটির শ্রমমন্ত্রী হুবার্টাস হেইল জার্মানিকে কাজের উপযুক্ত গন্তব্য হিসেবে প্রচার করতে ভারত, ব্রাজিল, কেনিয়া সফর করেছেন।
বর্তমান প্রেক্ষাপটে শ্রম বাজারের চাহিদা মেটাতে জার্মান সরকারের কাছে বিদেশ থেকে দক্ষ কর্মী আনার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠছে৷ একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অনিয়ন্ত্রিত অভিবাসন কমাতে কড়া পদক্ষেপ নিয়েও আলোচনা করছে জার্মান সরকার ও দেশটির বিভিন্ন রাজনৈতিক দল।
স্বাস্থ্যসেবা, শিক্ষা, নির্মাণশিল্প, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে জার্মান সরকার। তবে বিশেষজ্ঞদের মতে, জার্মানি যে ব্যবস্থাই নিক না কেন, তাদের এই সমস্যা আরও কয়েকবছর থাকবে।
কর্মীসংকট মেটাতে সরকারকে একই সঙ্গে উদার ও কঠোর নীতি অবলম্বন করতে হবে বলেও মনে করছে একাংশ। প্রশ্ন উঠছে, কেন জার্মানি ছাড়তে শুরু করেছিলেন বিদেশিরা?
এর অন্যতম কারণ হলো- সেদেশে যোগাযোগের মাধ্যম হিসেবে জার্মান ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হতো। একটা সময় ছিল যখন জার্মান রাজনীতিবিদেরা ইংরেজি বলতেই চাইতেন না।
তাছাড়া দেশটির বড় একটি সমস্যা ছিল বর্ণবিদ্বেষ। বাইরে থেকে যাওয়া লোকজনদের সহজে নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চাইতেন না অধিকাংশ জার্মান নাগরিক।
এসব সমস্যার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক বছরে অনেকেই জার্মানি ছেড়ে কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের অন্য কোনো দেশে চলে গেছেন।
জার্মানির অর্থনীতি মূলত রপ্তানি-নির্ভর। তাছাড়া দেশটিতে বিশ্বের বড় বড় অনেক সংস্থার কার্যালয়ও রয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যে অসংখ্য বিদেশি কর্মী হারিয়ে শিল্পোৎপাদন কমে যাওয়ায় বিপাকে পড়ে দেশটির সরকার।
কর্মীসংকট কাটিয়ে উঠতে প্রথমেই যে সিদ্ধান্ত নেয় জার্মান সরকার, সেটি হলো- কর্মক্ষেত্রে ভাষা যাতে বাধা না হতে পারে, তাই ইংরেজির ওপর জোর দেওয়া। এতে কিছুটা উন্নতি হলেও বর্ণবিদ্বেষের বিষয়টি রীতিমতো উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে।
যদিও দেশটির শ্রমমন্ত্রী হেইল সংবাদমাধ্যম ডিডব্লিউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, কেউ তার সঙ্গে সরাসরি এ সমস্যা নিয়ে কথা বলেননি।
এদিকে রয়টার্স জানিয়েছে, জার্মানিতে অনেক ভুয়া সংস্থা রয়েছে, যারা মোটা বেতনের প্রলোভন দেখিয়ে অদক্ষ বিদেশিদের সে দেশে নিয়ে যায়। মানব পাচারের সমস্যাটিও জার্মান সরকারের অন্যতম মাথাব্যথার কারণ।
পাচারকারীদের মূল টার্গেট দক্ষিণ-পূর্ব এশিয়ার নারীরা। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের জার্মানিতে পাচার করা হয় ও সেখানে পৌঁছানোর পর এই নারীরা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন।
এই কারণেও অনেকে জার্মানি এড়িয়ে চলেন। তবে এবার ভুঁইফোড় এজেন্সিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে জার্মান সরকার।
শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












